= সচী-পত্র ২১৪ . তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড নাড়া না দেয় । বৃদ্ধ এদিনও আগমন করল এবং কড়া নাড়া দিতে চাইল । সবাই নিষেধ করলে সে থিড়কীর পথে ভেতরে. ঢুকে পড়ল এবং দরজায় আঘাত করতে লাগল। যুলকিফল জাগ্রত হয়ে দেখলেন যে, ঘরের দরজা যথারীতি বন্ধ আছে এবং বৃদ্ধ ঘরের ভেতরে উপস্থিত আছে । তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি ভেতরে ঢুকলে কিভাবে ? তখন যুলকিফল চিনতে পারলেন যে, সে শয়তান ছাড়া কেউ নয়। তিনি বললেন ঃ তাহলে তুমি আল্লাহ্র দুশমন ইবলীস। সে স্বীকার করে বলল £ আপনি আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। কিছুতেই আমার জালে আবদ্ধ হন নি। এখন আমি আপনাকে কোনরূপ রাগান্বিত করার চেষ্টা করেছিলাম, যাতে ইয়াসা নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয়। এ উদ্দেশ্যেই আমি এসব কাণ্ড করেছি । এই ঘটনার কারণেই তাকে যুলকিফলের খেতাব দান করা হয়। 'যুলকিফল’ শব্দের অর্থ অঙ্গীকার ও দায়িত্বপূর্ণকারী ব্যক্তি । হযরত যুলকিফল তীর অঙ্গীকার পূর্ণ করেছিলেন। -_(ইবনে-কাসীর) মুসনাদে আহমদে আরও একটি রেওয়ায়েত আছে ; কিন্তু তাতে যুলকিফলের পরিবর্তে আলকিফল নাম বর্ণিত হয়েছে।- ইবনে-কাসীর এই রেওয়ায়েতে বর্ণনা করার পর বলেছেন, কিফল নামক এই ব্যক্তি অন্য কেউ হবে-_আয়াতে বর্ণিত যুলকিফল নয়। রেওয়ায়েতটি এই $ হযরত আবদুল্লাহ্ ইবনে-উমর বলেন £ আমি রাসূলুল্লাহ্ (সা)-এর মুখে একটি হাদীস একবার দুইবার নয়, সাতবারেরও বেশি শুনেছি। তিনি বলেন ঃ বনী-ইসরাইলের এক ব্যক্তির নাম ছিল কিফ্ল। সে কোন গুনাহ্ থেকে বেঁচে থাকত না। একবার জনৈকা মহিলা তার কাছে আগমন করলে সে ষাট দীনারের বিনিময়ে তাকে ব্যভিচারে সম্মত করে নিল। সে যখন কুকর্ম করতে উদ্যত হলো, তখন মহিলাটি কাপতে লাগল ও কারা জুড়ে দিল। সে বলল ঃ কীদছ কেন ? আমি কি তোমার উপর কোন জোর-জবরদস্তি করছি ? মহিলা. বলল ঃ$ না, জবরদস্তি কর নি ; কিন্তু আমি এই পাপকর্ম গত জীবনে কোনদিন করিনি। এখন অভাব্-অনটন আমাকে তা করতে বাধ্য করেছে। তাই সম্মত হয়েছিলাম । একথা শুনে কিফ্ল তদবস্থায়ই মহিলার কাছ থেকে সরে দাড়াল এবং বলল ঃ যাও, এই দীনারও তোমারই এখন থেকে কিফ্্ল আর কোনদিন পাপ কাজ করবে না। ঘটনাক্রমে সেদিন রাত্রেই :কিফ্ল মারা গেল ৷. সকালে তার দরজায় অদৃশ্য থেকে কে যেন 'এই বাক্য লিখে দিল ৪ ॥4<॥ | ১৯ অৰ্থাৎ আল্লাহ্ কিফ্লকে ক্ষমা করেছেন। ইবনে-কাসীর এই রেওয়ায়েত উদ্ধৃত করে লিখেন £ এই রেওয়ায়েতটি সিহাহ্ সিত্তায় নেই । এই সনদ অপরিচিত । যদি একে প্রামাণ্যও ধরে নেয়া হয়, তবে এতে কিফ্লের কথা বলা ইয়েছে--যুলকিফলের নয়। মনে হয় সে অন্য কোন ব্যক্তি । 421401 আলোচনার সারমর্ম এই যে, যুলকিফল হযরত ইয়াসা’ নবীর খলীফা ও সৎকর্মপরায়ণ ওলী ছিলেন। সম্ভবত বিশেষ ও পছন্দনীয় আমলের কারণে আয়াতে পয়গন্বরগণের কাতারে তীর নাম উল্লেখ করা হয়েছে। এটাও অবাস্তব নয় যে, প্রথমে তিনি ইয়াসা' নবীর খলীফাই ছিলেন, পরে আল্লাহ্ তা'আলা তাকে নবুয়তেরু পদও দান করেছিলেনু www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।