সূরা আম্বিয়া * ২১৩ একত্রিত করে বললেন £ঃ আমি আমার খলীফা নিযুক্ত করতে চাই । যার মধ্যে তিনটি শর্ত বিদ্যমান আছে তাকেই আমি খলীফা নিযুক্ত করব। শর্ত তিনটি এই £$ সদাসর্বদা রোযা রাখা, ইবাদতে রাত্রি জাগরণ করা এবং কোন সময় রাগান্বিত না হওয়া । সমাবেশের মধ্য থেকে জনৈক অধ্যাত ব্যক্তি উঠে দাড়াল । তাকে সবাই নিতান্ত সাধারণ লোক বলে মনে করত। সে বলল ঃ আমি এই কাজের জন্য উপস্থিত আছি। হযরত ইয়াসা জিজ্ঞেস করলেন $ তুমি কি সদাসর্বদা রোযা রাখ, ইবাদতে রাত্রি জাগরণ কর এবং কোন সময় গোস্সা কর না? লোকটি বলল 'ঃ নিঃসন্দেহে এই তিনটি আমল আমার মধ্যে আছে। হযরত ইয়াসা সম্ভবত তীর কথা বিশ্বাস করতে পারলেন না, তাই সেদিনকার মত তাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার সমাবেশকে লক্ষ্য করে একথা বললেন । উপস্থিত সবাই নিশ্চুপ রইল এবং পূর্বোক্ত ব্যক্তিই আবার দণ্ডায়মান হলো। তখন হযরত ইয়াসা তাকে খলীফা নিযুক্ত করার কথা ঘোষণা করলেন। যুলকিফল এই পদ লাভে সফল হয়েছে দেখে শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলল ঃ যাও, কোনরূপ এই ব্যক্তি দ্বারা এমন কাজ করিয়ে নাও, যদ্দরুন তার এই পদ বিলুপ্ত হয়ে যায়। সাঙ্গপাঙ্গরা অক্ষমতা প্রকাশ করে ৰলল £ সে আমাদের বশে আসার পাত্র নয়। ইবলীস বলল ঃ তাহলে কাজটি আমার হাতেই ছেড়ে দাও, আমি তাকে দেখে নেব । হযরত যুলকিফল স্বীকারোক্তি অনুযায়ী সারা দিন রোযা রাখতেন এবং সারারাত জাগ্রত থাকতেন শুধু দ্বিপ্রহরে কিছুক্ষণ নিদ্রা যেতেন। শয়তান ঠিক দুপুরে নিদ্রার সময় উপস্থিত হলো এবং দরজার কড়া নাড়া দিল । তিনি জাত হয়ে জিজ্ঞেস করলেন £ কে ? উত্তর হলো £ঃ আমি একজন বৃদ্ধ মজলুম । তিনি দরজা খুলে দিলেন। আগস্তুক ভেতরে পৌছে দীর্ঘ কাহিনী বলতে শুরু করল যে, আমার সাথে আমার সম্প্রদায়ের বিবাদ আছে। তারা আমার উপর এই যুলুম করেছে, এই যুলুম করেছে। এভাবে দুপুরের নিদ্রার সময় অতিবাহিত হয়ে গেল ৷ যুলাকফল বললেন ঃ আমি যখন বাইরে যাব, তখন এসো । আমি তোমার বিচার করে দেব। যুলকিফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করলেন। কিন্তু সে আগমন করল না। পরের দিন খখন তিনি মুকাদ্দমার ফয়সালা করার জন্য আদালতে বসলেন, তখনও এই বৃদ্ধের জন্য অপেক্ষা করলেন ; কিন্তু তাকে দেখা গেল না। দুপুরে যখন নিদ্রার জন্য গৃহে গেলেন, তখন লোকটি এসে দরজা পিটাতে লাগল। তিনি জিজ্ঞেস করলেন, কে ? উত্তর: হলো £ঃ আমি একজন বৃদ্ধ মজলুম ৷ তিনি দরজা খুলে দিয়ে বললেন £ আমি কি তোমাকে বলিনি যে, মজলিসে বসার সময়. এসো । তুমি কালও আসনি, আজ সকাল থেকেও তোমার দেখা নেই। সে বলল ঃ হুযূর, আমার শত্রু পক্ষ খুবই ধূর্ত প্রকৃতির । আপনাকে মজলিসে বসা দেখলে তারা আমার প্রাপ্য পরিশোধ করবে বলে স্বীকার করে নেয়। আপনি যখন মজলিস ত্যাগ করেন, তখন আবার অস্বীকার করে বসে । তিনি আবার. বলে -দিলেন যে, এখন যাও। আমি যখন মজলিসে বসি, তখন এসো । এই কথাবার্তার মধ্যে সেদিনকার দুপুরও গড়িয়ে গেল এবং নিদ্রা হলো না। তিনি বাইরে এসে মূললিসে বৃদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন। পরের দিনও দুপুর পর্যস্ত অপেক্ষা করলেন ; কিন্তু তার পাত্তা পাওয়া গেল না। তৃতীয় দিন দুপুর হলে তিনি নিদ্রায় ডুলতে লাগলেন'। গৃহে এসে পরিবাঁরের লোকদেরকে বলে দিলেন যে, কেউ যেন কড়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।