তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ২১০ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড কোন কারণে । এরপর আল্লাহ্‌ তা'আলা তাঁকে সুস্থতা দান করেন এবং সব সন্তান ফিরিয়ে দেন ; বরং তাদের তুলনায় আরও আধিক দান করেন। কাহিনীর অবশিষ্ট অংশের মধ্যে কিছু প্রামাণ্য হাদীসসমূহে এবং বেশির ভাগ এঁতিহাসিক রেওয়ায়েতসমূহে বিদ্যমান রয়েছে। হাফেয ইবনে-কাসীর কাহিনীর বিবরণ এভাবে দিয়েছেন ঃ আল্লাহ্‌ তা'আলা আইউব (আ)-কে প্রথমদিকে অগাধ ধন-দৌলত, সহায়-সম্পত্তি, সূরম্য দালানকোঠা, যানবাহন, সন্তান-সম্ততি ও চাকর-নওকর দান করেছিলেন। এরপর তাকে পয়গন্বরসুলভ পরীক্ষায় ফেলা হয়। ফলে, এসব বস্তু তার হাতছাড়া হয়ে, যায় এবং দেহেও কুষ্ঠের ন্যায়. এক প্রকার দুরারোগ্য ব্যাধি বাসা বাধে জিহবা ও অন্তর ব্যতীত দেহের কোন্‌ অংশই এই ব্যাধি থেকে মুক্ত ছিল না । তিনি তদবস্থায়ই জিহবা ও অন্তরকে আল্লাহ্‌র স্মরণে মশগুল রাখতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ রুরতেন। এই দুরারোগ্য ব্যাধির কারণে প্রিয়জন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশী তাকে আলাদা করে লোকালয়ের বাইরে একটি আবর্জনা নিক্ষেপের জায়গায় রেখে দেয়। কেউ তীর কাছে যেত না। শুধু তার স্ত্রী তার দেখাশোনা করতেন। তার স্ত্রী ছিলেন ইউসুফ (আ)-এর কন্যা অথবা পৌত্রী। তার নাম ছিল লাইয়্যা বিনতে মেশা ইবনে ইউসুফ (আ)। -_(ইবনে-কাসীর) সহায়-সম্পত্তি ও অর্থকড়ি সব নিঃশেষ হয়ে গিয়েছিল স্ত্রী মেহনত মজুরী করে তার পানাহার ও প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করতেন এবং তার সেবা-যকত্নব করতেন । আইউব (আ)-এর এই পরীক্ষা মোটেই আশ্চর্যের ব্যাপার ছিল না। রাসূলে করীম (সা) বলেন $ অর্থাৎ পয়গস্বরগণ সবচাইতে বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হন, তীদের পর অন্যান্য সৎকর্মপরায়ণগণ পর্যায়ক্রমে বিপদের সন্মুখীন হন। এক রেওয়ায়েতে রয়েছে £ প্রত্যেক মানুষের পরীক্ষা তার ঈমানের দৃঢ়তার্‌ পরিমাণে হয়ে থাকে। ধর্মপরায়ণতায় যে যত বেশি মজবুত ; তার বিপদ ও পরীক্ষাও তত অধিক হয় ( যাতে এই পরিমাণেই মর্তবা আল্লাহ্‌র কাছে উচ্চ হয়) । আল্লাহ্‌ তা'আলা. আইউব (আ)-কে পয়গন্বরগণের মধ্যে ধর্মীয় দৃঢ়তা. ও সবরের বিশিষ্ট স্তর দান করেছিলেন [যেমন দাউদ (আ)-কে শোকরের এমনি স্বাতন্ত্্য দান করা হয়েছিল ।) বিপদাপদ ও সংকটে সবর করার ক্ষেত্রে আইউব (আ) উপমেয় ছিলেন। ইয়াযীদ ইবনে মায়সারাহ্‌ বলেন £ আল্লাহ্‌ যখন. আইউব (আ)-কে অর্থকড়ি সন্তান-সন্ততি ইত্যাদি জাগতিক নিয়ামত থেকে মুক্ত করে পরীক্ষা করেন, তখন তিনি মুক্ত মনে আল্লাহ্র স্মরণ ও ইবাদতে আরও বেশি আত্মনিয়োগ করেন এবং আল্লাহ্র কাছে আরয করেন $ হে আমার পালনকর্তা- ! আমি তোমার শোকর আদায় করি এ কারণে যে, তুমি আমাকে সহায়-সম্পত্তি ও সন্তান-সন্ততি দান করেছ। এদের মহরবত আমার অন্তরকে আচ্ছন্ন করে রেখেছিল। এরপর এ কারণেও শোকর আদায় করি যে, তুমি আমাকে এসব বস্তু থেকে মুক্তি দিয়েছ । এখন আমার ও তোমার মধ্যে কোন অন্তরায় অবশিষ্ট নেই । উল্লিখিত রেওয়ায়েত বর্ণনা করার পর হাফেয ইবনে-কাসীর লিখেছেন ঃ এই কাহিনী সম্পর্কে ওহ্‌ব ইবনে মুনাব্বেহ্‌ থেকে অনেক দীর্ঘ রেওয়ায়েত বর্ণিত আছে। তবে রেওয়ায়েতগুলো সুবিদিত নয় । তাই আমি সেগুলো উল্লেখ করলাম না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।