= সচী-পত্র সুরা আম্বিয়া ২২৯ তোমাদের জন্য একটি পরীক্ষা (যে, বোধ হয় সতর্ক হয়ে বিশ্বাস স্থাপন করবে) এবং এক (সীমিত) সময় পর্যন্ত ভোগ করার সুযোগ (যে গাফিলতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আযাবও বৃদ্ধি পাবে। প্রথম ব্যাপারটি অর্থাৎ পরীক্ষা একটি রহমত এবং দ্বিতীয় ব্যাপার অর্থাৎ দীর্ঘ আয়ু ও সুযোগ সুবিধা দান একটি শাস্তি । যখন এসব বিষয়বস্তু দ্বারা হিদায়েত হলো না, তখন) পয়গম্বর (সা) বলেন 8 হে আমার পালনকর্তা (আমার ও আমার সম্প্রদায়ের মধ্যে) ফয়সালা করে দিন (যা সর্বদা) ন্যায়ের অনুকূল (হয়। উদ্দেশ্য এই যে, কার্যত ফয়সালা করে দিন অর্থাৎ মুসলমানদের সাথে কৃত সাহায্য ও বিজয়ের ওয়াদা পূর্ণ করুন। রাসূল আরও বললেন) আমাদের পালনকর্তা দয়াময়, তোমরা যা বলছ (অর্থাৎ মুসলমানরা নাস্তানাবৃদ হয়ে যাবে) তিনি সে বিষয়ে সাহায্য চাওয়ার যোগ্য । (আমরা তোমাদের মুকাবিলায় এই দয়াময় পালনকর্তার কাছেই সাহায্য প্রার্থনা করি)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় Ll Ls ¥ILL UU শব্দটি J-এর বহুবচন । মানব, জিন, জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থসমূহ সবই এর অন্তর্ভুক্ত । রাসূলুল্লাহ (সা) সবার জন্যই রহমতস্বরূপ ছিলেন। কেননা, আল্লাহ্র যিকর ও ইবাদত হচ্ছে সমগ্র সৃষ্ট জগতের সত্যিকার রূহ্। এ কারণেই যখন পৃথিবী থেকে এই রূহ বিদায় নেবে, তখন পৃথিবীতে ‘আল্লাহ্’ আল্লাহ’ বলার কেউ থাকবে না। ফলে সব বস্তুর মৃত্যু তথা কিয়ামত এসে যাবে। যখন জানা গেল যে, আল্লাহ্র যিকর ও ইবাদত সব বন্ধুর রূহ, তখন রাসূলুল্লাহ (সা) যেসব বস্তুর জন্য রহমতস্বরূপ, তা আপনা আপনি ফুটে উঠল। কেননা, দুনিয়াতে কিয়ামত পৰ্যন্ত আল্লাহ্র যিকর ও ইবাদত তারই প্রচেষ্টায় ও শিক্ষার বদৌলতে প্রতিষ্ঠিত আছে। এ কারণেই রাসূলুল্লাহ্ (সা) বলেন £ 5১৫২২১ ৬৷ আমি আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত রহমত । (ইবনে আসাকির) হযরত ইবনে উমরের বাচনিক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সা) আরও বলেন ৪ ১১৯! ০২১২১৩3 ৮ ৪!১/- ২২২, ৬1 অর্থাৎ আমি আল্লাহ্র প্রেরিত রহমত, যাতে (আল্লাহ্র আদেশ পালনকারী) এক সম্প্রদায়কে গৌরবের উচ্চাসনে আসীন করি এবং (আল্লাহ্র আদেশ অমান্যকারী) অপর সম্প্রদায়কে অধঃপতিত করে দেই (ইবনে কাসীর) এ থেকে জানা গেল যে, কুফর ও শিরককে নিশ্চিহ্ন করার জন্য কাফিরদেরকে হীনবল করা এবং তাদের মুকাবিলায় জিহাদ করাও সাক্ষাৎ রহমত । এর ফলে আশা করা যায় যে, অবাধ্যদের জ্ঞান ফিরে আসবে এবং তারা ঈমান ও সৎকর্মের অনুসারী হয়ে যাবে। ২, Mel JUS GEL www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।