= সচা-পত্ৰ ২০৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড মুজাহিদের এই উক্তি অনুযায়ী দাউদ (আ) (আ)-এর ব্যাপারটিতে. রায় ভঙ্গ করা ও পরিবর্তন করা হয়নি ; বরং উভয় পক্ষকে রায় শোনানোর পর তাদের উপস্থিতিতেই আপোস-রফার একটি পন্থা উদ্ভাবিত হয়ে গেছে এবং উভয় পক্ষ তাতে সন্মত হয়ে গেছে। দুই মুজতাহিত যদি দুইটি পরম্পয় বিরোধী রায় দান করেন, তবে প্রত্যেকটি শুদ্ধ হবে, না কোন একটিকে ভ্রান্ত বলা হবে £ এ স্থলে কুরতুবী বিস্তারিতভাবে এবং অন্যান্য তফসীরবিদ বিস্তারিত অথবা সংক্ষেপে আলোচনা করেছেন যে, প্রত্যেক মুজতাহিদ সর্বদা সত্য রায়ই দান করে এবং দুইটি পরস্পরবিরোধী ইজতিহাদ হলে উভয়টিকে সত্য মনে করা হবে, না একটিকে ভ্রান্ত ও অশুদ্ধ সাবস্ত করা হবে ? এ ব্যাপারে প্রাচীনকাল থেকেই আলিমগণের উক্তি বিভিন্ন রূপ । আলোচ্য আয়াত থেকে উভয় দলই প্রমাণ সংগ্রহ করেছেন। যারা বলে, পরমস্পরবিরোধী হলেও উভয় ইজতিহাদ সত্য, তাদের প্রমাণ . আয়াতের শেষ বাক্য । এতে বলা হয়েছে ৪ 4, (4১১% ১, এতে হযরত দাউদ (আ) ও হযরত সুলায়মান (আ) উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করার কথা বলা হয়েছে। হযরত দাউদ (আ) (আ)-এর প্রতি কোনরূপ অসম্ভূষ্টি প্রকাশ করা হয়নি এবং একথাও বলা হয়নি যে, তিনি ভুল করেছেন। এতে জানা গেল যে, দাউদ (আ) (আ)-এর রায় সত্য ছিল এবং সুলায়মান (আ) (আ)-এর রায়ও। তবে সুলায়য়ান (আঁ) (আ)-এর রায়কে উভয় পক্ষের জন্যে অধিক উপযোগী হওয়ার কারণে অগ্রাধিকার দান করা হয়েছে। পক্ষান্তরে যারা বলে, ইজতিহাদী মতভেদের স্থলে এক পক্ষ সত্য ও অপর পক্ষ ভ্রান্ত হয় তাদের প্রমাণ আয়াতের প্রথম বাক্য ; অর্থাৎ ১.54০৬১৫; এতে বিশেষ করে হযরত সুলায়মান (আ) (আঁ) সম্পর্কে বলা হয়েছে যে, আষি তাকে সত্য রায় বুঝিয়ে দিয়েছিলাম । এতে প্রমাণিত হয় যে, দাউদ (আ) (আ)-এর রায় সঠিক ছিল না। তবে তিনি ইজতিহাদের কারণে এ ব্যাপারে ক্ষমার্হ্ ছিলেন এবং তাকে এ কারণে ধরপাকড় করা হয়নি। উসূলে ফিকাহর কিতাবাদিতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে দেখে নেয়া যেতে পারে। এখানে শুধু এতটুকু বুঝে নেয়াই যথেষ্ট যে, হাদীসে রাসূলুল্লাহ্ (সা) বলেছেন $ যে ব্যক্তি ইজতিহাদের মাধ্যমে কোন ধর্মীয় নির্দেশ বর্ণনা করে, তার ইজতিহাদ বিশুদ্ধ হলে সে দুই সওয়াব পাবে--একটি ইজতিহাদ করার এবং অপরটি বিশুদ্ধ নির্দেশ পর্যন্ত পৌছার । পক্ষান্তরে যদি ইজতিহাদ নির্ভুল না হয় এবং সে ভুল করে বসে, তবে সে ইজতিহাদের শ্রম স্বীকার করার কারণে এক সওয়াব পাবে। নির্ভুল নির্দেশ পর্যন্ত পৌছার দ্বিতীয় সওয়াব সে পাবে না (অধিকাংশ প্রামাণ্য হাদীসগ্রন্ছে এই হাদীসটি বর্ণিত রয়েছে) । এই হাদীস থেকে আলিমগণের উপরোক্ত মতভেদের স্বরূপও স্পষ্ট হয় যে, প্রকৃতপক্ষে এটা একটা শাব্দিক মতবিরোধের মতই । কেননা, উভয় পক্ষ সত্যপন্থী হওয়ার সারমর্ম এই যে, ভুলকারী মুজতাহিদ ও তার অনুসারীদের জন্যেও ইজ্সতিহাদটি সত্য ও বিশুদ্ধ । এই ইজতিহাদ অনুযায়ী আমল করলে তারা মুক্তি পাবে, যদিও ইজতিহাদটি সত্তার দিক দিয়ে ভূলও হয়। এই ইজতিহাদ অনুযায়ী যারা আমল করবে, তাদের গুনাহ্ নেই । যারা বলেছেন যে, দুই ইজতিহাদের মধ্যে একটিই সত্য এবং অপরটি ভ্রান্ত, তাদের এ উক্তির সারমর্মও এর বেশি নয় যে, আল্লাহ্ তা'আলার আসল উদ্দেশ্য পর্যন্ত না পৌছার কারণে ভুলকারী মুজতাহিদ কম সওয়াব পাবে। ডুলকারী মুজতাহিদকে ভর্ৎসমা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।