তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ২২৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড (১০৬) এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। (১০৭) আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি (১০৮) বলুন £ঃ আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য । সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে ? (১০৯) অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দিন £ “আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে, তা নিকটবর্তী না দূরবর্তী । (১১০) তিনি জানেন যে কথা সশব্দে বল এবং যে কথা তোমরা গোপন কর । (১১১) আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ ৷’ (১১২) পয়গন্বর বললেন £ হে আমার পালনকর্তা, আপনি ন্যায়ানুগ ফয়সালা করে দিন । আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলছ, সে বিষয়ে আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি । তফসীরের সার-সঞ্চক্ষপ নিশ্চয় এতে (অর্থাৎ কোরআনের অথবা এর খণ্ডাংশে তথা উল্লিখিত সূরায়) পর্যাপ্ত বিষয়বসজ্ধ আছে, তাদের জন্য_যারা ইবাদতকারী ৷ (পক্ষান্তরে যারা ইবাদত ও আনুগত্যে বিমুখ, এটা তাদের জন্যও হিদায়েত ; কিন্তু তারা হিদায়েত চায় না। তাই এর উপকারিতা থেকে বঞ্চিত।) আমি আপনাকে অন্য কোন বিষয়ের জন্য (রাসূল করে) প্রেরণ করিনি ; কিন্তু বিশ্বজগতের প্রতি (আপন) অনুগ্রহ করার জন্য। সেই অনুগ্রহ এই যে, বিশ্ববাসী রাসূলের কাছ থেকে এসব বিষয়বস্তু গহণ করে হিদায়েতের ফল ভোগ করবে। কেউ গ্রহণ না করলে সেটা তার দোষ । এতে এসব বিষয়বস্তুর বিশুদ্ধতা ক্ষুন্ন হয় না।) আপনি তাদেরকে (সারমর্ম হিসেবে পুনরায়) বলে দিন £ঃ আমার কাছে তো (একত্ববাদী ও অংশীবাদীদের পারস্পরিক মতভেদ সম্পর্কে) এ ওহীই এসেছে যে, তোমাদের উপাস্য একই উপাস্য । সুতরাং (তার সত্যতা প্রমাণিত হওয়ার পর) এখনও তোমরা মানবে কি না? (অর্থাৎ এখন তো মেনে নাও) অতঃপর যদি তারা (তা মানতে) বিমুখ হয়, তবে আপনি (যুক্তি পূর্ণ করার মানসে) বলে দিন £ঃ আমি তোমাদের পরিষ্কার সংবাদ দিয়েছি (এতে বিন্দুপরিমাণও গোপনীয়তা নেই । তওহীদ ও ইসলামের সত্যতার সংবাদও দিয়েছি এবং অস্বীকার করলে শাস্তির কথাও পুরোপুরি বর্ণনা করেছি। এখন আমার উপর সত্য প্রচারের দায়িতৃও নেই এবং তোমাদেরও ওযর পেশ করার অবকাশ নেই) এবং (যদি শাস্তি না আসার কারণে তোমরা এর সত্যতা সম্পর্কে সন্দেহ কর, তবে বুঝে নেয়া দরকার যে, শাস্তি অবশ্যম্ভাবী । কিন্ত) আমি জানি না, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে, তা নিকটবতী, না দূরবর্তী । আল্লাহ্‌ তা'আলা তোমাদের সশব্দে বলা কথাও জানেন এবং যা তোমরা গোপনে বল, তাও জানেন । (আযাবের বিলম্ব দেখে তা বাস্তবায়িত হবে না বলে ধোকা খেয়ো না। কোন উপকারিতা ও রহস্যের কারণে বিলম্ব হচ্ছে৷) আমি জানি না (সেই উপকারিতা কি, হ্যা, এতটুকু বলতে পারি. যে, সম্ভব (আযাবের এই বিলম্ব) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।