তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সি পত্ৰ সূন্না আহ্বিয়া ২০৫ করা হবে অথবা তার অনুসারীরা গুনাহ্‌গার হবে-এরূপ উদ্দেশ্য এই মতাবলম্বীদেরও নেই । তফসীরে কুরতুবীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিজ্ঞ পাঠকবর্গ সেখানে দেখে নিতে পারেন। কারও জন্তু অন্যের জান অথবা মালের ক্ষতি সাধন করলেকি ফয়সালা হওয়া উচিত £ হযরত দাউদ (আ) (আ)-এর ফয়সালা থেকে জানা যায় যে, জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে ; যদি ঘটনা রাত্রিকালে হয়। কিন্তু এটা জরুরী নয় যে, দাউদ (আ) (আ)-এর শরীয়তের ফয়সালা আমাদের শরীয়তেও বহাল থাকবে । এ কারণেই এ বিষয়ে মুজতাহিদ ইমামগণ মতভেদ পোষণ করেন। ইমাম শাফেঈর মাযহাব এই যে, যদি রাত্রিকালে কারও জন্তু অপরের ক্ষেতে চড়াও হয়ে ক্ষতি সাধন করে, তবে জন্তুর মালিককে ক্ষতিপূরণ দিতে . হৰে। দিনের বেলায় এরূপ হলে ক্ষতিপূরণ দিতে হবে না। তীর প্রমাণ হযরত দাউদের ' ফয়সালাও হতে পারে। কিন্তু তিনি ইসলামী মূলনীতি অনুযায়ী একটি হাদীস থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। মুয়াত্তা ইমাম মালিক এ বর্ণিত আছে যে, বারা ইবনে আযেবের উস্র এক ব্যক্তির বাগানে ঢুকে পড়ে বাগানের ক্ষতিসাধন করে। রাসূলুল্লাহ্‌ (সা) ফয়সালা দিলেন যে, রাত্রিবেলায় বাগান ও ক্ষেত্রের হিফাযত করা মালিকদের দায়িত্‌ ৷ হিফাযত সত্ত্বেও যদি রাত্রিবেলায় কারও জস্তু ক্ষতিসাধন করে, তবে জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে। ইমাম আযম আবূ হানীফা ও কুফার ফিকাহবিদগণ বলেন যে, যে সময় জন্তুর সাথে রাখাল অথবা হিফাযতকারী থাকে এবং তার গাফিলতির কারণে জন্তু কারও ক্ষেতের ক্ষতিসাধন করে, তখন জন্তুর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে, ব্যাপারটি রাত্রে হোক কিংবা দিনে। পক্ষান্তরে যদি জন্তুর সাথে মালিক অথবা হিফাযতকারী না থাকে, জন্তু স্বপ্রণোদিত হয়ে কারও ক্ষেতের ক্ষতিসাধন করে, তবে মালিক ক্ষতিপূরণ দেবে না, ব্যাপারটি দিনে হোক কিংবা রাত্রে । ইমাম আযমের প্রমাণ সে হাদীস, যা বুখারী, মুসলিম ও অন্য হাদীসবিদগণ বর্ণনা করেছেন যে, ৯:০৯ অর্থাৎ জন্তু কারও ক্ষতি করলে তা ধরপাকড়যোগ্য. নয়। অর্থাৎ জন্তুর মালিক ক্ষতিপূরণ দেবে না (অন্যান্য প্রমাণদৃষ্টে এর জন্য মালিক অথরা রাখাল জন্তুর সঙ্গে না থাকা শর্ত) । এই হাদীসে দিবারাত্রির পার্থক্য ছাড়াই এই আইন বিধৃত হয়েছে যে, যদি জন্তুর মালিক ইচ্ছাকৃতভাবে কারও ক্ষেতে জন্তু ছেড়ে না দেয়, জন্তু নিজেই চলে যায়, তবে মালিককে ক্ষতিপূরণ বহণ করতে হবে না। বারা ইবনে আযেবের ঘটনা সে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হানাফী ফিকাহবিদগণ তার সনদের সমালোচনা করে বলেছেন যে, বুখারী ও মুসলিমের উল্লিখিত হাদীসের মোকাবেলায় তা প্রমাণ হর্তে পারে না। পর্বত ও পক্ষীকুলের তসবীহ $ ৮৬ ৫, 2 5১ ০৬৯৷ ১915 ০ ৬১১০১ হযরত দাউদ (আ) (আ)-কে আল্লাহ্‌ তা'আলা বাহ্যিক গুণাবলীর মধ্যে সুমধুর কণ্ঠস্বরও দান করেছিলেন। তিনি যখন যবূর পাঠ করতেন, তখন বিহঙ্গকুল শূন্যে থেমে যেত এবং তীর সাথে তসবীহ পাঠ ৰুৱতে থাকত ৷ এমনিভাবে পর্বত ও বৃক্ষ থেকেও তসবীহর আওয়াজ শোনা যেত সুমধুর কণ্ঠন্বর ছিল একটি বাহ্যিক গুণ এবং পক্ষীকুল ও পর্বতসমূহের ভসবীহ পাঠে শরীক হওয়া ছিল আল্লাহ্র কুদরতের অধীন একটি মু‘জিযা। মু‘জিযার জন্যে পক্ষীকুল ও পর্বতসমূহের মধ্যে জীবন ও চেতনা থাকা জরুরী নয়। বরং প্রত্যেক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।