তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র সূরা আম্বিয়া ' ২২৩ দুর্ভাগ্য ; আমরা এ বিষয়ে বে-খবর ছিলাম (এরপর কিছুক্ষণ চিন্তা করে বলবে, একে তো তখন গাফিলতি বলা যেত, যখন আমাদেরকে কেউ সতর্ক না করত) বরং (সত্য এই যে,) আমরাই দোষী ছিলাম '। (সারকথা এই যে, যারা কিয়ামতে পুনরুজ্জীবিত হওয়াকে অবিশ্বাস করত, তারাও তখন তাতে বিশ্বাসী হয়ে যাবে। এরপর মুশরিকদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে £) নিশ্চয় তোমরা এবং আল্লাহ্‌র পরিবর্তে তোমরা যাদের পূজা করছ, সবাই জাহান্নামের ইন্ধন হবে (এবং) তোমরা সবাই তাতে প্রবেশ করবে। (কোন কোন মুশরিক যেসব পয়গম্বর ও ফেরেশতাকে দুনিয়াতে উপাস্যরূপে খৃহণ করেছিল, তারা তাদের অন্তর্ভুক্ত নয় : কেননা, তাদের ক্ষেত্রে একটি শরীয়তসম্মত অস্তরায় আছে যে, তারা জাহান্নামের যোগ্য নয় এবং এ ব্যাপারে তাঁদের কোন দোষও নেই । পরবর্তী ১১১ 14/৩৪, আয়াতেও এই সন্দেহ নিরসন করা হয়েছে। এটা বুঝার বিষয় যে,) যদি তারা (মূর্তিরা) বাস্তবিকই উপাস্য হতো, তবে তাতে (জাহান্নামে) প্রবেশ করত না (প্রবেশও ক্ষণস্থায়ী নয় ; বরং) প্রত্যেকেই (পূজাকারী ও পূজিত) তাতে চিরকাল বাস করবে । তারা তথায় চীৎকার করবে এবং (হট্রগোলের কারণে) তথায় তারা কারও কোন কথা শুনবে না। (এ হচ্ছে জাহান্নামীদের অবস্থা এবং) যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে পুণ্য অবধারিত হয়ে গেছে, (এবং তা তাদের কাজে-কর্মে প্রকাশ পেয়েছে) তারা জাহান্নাম থেকে (এতটুকু দূরে) থাকবে (যে) তারা তার ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। (কেননা, 'কিয়ামতে জীবিত হওয়া এবং হাশরের ভয়াবহ দৃশ্যাবলী) চিন্তাবিত করবে না এবং (কবর থেকে বের হওয়া মাত্রই) ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা করবে। (তারা বলবে £) আজ তোমাদের এঁ দিন, যেদিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। (এ সন্মান ও সুসংবাদের ফলে তাদের আনন্দ ও প্রফুল্লতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তবে কোন কোন রেওয়ায়েত থেকে আভাস পাওয়া যায় যে, কিয়ামতের গ্রাস ও ভীতি থেকে কেউ মুক্ত থাকবে না-_সবাই. এর সম্মুখীন হবে। যেহেতু সৎ, বান্দারা খুব কম সময়ের জন্য এর সম্মুখীন হবে, তাই সম্মুখীন না হওয়ারই শামিল ।) এঁ দিনটিও স্বরণীয়, যেদিন আমি (প্রথম ফুঁৎকারের পর) আকাশমণ্ডলীকে গুটিয়ে নেব, যেমন লিখিত বিষয়বস্তুর কাগজপত্রকে গুটানো হয়। (গুটানোর পর নিশ্চিহ্ন করে দেওয়া অথবা দ্বিতীয় ফুঁৎকার পর্যন্ত তদবস্থায় রেখে দেওয়া উভয়টি সম্ভবপর ৷) আমি যেমন প্রথমবার সৃষ্টি করার সময় (প্রত্যেক বস্তুর) সূচনা করেছিলাম, তেমনি (সহজেই) .তাকে পুনরায় সৃষ্টি করব। এটা আমার ওয়াদা, আমি অবশ্যই (একে পূর্ণ) করব । (উপরে সৎ বান্দাদেরকে যে সওয়াব ও নিয়ামতের ওয়াদা দেওয়া হয়েছে তা.অত্যন্ত প্রাচীন ও জোরদার ওয়াদা । সেমতে) আমি (সব আল্লাহ্র) গ্রন্থসমূহে (লওহে মাহ্‌ফুযে লেখার পর) লিখে দিয়েছি যে, এই পৃথিবীর (অর্থাৎ জান্নাতের) মালিক আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ হবে। (এই ওয়াদার প্রাচীনত্্‌ এভাবে পরিক্ষুট যে, এটা লওহে মাহ্‌ফুযে লিখিত আছে এবং জোরদার হওয়া এভাবে বুঝা যায় যে, কোন আল্লাহ্‌র গ্রস্থ এ ওয়াদা থেকে খালি নয়)। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।