D সূরা হজ্জ ২৩৩ 37 B37 LES MCU FAM OG ria L 37374 2 EAI 28 14 72 nk hl ne ted Habs GEO A SSSI? ENA TATA ANETAIEY 24 82, (72 «ন © Gal BE Lal YS GE CMG (৩) কতক মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ্ সম্পৰ্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। (8) শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে, যে কেউ তার সাথী হবে, সে তাকে বিভ্রান্ত করবে এবং দোযখের আযাবের দিকে পরিচালিত করবে । (৫) হে লোরকুসকল! যদি তোমরা পুনরুখানের ব্যাপারে সন্দিপ্ধ হও, তবে (ভেবে দেখ-_) আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতিবিশিষ্ট ও অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিণ্ড থেকে, তোমাদের কাছে ব্যক্ত করার জন্য । আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি; তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ কর । তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্র্মা বয়স পর্যন্ত পৌছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। (৬) এগুলো এ কারণে যে, আল্লাহ্ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান । (৭) এবং এ কারণে যে, কিয়ামত অবশ্যদ্ভাবী, এতে সন্দেহ নেই এবং এ কারণে যে, কবরে যারা আছে, আল্লাহ্ তাদেরকে পুনরুখিত করবেন । (৮) কতক মানুষ জ্ঞান, প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ্ সম্পর্কে বিতর্ক করে। (৯) সে পাৰ্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে, যাতে আল্লাহ্র পথ থেকে বিভ্রান্ত করে দেয়। তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং কিয়ামতের দিন আমি তাকে দহন-যন্ত্রণা আস্বাদন করাব । (১০) এটা তোমার দুই হাতের কর্মের কারণে যে, আল্লাহ্ বান্দাদের প্রতি যুলুম করেন না । তফসীরের সার-সংক্ষেপ এবং কতক মানুষ আল্লাহ্ তা'আলা সম্পর্কে (অর্থাৎ তার সত্তা, গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে) অজ্ঞানতাবশত বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে (অর্থাৎ পথভ্রষ্টতার এমন যোগ্যতা রাখে যে, যে শয়তান যেভাবে তাকে প্ররোচিত করে, সে মা’আরেফুল কুরআন (৬ষ্ঠ) ৩০ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।