তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৪ তফসীরে মা‘আরেফুল কোরআন তার প্ররোচনার জালে পড়ে যায়। কাজেই সে চরম পর্যায়ের পথভ্রষ্ট, তাকে প্রত্যেক শয়তানই পথভ্রষ্ট করার ক্ষমতা রাখে) শয়তান সম্পর্কে (আল্লাহ্র পক্ষ থেকে) লিখে দেওয়া হয়েছে (এবং নিয়ম করে দেওয়া হয়েছে) যে, যে কেউ তার সাথে সম্পর্ক রাখবে (অর্থাৎ তার অনুসরণ করবে), সে তাকে (সৎপথ থেকে) বিপথগামী করবে এবং দোযখের আযাবের দিকে পথ দেখাবে। (অতঃপর বিতর্কক্কারীদেরকে বলা হচ্ছে) লোকসকল! যদি তোমরা (কিয়ামতের দিন) পুনরায় জীবিত হওয়ার (সম্ভাব্যতা) সম্পর্কে সন্দিন্ধ হও, তবে (পরবর্তী বিষয়বস্তু সম্পর্কে চিন্তাভাবনা. কর, যাতে সন্দেহ দূর হয়ে যায়। বিষয়বস্তু এই) আমি (প্রথমবার) তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি (কেননা, যে খাদ্য থেকে বীর্য উৎপন্ন হয়, তা প্রথমে উপাদান চতুষ্টয় থেকে তৈরি হয়, যার এক উপাদান হচ্ছে মৃত্তিকা ৷) এরপর বীর্ষ থেকে (যা খাদ্য থেকে উৎপন্ন হয়) এরপর জমাট রক্ত থেকে (যা বীর্যে ঘনত্ব ও লালিমা দেখা দিলে অর্জিত হয়) এরপর মাংসপিণ্ড থেকে (যা জমাট রক্ত কঠিন হলে অর্জিত হয়) কতক পূর্ণাকৃতি বিশিষ্ট হয় এবং কতক অপূর্ণাকৃতি বিশিষ্টও হয়। (এরকম গঠন, পর্যায়ক্রমে ও পার্থক্য সহকারে সৃষ্টি করার কারণ এই যে,) যাতে আমি তোমাদের সামনে (আমার কুদরত) ব্যক্ত করি (এটাই পুনরায় সৃষ্টি করার স্বতঃক্ষর্ত প্রমাণ । এই বিষয়বস্তুর একটি পরিশিষ্ট আছে, যদ্দারা আরও বেশি কুদরত ব্যক্ত হয়। তা এই যে;) আমি মাত্গর্ভে যা (অর্থাৎ যে বীর্য)-কে ইচ্ছা এক নির্দিষ্ট কালের জন্য (অর্থাৎ প্রসবের সময় পর্যন্ত) রেখে দেই (এবং যাকে রাখতে চাই না, তার গর্ভপাত হয়ে যায়) । এরপর অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর) আমি তোমাদেরকে শিশু অবস্থায় (জননীর গর্ভ থেকে) বাইরে আনি। এরপর (তিন প্রকার হয়ে যায়। এক প্রকার এই যে,. তোমাদের কতককে যৌবন পর্যন্ত সময় দেই যাতে) তোমরা পূর্ণ যৌবনে পদার্পণ কর। তোমাদের মধ্যে কেউ কেউ যৌবনের পূর্বেই মৃত্যুমুখে পতিত হয় (এটা দ্বিতীয় প্রকার) এবং তোমাদের মধ্যে কাউকে নি্ধর্মা বয়স (অর্থাৎ চূড়ান্ত বার্ধক্য) পর্যন্ত পৌছানো হয়, যাতে সে এক বস্তু সম্পর্কে জ্ঞানী হওয়ার পর আবার অজ্ঞান হয়ে যায় (যেমন অধিকাংশ বৃদ্ধাকে দেখা যায় যে, এইমাত্র এক কথা বলার পরক্ষণেই তা জিজ্ঞাসা করে। এটা তৃতীয় প্রকার । এসব অবস্থাও আল্লাহ্‌ তা'আলার মহান শক্তির নিদর্শন। এ পর্যন্ত এক প্রমাণ বর্ণিত হয়েছে। অতঃপর দ্বিতীয় প্রমাণ বর্ণনা করা হচ্ছে। হে সম্বোধিত ব্যক্তি) তুমি ভূমিকে শুষ্ক (পতিত) দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সজীব ও স্ফীত'হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে (এটাও আল্লাহ্‌ তা'আলার পূর্ণ শক্তি-সামর্থ্যের প্রমাণ । অতঃপর প্রমাণকে আরও ফুটিয়ে তোলার জন্য উল্লিখিত কর্মসমূহের কারণ ও রহস্য বর্ণনা করা হচ্ছে) এগুলো (অর্থাৎ উপরে দুইটি প্রমাণ বর্ণনা প্রসঙ্গে উল্লিখিত বস্তুসমূহের যা কিছু সৃষ্টি ও প্রকাশ বর্ণনা করা হয়েছে, এগুলো) একারণে যে, আল্লাহ্‌ তাআলার সত্তা স্বয়ং সম্পূর্ণ (এটা তার সত্তাগত পূর্ণতা) এবং তিনিই মৃতকে জীবিত করেন (এটা তীর কর্মগত পূর্ণতা ৷) এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান (এটা তার গুণগত পূৰ্ণতা । এই তিনটির সমষ্টি উল্লিখিত সৃষ্টি ও প্রকাশের কারণ । কেননা পূর্ণতা ত্রয়ের মধ্যে যদি একটিও অনুপস্থিত থাকত, তবে আবিষ্কার সম্ভব হতো না) এবং এ কারণে যে, কিয়ামত অবশ্যন্তাবী। এতে সামান্যও সন্দেহ নাই এবং কবরে যারা আছে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।