= সচী-পত্র ২০ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ ষষ্ঠ খণ্ড হায় ! আমি যদি এ অবস্থার পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। অতঃপর সে সময়েই আল্লাহ্র নির্দেশে (হযরত) জিবরাঈল (পীছে গেলেন এবং তীর সন্মানাৰ্থে সন্মুখে উপস্থিত হলেন না; ৰরং যে জায়গায়- মারইয়াম ছিলেন, সেখান থেকে নিম্ন ভূমিতে আড়ালে অবস্থান করলেন এরং. তিনি) তাকে. নিমনস্থান থেকে আওয়ায দিলেন. (মারইয়াম তাকে চিনলেন যে, তিনি ফেরেশ্তা, যিনি ইতিপূর্বে আত্মপ্রকাশ করেছিলেন) যে, তুমি উপকরণাদি না থাকার কারণে: অথবা (দুর্নামের ভয়ে) দুঃখ করো না, (কেননা উপকরণাদির. ব্যবস্থা. এরূপ হয়েছে যে) তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি নহর সৃষ্টি করেছেন (যা দেখলে এবং তার পানি পান করলে স্বাভাবিক প্রফুল্লতা অর্জিত হবে। রুহুল মা‘আনীর রেওয়ায়েত অনুযায়ী মারইয়াম তখন পিপাসার্তও ছিলেন। চিকিৎসা শাস্ত্রের নিয়মানুযায়ী প্রসবের পূর্বে বা পরে গরম বস্তুর ব্যবহার প্রসব যন্ত্রণা নিরাময়. করে,-দূৃষিত রক্ত দূর করে এবং মনকে সতেজ ও শক্তিশালী রাখে। পানিতে যদি উত্তাপও থাকে-_যেমন কোন কোন নহরের পানি এরূপ হয়ে থাকে, তবে তা মেযাজের আরও অনুকূল হবে। এ ছাড়া খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে থ্রাদ্যপ্রাণ (ভিটামিন) থাকে। খেজুর. রক্ত উৎপাদন করে দেহে চর্বি সৃষ্টি করে এবং কোমর ও অস্থির জোড়কে শক্তিশালী করে দেয়। এ কারণে এটা প্রসূতির জন্য সব ওঁষধ ও খাদ্য থেকেই উত্তম । গরম হওয়ার কারণে কিছুটা-ক্ষতির আশংকা থাকলেও পাকা খেজুরে উত্তাপ কম ' যেটুকু থাকে, পানি দ্বারা তা সংশোধিত হয়ে যায়। এ ছাড়া অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হলেই অনিষ্টকারিতা দেখা দিতে প্ারে। নতুবা কোন বস্তুই অল্প বিস্তর অনিষ্টকারিতা থেকে মুক্ত নয়। এছাড়া অভ্যাসবিরুদ্ধ কারামতের আত্মপ্রকাশ যেহেতু আল্লাহ্র প্রিয়পাত্র হওয়ার আলামত, তাই তা আস্তিক প্রফুল্তার কারণও বটে) ৷ তুমি এই খেজুর গাছের কাণ্ডকে (ধরে) নিজের দিকে নাড়া দাও ; তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর ঝরে পড়বে (এ ফল খাওয়ার মধ্যে আহারের স্বাদ এবং কারামত হিসেবে ফলন্ত হওয়ার কারণে আত্মিক স্বাদ উভয়ই একত্রিত আছে) । এখন (এ ফল) আহার কর, (নহরের পানি) পান কর এবং চক্ষু শীতল কর (অর্থাৎ পুত্রকে দেখার কারণে, পানাহারের কারণে এবং আল্লাহ্র প্রিয়পাত্র হওয়ার আলামতপ্রাপ্ত হওয়ার কারণে আনন্দিত থাক) ৷ এরপর (যখন দুর্নামের আশংকার সময় আসে অর্থাৎ কোন মানুষ যদি এ ঘটনা সম্পর্কে অবগত. হয়, তখন এর ব্যবস্থাও এরূপ হয়েছে যে) যদি কোন মানুষকে (আসতে এবং আপত্তি করতে) দেখ তবে (তুমি নিজে কিছু বলবে না ; বরং ইঙ্গিতে তাকে) বলে দেবে ঃ আমি আল্লাহ্র উদ্দেশ্যে (এমন রোযার মানত করেছি যাতে কথা বলা নিষিদ্ধ । সুতরাং এ কারণে) আজ আমি (সারাদিন) কোন মানুষের সাথে কথা বলব না । (তবে আল্লাহ্র যিকর ও দোয়ায় মশগুল হয়ে যাওয়া ভিন্ন কথা ব্যস তুমি এতটুকু জওয়াব দিয়েই নিশ্চিন্ত হয়ে যাবে। আল্লাহ্ তা'আলাই এই সদ্যজাত শিশুকে স্বাভাবিক নিয়মের পরিপন্থী পন্থায় কথা বলতে সক্ষম কঁরে দেবেন। ফলে পবিত্রতা ও সতীত্বের অলৌকিক প্রমাণ আত্মপ্রকাশ করবে। মোটকথা সর্বপ্রকার দুঃখের প্রতিকার হয়ে. যাবে।) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।