তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আদ্বিয়া ২০৭ উপকারও সে, লাভ করবে। সূরা তোয়া-হায় মূসা (আ)-এর কাহিনীতে এই হাদীসটি উল্লেখ করা হয়েছে। সুলায়মান (আ)-এর জন্য বায়ুকে বশীভূত করা এবং এতদসংক্রান্ত মাসআলা ঃ হযরত হাসান বসরী (র) থেকে বর্ণিত আছে, সামরিক ঘোড়া পরিদর্শনে লিপ্ত হয়ে যখন সুলায়মান (আ) (আ)-এর আসরের নামায ফওত হয়ে যায়, তখন এই উদাসীনতার জন্য অনুতপ্ত হয়ে তিনি গাফিলতির মূল কারণ ঘোড়াসমূহকে অকর্মণ্য করে ছেড়ে দেন। আল্লাহ্‌ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি এ কাজ করেছিলেন। তাই আল্লাহ্‌ তা‘আলা তাকে ঘোড়ার চাইতে উত্তম ও দ্রুতগামী সওয়ারী বায়ু দান করলেন। এই ১ ঘটনার বিবরণ ও সংশ্লিষ্ট আয়াতসমূহের তফসীর সূরা সোয়াদে বর্ণিত হবে। {ele 711 ৬০1, এই বাক্যটি পূৰ্ববৰ্তী বাক্য 2915০ ৬১১-,১-এর সাথে সংযুক্ত । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যেমন দাউদ (আ)-এর জন্যে পর্বত ও পঙক্ষীকুলকে বশীভূত করে দিয়েছিলেন, যারা তার আওয়াযের সাথে তসবীহ পাঠ করত, তেমনি সুলায়মান (আ) (আ)-এর জন্যে বায়ুকে বশীভূত করে দিয়েছিলেন। বায়ুর কাধে সওয়ার হয়ে তিনি যথা ইচ্ছা দ্রুত ও সহজে পৌছে যেতেন। এখানে প্রণিধানযোগ্য যে, দাউদ (আ)-এর বশীকরণের মধ্যে = (সাথে) শব্দ ব্যবহার করা হয়েছে যে, তীর সাথে পর্বত ও পঙ্ষীকুলকে বশীভূত করে দিয়েছিলাম এবং এখানে J (জন্য) অক্ষর ব্যবহার করে বলা হয়েছে যে, বায়ুকে সুলায়মানের জন্যে বশীভূত করে দিয়েছিলাম । এতে সুক্ষ ইঙ্গিত আছে যে, উভয় বশীকরণের মধ্যে পার্থক্য আছে। দাউদ (আ) যখন তিলাওয়াত করতেন, তখন পর্বত ও পঙক্ষীকুল আপনা-আপনি তসবীহ পাঠ শুরু করত, তীর আদেশের জন্য অপেক্ষা করত না । পক্ষান্তরে সুলায়মান (আ) (আ)-এর জন্য বায়ুকে তার আদেশের অধীন করে দেয়া হয়েছিল । তিনি যখন ইচ্ছা, যেদিকে ইচ্ছা বাযুকে আদেশ করতেন, বায়ু তাকে সেখানে পৌছিয়ে দিত ; যেখানে নামতে চাইতেন, সেখানে নামিয়ে দিত এবং যখন ফিরে আসতে চাইতেন, ফিরিয়ে দিয়ে যেত । (রূহুল মা‘আনী, বায়যাভী) ' তফসীরে “ইবনে কাসীরে সুলায়মান (আ) (আ)-এর সিংহাসনের বাতাসে ভর করে চলার অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, সুলায়মান (আ) (আ) কাঠের একটি বিরাট ও বিস্তীর্ণ সিংহাসন নির্মাণ করেছিলেন। তিনি পারিষদবর্গ, সৈন্য-সামন্ত ও যুদ্ধান্ত্রসহ এই সিংহাসনে সওয়ার হয়ে বায়ুকে আদেশ দিতেন বায়ু এই বিরাটকায় বিস্তৃত ও প্রশস্ত সিংহাসন তুলে নিয়ে যেখানে আদেশ হতো, সেখানে পৌছে নামিয়ে দিত । এই হাওয়াই সিংহাসন সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত এক মাসের দূরত্ব এবং দ্বিপ্রহর থেকে সন্ধা পর্যন্ত এক মাসের দূরত্ব অতিক্রম করত অর্থাৎ একদিনে দুই মাসের পথ এর সাহায্যে অতিক্রম করা যেত। ইবনে আবী হাতেম হযরত সাঈদ ইবনে যুবায়র থেকে বর্ণনা করেন, সুলায়মান (আ) (আ)-এর এই সিংহাসনের উপর ছয় লক্ষ চেয়ার স্থাপন করা হতো । এগুলোতে সুলায়মান (আ) (আ)-এর সাথে ঈমানদার মানব. এবং তাদেয় পেছনে ঈমানদার জিনরা উপবেশন করত । এরপর সমগ্র সিংহাসনের উপ্নর ছায়া: দান করার জন্যে পক্ষীকুলকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।