তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্র ২১৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড আমি তার দোয়া কবুল করলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম । (এই কাহিনী সূরা সাফফাতে :1, ১10444 5 আয়াতে উল্লেখ করা হয়েছে। আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে (দুশ্চিন্তা থেকে) মুক্তি দিয়ে থাকি (যদি কিছুকাল চিন্তাথন্ত রাখা উপযোগী না হয়) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 5444118, হযরত ইউনুস ইবনে মাত্তা (আ)-এর কাহিনী কোরআন পাকের সূরা ইউনুস, সূরা আশ্বিয়া, সূরা সাফফাত ও সূরা নূরে বিবৃত হয়েছে। কোথাও তার আসল নাম উল্লেখ করা হয়েছে, কোথাও 'যুননূন’' এবং কোথাও ‘সাহেবুল হুত' উল্লেখ করা হয়েছে। ‘নূন’ ও ‘হুত' উভয় শব্দের অর্থ মাছ। কাজেই যুননূন ও সাহেবুল হুতের অর্থ মাসওয়ালা । ইউনুস (আ)-কে কিছুদিন মাছের পেটে অবস্থান করতে হয়েছিল। এই আশ্চর্য ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁকে যুননূনও বলা হয় এবং সাহেবুল হুত শব্দের মাধ্যমেও ব্যক্ত করা হয়। fi 2 | ইউনুস. (আ)-এর কাহিনী £ তফসীরে ইবনে কাসীরে আছে, ইউনুস (আ)-কে মুসেলের একটি জনপদ নায়নুয়ার অধিবাসীদের হিদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি তাদেরকে ঈমান ও সংৎকর্মের দাওয়াত দেন। তারা অবাধ্যতা প্রদর্শন করে। ইউনুস (আ) তাদের প্রতি অসম্ুষ্ট হয়ে জনপদ ত্যাগ করেন। এতে তারা ভাবতে থাকে যে, এখন আযাব এসেই যাবে (কোন কোন রেওয়ায়েত থেকে জানা যায় যে, আযাবের কিছু কিছু চিহ্নও ফুটে উঠেছিল) ৷: অনতিবিলস্বে তারা শিরক ও কুফর থেকে তওবা করে নেয় এবং জনপদের সব .আবাল-বৃদ্ধ-বনিতা জঙ্গলের দিকে চলে যায়। তারা চতুষ্পদ জন্তু ও বাচ্চাদেরকেণ্ড সাথে দিয়ে য়ায় এবং বাচ্চাদেরকে তাদের কাছ থেকে:আলাদা করে দেয়। এরপর সবাই কার্বাকাটি শুরু করে দেয় এবং কাকুতি মিনতি সহকারে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করতে থাকে জন্তুদের বাচ্চারা মা'দের কাছ থেকে আলাদা করে দেওয়ার কারণে পৃথক শোরগোল করতে থাকে। আল্লাহ্‌ তা'আলা তাদের খাঁটি তওবা ও কাকুতি-মিনতি কবূল করে নেন এবং তাদের উপর থেকে আযাব হটিয়ে দেন। এ দিকে. ইউনুস (আ) ভাবছিলেন যে, আযাব আসার ফলে তার সম্প্রদায় বোধ হয় ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরে যখন জানতে পারলেন যে, আদৌ আযাব আসেনি এবং তার সম্প্রদায় সুস্থ ও দিরাপদে দিন গুজরান করছে,. তখন তিনি চিন্তাহ্িত হলেন যে; এখন আমাকে মিথ্যাবাদী মনে করা হবে। কোন কোন্‌ রেওয়ায়েতে' আছে যে, তার সম্প্রদায়ের মধ্যে কেউ মিথ্যারাদী প্রমাণিত হয়ে:গেলে তাকে হত্যা করার প্রথা প্রচলিত ছিল। (মায়হারী) এর ফলে ইউনুস (আ)-এর প্রাণনাশেরও আশংকা দেখা দিল । তিনি সম্প্রদায়ের মধ্যে ফিরে আসার পরিবর্তে ভিনদেশে হিজরত করার ইচ্ছায় সফর শুরু করলেন। পথিমধ্যে সামনে নদী পড়ল । তিনি একটি ‘নৌকায় আরোহণ করলেন । ঘটনাক্রমে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো। মাঝিরা ক্লল যে, আরোহীদের মধ্যে একজনকে নদীতে ফেলে দিতে হবে। তাহলে অন্যরা ডুবে মরার কবল থেকে রক্ষা পাবে ।-এখন কাকে ফেলা হরে,-এ নিয়ে আরোহীদের নামে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।