সূরা হজ্জ ২৩১ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সূরার বৈশিষ্ট্যসমূহ £ এই সূরাটি মক্কায় অবতীর্ণ না মদীনায় অবতীর্ণ, সে সম্পর্কে তফসীরবিদগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। হযরত ইবনে আব্বাস থেকেই উভয় প্রকার রেওয়ায়েত বর্ণিত আছে। অধিক সংখ্যক তফসীরবিদ বলেন ঃ এই সূরাটি মিশ্র । এতে মক্কায় অবতীর্ণ ও মদীনায় অবতীর্ণ উভয় প্রকার আয়াতের সমাবেশ ঘটেছে। কুরতুবী এ উক্তিকেই বিশুদ্ধতম আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন ঃ এই সূরার কতিপয় বৈচিত্র্য এই যে, এর কিছু আয়াত রাতে, কিছু দিনে, কিছু সফরে, কিছু গৃহে অবস্থানকালে, কিছু মন্ধায়, কিছু মদীনায় এবং কিছু যুদ্ধাবস্থায় ও কিছু শাস্তিকালে অবতীর্ণ হয়েছে। এছাড়া এর কিছু আয়াত রহিতকারী, কিছু আয়াত রহিত এবং কিছু মুহ্কাম তথা সুস্পষ্ট ও কিছু মুতাশাবিহ তথা অস্পষ্ট । সূরাটিতে অবতরণের সব প্রকারই সন্নিবেশিত রয়েছে। 5,0 %।০৬॥।৷ {| ৬সফর অবস্থায় এই আয়াত অবতীর্ণ হলে রাসূলে করীম্ন (সা) উচ্চৈঃস্বরে এর তিলাওয়াত শুরু করেন। সফরসঙ্গী সাহাবায়ে-কিরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন। তিনি সবাইকে সম্বোধন করে বললেন £ এই আয়াতে উল্লিখিত কিয়ামতের ভূকম্পন কোন্ দিন হবে তোমরা জান কি ? সাহাবায়ে-কিরাম আরয করলেন £ আল্লাহ্ ও তীর রাসূলই ভাল জানেন। রাসূলুল্লাহ্ (সা) বললেন ঃ£ এটা সেই দিনে হবে, যেদিন আল্লাহ্ তা'আলা আদম (আ)-কে সম্বোধন করে বলবেন ঃ যারা জাহান্নামে যাবে, তাদেরকে উঠাও। আদম (আ) জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? উত্তর হবে, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন । রাসূলুল্লাহ্ (সা) আরও বললেন ঃ£ এই সময়েই ত্রাস ও ভীতির আতিশয্যে বালকরা বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী নারীদের গর্তপাক্ধ হয়ে যাবে। সাহাবায়ে-কিরাম এ কথা শুনে ভীতবিহ্বল হয়ে গেলেন এবং প্রশ্ব করলেন ৪ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে? তিনি বললেন £ তোমরা নিশ্চিস্ব থাক । যারা জাহান্নামে যাবে, তাদের এক হাজার ইয়াজুজ-মাজুজের মধ্য থেকে এরং একজন তোমাদের মধ্য থেকে হবে। এই বিষয়বস্তু সহীহ্ মুসলিম ইত্যাদি খ্রস্থে আৰূ সাঈদ খুদরী থেকে বর্ণিত আছে। কোন কোন রেওয়ায়েতে আছে, সেদিন তোমরা এমন দুই সম্প্রদায়ের সাথে থাকবে যে, তারা যে দলে ভিড়বে, সেই দলই সংখ্যাগরিষ্ঠ হবে। একটি ইয়াজুজ-মাজুজের সম্প্রদায় ও অপরটি ইবলীস ও তার সাঙ্গপাঙ্গ এবং আদয় সন্তানদের মধ্যে যারা তোমাদের পূর্বে মারা গেছে, তাদের সম্প্রদায় (তাই নয়শত নিরানব্ষই এর মধ্যে বৃহত্তম সংখ্যা তাদেরই হবে) তফসীরে কুরতুবী ইত্যাদি গ্রস্থে এসব রেওয়ায়েত বর্ণিত হয়েছে। কিয়ামতের ভূকম্পন কবে হবে ঃ কিয়ামত শুরু হওয়া এবং মনুষ্যকুলের পুনরুথিত হওয়ার পর ভূকম্পন হবে, না এর আগেই হবে এ সম্পর্কে মতভেদ আছে। কেউ কেষ্ট বলেন ঃ কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে এই ভূকম্পন হবে এবং এটা কিয়ামতের সর্বশেল্ন আলামতরূপে গণ্য হবে। কোরআন পাকের অনেক আয়াতে এর উল্লেখ আছে ; যথা (2) Wl, a5 adh 1 (R) Lal ts ELS YL aed (0) £১৬2১৯ ইত্যাদি । কেউ কেউ আদম (আ)-কে সম্বোধন সম্পর্কিত উপরোক্ত হাদীসের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।