তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্র সূরা মারইয়াম ২১ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মৃত্যু-কামনার বিধান £ মারইয়ামের'মৃত্যু-কামনা পার্থিব দুঃখের কারণে হয়ে থাকলে ভাবাবেগেঁর প্রাধান্যকে এর. ওযর' বলা হবে। এ ক্ষেত্রে মানুষ সর্বতোভাবে আল্লাহ্র আদেশ-নিষেধের আওতাধীন থাকে না। পক্ষান্তরে যদি মারইয়াম ধর্মের দিক চিন্তা করে মৃত্যু কামনা করে থাকেন ; অর্থাৎ মানুষ দুর্নাম রটাবে এবং সম্ভবত এর মুকাবিলায় আমি ধৈর্যধারণ করতে. পারব না, ফলে বেসবর হওয়ার গুনাহে লিপ্ত হয়ে পড়ব মৃত্যু হলে এ গুনাহ থেকে বেঁচে যেতাম, তবে এক্সপ মৃত্যু-কামনা নিষিদ্ধ নয়। এখানে প্রশ্ন হতে পারে যে;.মারইয়ামকে বলা হয়েছে £ তুমি বলে-দিও, আমি মৌনতাবলম্বনের মানত. করেছি। অৎচ-ৰাস্তবে মারইয়াম কোন.মানত করেন নি। এটা কি মিথ্যা বলার শিক্ষা-নয়-? উত্তর এই যে,' এ শিক্ষার অর্থ হচ্ছে তুমি মানতও করে নিও এবং তা প্রকাশ করে দিও। যৌনতার রোযা ইসলামী শরীয়তে রহিত হয়ে গেছে $ ইসলাম-পূর্বকালে সকাল থেকে. রাত্রি. পর্যন্ত মৌনতা অবলম্বন করা এবং কারও সাথে কথা না বলার রোযাও ইবাদতের অন্তর্ভুক্ত ছিল। ইসলাম একে রহিত করে মন্দ কথাবার্তা, গালি-গালাজ, মিথ্যা, পরনিন্দা ইত্যাদি থেকে বেঁচে থাকাকেই জরুরী করে দিয়েছে। সাধারণ কথাবার্তা ত্যাগ করা ইসলামে কোন ইবাদত নয়। তাই এর মানত করাও জায়েয নয়। আবূ দাউদের রেওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ ৷ 1% ০১০১১ ৪১.১২ 1১৯০০? অর্থাৎ সন্তান সাবালক হওয়ার পর পিতা মারা গেলে তাকে এতিম বলা হবে না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতা অবলম্বন করা কোন ইবাদত নয়। প্রসব বেদনায় পানি ও খেজুরের ব্যবহার চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও উপকারী । আহার ও পান করার আদেশ বাহ্যত অনুমতি প্রদানের অর্থে বোঝা যায় । 1; পুরুষ ব্যতীত শুধু নারী থেকে সন্তান হওয়া যুক্তিবিরুদ্ধ নয় £ পুরুষের মধ্যস্থতা ব্যতিরেকে গর্ভধারণ ও সন্তান প্রসব করা: একটি মু‘জিযা ৷ মু'জিযায় যত অসম্তাব্যতাই থাকুক, তাতে :দোষ নেই ৷ বরং এতে অলৌকিকতা গুণটি আরও রেশি.করে প্রকাশ পায়। কিন্তু এতে তেমন অসম্তার্যতাও নেই ৷. কারণ, চিকিৎসাশাস্ত্রের বর্ণনা অনুযায়ী নারীর বীর্যে ধারণঁ শক্তির সাথে সাথে কারক শক্তিও রয়েছে। তাই যদি এই কারক শক্তি আরও বেড়ে গিয়ে সন্তান জন্মের কারণ হয়ে যায়, তবে তা তেমন অসম্ভব ব্যাপার নয় --(বয়ানুল- কোরআন) : আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা‘আলা: মারইয়ামকে খেজুরের গাছ নাড়া দিতে আদেশ করেছেন। অথচ কোনরূপ নাড়া ছাড়াই: আপনা-আপনি কোলে খেজুর পতিত হওয়াও আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত ছিল। এতে বোঝা যায় যে, রিযিক হাঁসিলের জন্য চেষ্টা ও পরিশ্রম করা তাওয়াক্কুলের পরিপন্থী নয় ।-(রূহুল-মা‘আনী) £, (এর আভিধানিক অর্থ ছোট নহর এ ক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলা তীর কুদরত দ্বারা প্রত্যক্ষভাবে একটি ছোট নহর জারি করে. দেন অথবা জিবরাঈলের মাধ্যমে জারি করিয়ে দেন। উভয় প্রকার রেওয়ায়েতেই বর্তমান আছে। এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, মারইয়ামের সাস্তনার উপকরণাদি উল্লেখ করার সময় প্রথমে পানি ও পরে খাদ্য তথা খেজুরের উল্লেখ করা হয়েছে ; কিন্তু এগুলো ব্যবহারের কথা বলতে গিয়ে প্রথমে খাদ্য ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।