২২২ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড হয়েছিল । (১০৪) সে দিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন শুটানো হয় লিখিত কাগজপত্র । যে ভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেইভাবে পুনরায় সৃষ্টি করব । আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। (১০৫) আমি উপদেশের পর যবূরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। তফ্সীরের সার-সংক্ষেপ (পূর্বাপর সম্বন্ধ £ঃ এ পর্যন্ত পয়গন্বরদের কাহিনী, ঘটনাবলী এবং অনেক আনুসঙ্গিক মৌলিক ও শাখাগত রীতিনীতি বর্ণিত হয়েছে। তওহীদ, রিসালত, পরকালের বিশ্বাস ইত্যাদি মূলনীতি সব পয়গম্বরদের মধ্যে অভিন্ন । DR AU উল্লিখিত ঘটনাবলীতে পয়গন্বরগণের প্রচেষ্টার মূলকেন্দ্র ছিল তওহীদের বিষয়বস্তু । পরবর্তী আয়াতসমূহে কাহিনীসমূহের ফলাফল হিসেবে তওহীদ প্রমাণ করা হয়েছে এবং শিরকের ন হয) লোকসকল, (উপরে পয়গন্বরদের যে তরীকা ও তওহীদী বিশ্বাস জানা গেল,) এটা তোমাঁদের তরীকা (যা মেনে চলা তোমাদের উপর ওয়াজিব ।) একই তরীকা (এতে কোন নবী ও কোন শরীয়তের মতভেদ নেই । এই তরীকার সারমর্ম এই যে,) আমি তোমাদের পালনকর্তা, অতএব আমার ইবাদত কর এবং (যখন এটা প্রমাণিত যে, সব আল্লাহ্র গ্রন্থ এবং সব শরীয়ত এই তরীকার প্রবর্তক, তখন লোকদেরও এই তরীকায় থাকা উচিত ছিল ; কিন্তু তা হয়নি ; বরং মানুষ তাদের ধর্ম বিষয়ে ভেদাভেদ সৃষ্টি " করেছে। (তারা এর শাস্তি দেখে নেবে ; কেননা) প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে (প্রত্যাবর্তনের: পর প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান. পাবে) । অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম. সম্পাদন করবে, তার পরিশ্রম বিফলে যাবে না এবং আমি তা লিখে রাখি (এতে ভূুলভ্রান্তির আশংকা নেই। এই লেখা অনুযায়ী প্রত্যেকেই সওয়াব পাবে) । আর (সবাই আমার কাছে. ফিরে আসবে-_আমার এই কথায় অবিশ্বাসীরা সন্দেহ করে বলে যে, দুনিয়ায় এত দীর্ঘ বয়স অতিক্রান্ত হয়ে গেছে ; কিন্তু আমরা এখনও পর্যন্ত কোন মৃতকে জীবিত হতে এবং তার হিসাব-নিকাশ হতে দেখিনি। তাদের এ সন্দেহ অমূলক কেননা, আল্লাহ্র দিকে প্রত্যাবর্তনের জন্য কিয়ামতের দিন নির্দিষ্ট আছে। সে দিনের পূর্বে কেউ প্রত্যাবর্তন করবে না। এ কারণেই) আমি যেসব জনপদকে (আযাব অথবা মৃত্যু দ্বারা) ংস করে দিয়েছি, সেগুলোর অধিবাসীদের জন্য এটা (শরীয়তগত অসম্তাব্যতার অর্থে) অসম্ভব যে, তারা (দুনিয়াতে হিসাব-নিকাশের জন্য) ফিরে আসবে (কিন্তু এই ফিরে না আসা চিরকালীন নয় ; বরং প্রতিশ্রুতি সময় অর্থাৎ কিয়ামত পর্যন্ত ৷) যে পর্যন্ত না (এ প্রতিশ্রুত সময় আসবে, যার প্রাথমিক আয়োজন হবে এই যে,) ইয়াজুজ-মাজুজ (যাদের পথ এখন যুলকারনাইনের প্রাচীর দ্বারা রুদ্ধ আছে,) মুক্ত হয়ে যাবে এবং তারা (সংখ্যাধিক্যের কারণে) প্রত্যেক উচ্চভূমি (টিলা ও পাহাড়) ঞ্রেকে অবতরণরত (মনে) হবে। আর যে; অবিশ্বাসীদেরচক্ষু বিস্ফারিত থেকে যাবে (এবং তারা বলতে থাকবে), হায় আমাদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।