সচী-পত্ৰ ২০৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড অচেতন বন্ধুর মধ্যে মু‘জিযা হিসেবে চেতনা সৃষ্টি হতে পারে। এ ছাড়া প্রামাণ্য সত্য এই যে, পাহাড় ও পাথরসমূহের মধ্যেও তাদের উপযোগী জীবন ও চেতনা বিদ্যমান আছে। সাহাবায়ে কিরামের মধ্যে হযরত আবূ মূসা আশআরী অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। একদিন তিনি যখন কোকস্নমআান তিলাওয়াতে রত ছিলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) সেখান দিয়ে গমন করেন। তিনি তার তিলাওয়াত শোনার জন্য থেমে পড়েন এবং নিবিষ্ট মনে শুনতে থাকেন। এরপর তিনি বলেন £ আল্লাহ্ তা'আলা তাকে হযরত দাউদ (আ)-এর সুমধুর কণ্ঠস্বরই দান করেছেন। আবু মূসা যখন জানতে পারলেন যে, রাসূলুল্লাহ্ (সা) তীর তিলাওয়াত শুনেছেন তখন আরয করলেন ঃ আপনি শুনছেন-_একথা আমার জানা থাকলে আমি আরও সুন্দরভাবে তিলাওয়াত করার চেষ্টা করতাম । (ইবনে কাসীর) এ থেকে জানা গেল যে, কোরআন তিলাওয়াতে সুন্দর স্বর ও চিত্তাকর্ষক উচ্চারণ এক : পর্যায়ে কাম্য ও পছন্দনীয় । তবে আজকালকার কারীদের ন্যায় এতো বাড়াবাড়ি না হওয়া চাই । তারা শ্রোতাদেরকে মুগ্ধ করার জন্যে শুধু আওয়াজ সুন্দর করারই চেষ্টা করে থাকেন। ফলে তিলাওয়াতের আসল উদ্দেশ্যই গায়েব হয়ে যায় । বর্ম নির্মাণ পদ্ধতি দাউদ (আ)-কে আল্লাহ্র পক্ষ থেকে দান করা হয়েছিল ৪%, ২৮১১৮০ অস্ত্ৰ জাতীয় সামগ্রীর মধ্যে যেগুলো পরিধান করে অথবা গলায় লাগিয়ে ব্যবহার করা হয়, অভিধানের দিক দিয়ে তাকেই 4! বলা হয়। এখানে লৌহবর্ম 'বোঝানো হয়েছে, যা যুদ্ধে হিফাযতের জন্য ব্যবহৃত হয়। অন্য এক আয়াতে আছে খু ১১১ |৷অর্থাৎ আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছিলাম । এই নরম করার দ্বিবিধ অর্থ হতে পারে। এক. তার হাতের স্পর্শে লোহা আপনা-আপনি নরম হয়ে যেত, তিনি মোমের ন্যায় তাকে যেভাবে ইচ্ছা মোটা সরু করতে পারতেন। দুই, আগুনে লাগিয়ে নরম করার কৌশল তাকে বলে দেয়া হয়েছিল, যা আজকাল লৌহ কারখানাসমূহে অনুসৃত হয়। যে শিল্প দ্বারা সাধারণ লোকের উপকার হয়, তা কাম্য ও পয়গন্বরগণের কাজ £ আলোচ্য আয়াতে বর্ম নির্মাণ শিল্প দাউদ (আ)-কে শিখানোর কথা উল্লেখ করার সাথে সাথে এর রহস্যও বলে দেওয়া হয়েছে যে, 4.৮১৯১০ ১) অর্থাৎ যাতে এই বর্ম তোমাদেরকে যুদ্ধে সুতীক্ষ্ু তরবারির বিপদ থেকে হিফাযত করে। এই প্রয়োজন থেকে দীনদার হোক কিংবা দুনিয়াদার, কেউই মুক্ত নয়। তাই এই শিল্প শিক্ষা দেয়াকে আল্লাহ্ তা'আলা নিয়ামত আখ্যা দিয়েছেন। এ থেকে জানা গেল যে, যে শিল্পের মাধ্যমে মানুষের প্রয়োজন সম্পন্ন হয়, তা শিক্ষা করা ও শিক্ষা দেয়া সওয়াবের কাজ, তবে জনসেবার নিয়ত থাকা এবং শুধু উপার্জন লক্ষ্য না হওয়া শর্ত । পয়গন্বরগণ বিভিন্ন প্রকার শিল্প কর্ম নিজেরা সম্পন্ন করেছেন বলে. বর্ণিত আছে ; যেমন দাউদ (আ) থেকে শস্য বপন ও কর্তনের কাজ বর্ণিত আছে । রাসূলুল্লাহ্ (সা) বলেন $ যে শিল্পী জনসেবার নিয়তে শিল্পকর্ম করে, তার দৃষ্টান্ত মূসা জননীর মত । তিনি নিজের সন্তানকেই দুধ পান করিয়েছেন এবং লাভের মধ্যে ফিরাউনের পক্ষ থেকে পারিশ্রমিক পেয়েছেন। এমনিভাবে যে জনসেবার নিয়তে শিল্প কর্ম করে, সে জনসেবার সওয়াব তো পাবেই ; তদুপরি শিল্পকর্মের পার্থিব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।