সটচী-পত্ৰ সূরা আম্বিয়া ২১১ - আইউব (আ)-এর দোয়া সবরের পরিপস্থী নয় £ঃ হযরত আইউব (আ) সাংসারিক ধন-ধৌলত ও সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এমন এক শারীরিক ব্যাধিতে আক্রান্ত হন যে, কেউ তীর কাছে আসতে সাহস করত না । তিনি লোকালয়ের বাইরে এক আবর্জনাময় স্থানে দীর্ঘ সাত বছর কয়েক মাস পড়ে থাকেন। কোন সময় হা-হুতাশ, অস্থিরতা ও অভিযোগের কোন বাক্যও মুখে উচ্চারণ করেন নি। সতী সাধ্বী স্ত্রী লাইয়্যা একবার আরযও করলেন যে, আপনার কষ্ট অনেক বেড়ে গেছে। এই কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহ্ তা'আলার কাছে দোয়া করুন । তিনি জওয়াব দিলেন £ আমি সত্তর বছর সুস্থ ও নিরোগ অবস্থায় আল্লাহ্ তা'আলার অসংখ্য নিয়ামত ও দৌলতের মধ্যে দিনাতিপাত করেছি। এর বিপরীতে বিপদের সাত বছর অতিবাহিত করা কঠিন হবে কেন ? পয়গন্বরসুলভ দৃঢ়তা, সহিষ্ণুতা ও সবরের ফলে তিনি দোয়া করারও হিম্মত করতেন না যে, কোথাও সবরের খেলাফ 'না- হয়ে যায় (অথচ আল্লাহ্র কাছে দোয়া করা এবং নিজের অভাব ও দুঃখ কষ্ট পেশ করা বে-সবরীর অন্তর্ভুক্ত নয়)! অবশেষে এমন একটি কারণ ঘটে গেল, যা তাকে দোয়া করতে বাধ্য. করল. । বলা বাহুল্য, তার এই দোয়া দোয়াই.ছিল-_বেসবরী ছিল না । আল্লাহ্ তা'আলা কোরআন পাকে তার সবরের স্বাক্ষর রেখে বলেছেন ১৫১১১ ৫ ০০ (আমি তাকে সবরকারী পেয়েছি) । যে কারণে তিনি দোয়া করতে বাধ্য হন, সেই কারণ বর্ণনায় রেওয়ায়েতসমূহে বিভিন্ন কূপ এবং দীর্ঘ কাহিনী রয়েছে। তাই সেগুলো পরিত্যাগ করা হলো। ইবনে আবী হাতেম হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে, আইউব (আ)-এর দোয়া কবূল হওয়ার পর তাঁকে আদেশ করা হলো ঃ পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত. করুন । মাটিতে পরিষ্কার পানির ঝরনা দেখা দেবে। এই পানি পান করুন এবং তা দ্বারা গোসল করুন । দেহের সমস্ত রোগ-ব্যাধি অন্তর্হিত হয়ে যাবে। হযরত আইউব (আ) অদ্রপই করলেন। ঝরনার পানি দ্বারা গোসল করতেই ক্ষতজর্জরিত ও অস্থিচর্মসার দেহ নিমেষের মধ্যে রক্তমাংস ও কেশমণ্ডিত দেহে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ্ তা‘আলা তার জন্যে জান্নাতের পোশাক প্রেরণ করলেন। তিনি জান্নাতী পোশাক পরিধান করে আবর্জনার স্থান থেকে একটু সরে গিয়ে এক পাশে বসে রইলেন। স্ত্রী নিত্যকার অভ্যাস অনুযায়ী তার দেখাশোনা করতে আগমন করলেন ; কিন্তু তাকে তার স্থানে না পেয়ে ক্রন্দন করতে লাগলেন। এক পাশে উপবিষ্ট আইউব (আ)-কে চিনতে না পেরে তিনি তাকেই জিজ্ঞেস করলেন £ আপনি জানেন কি, এখানে যে রোগাক্রান্ত লোকটি পড়ে থাকতেন, তিনি কোথায় গেলেন ? কুকুর ও ব্যাত্ব কি তাকে খেয়ে ফেলেছে ? ঃপর এ ব্যাপারে তিনি কিছুক্ষণ তার সাথে আলাপ করলেন। সবকিছু শুনে আইউব (আঁ) বললেন £ আমিই আইউব । কিন্তু স্ত্রী তখনও তাকে চিনতে না পেরে বললেন $ আপনি কি আমার সাথে পরিহাস করছেন £ আইউব (আ) আবার বললেন $ লক্ষ্য করে দেখ, আমিই আইউব ৷. আল্লাহ্ তা'আলা আমার দোয়া কবূল করেছেন এবং নতুন স্বাস্থ্য দান করেছেন। হযরত ইবনে-আব্বাস বলেন £ এরপর আল্লাহ্ তা'আলা তার ধন-দৌলত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।