তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ সূরা আম্বিয়া ২০৩ (আ) এই রায় পছন্দ করে বললেন $ বেশ এখন এই রায়ই কার্যকর হবে। অতঃপর তিনি উভয় পক্ষকে ডেকে দ্বিতীয় রায় কার্যকর করলেন। রায় দানের পর কোন বিচারকের রায় ভঙ্গ ও পরিবর্তন করা যায় কি ? এখানে প্রশ্ন হয়, দাউদ (আ) যখন এক রায় দিয়েছিলেন, তখন সুলায়মান (আ)-এর কি তা ভঙ্গ করার অধিকার ছিল ? যদি হযরত দাউদ (আ) নিজেই তার রায় শুনে নিজের সাবেক রায় ভঙ্গ করে দ্বিতীয় রায় জারি করে থাকেন, তবে কোন বিচারকের এরূপ করার অধিকার আছে কিনা ? অর্থাৎ রায় দেওয়ার পর নিজেই তা ভঙ্গ করা ও পরিবর্তন করা । কুরতুবী এখানে এ ধরনের বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনার সারমর্ম এই যে, যদি কোন বিচারক শরীয়তের প্রমাণাদি ও সাধারণ মুসলিম আইনবিদদের মতামতের বিপক্ষে কোন রায় শুধু অনুমানের ভিত্তিতে দান করে, তবে সেই রায় সর্ভসম্মতিক্রমে " প্রত্যাখ্যাত ও বাতিল গণ্য হবে। অন্য বিচারকের পক্ষে এই রায়ের বিপরীত রায় দেওয়া শুধু জায়েযই নয় ; বরং ওয়াজিব এবং এই বিচারককে পদচ্যুত করা ওয়াজিব । কিন্তু যদি কোন বিচারকের রায় শরীয়তসম্মত ইজতিহাদের উপর ভিত্তিশীল এবং ইজতিহাদের মূলনীতির অধীন হয়, তবে অন্য বিচারকের পক্ষে এই রায় ভঙ্গ করা জায়েয নয়। কেননা, এই রীতি প্রবর্তিত হলে মহা অনৰ্থ দেখা দেবে, ইসলামী আইন ক্রীড়নকে পরিণত হবে এবং রোজই হালাল ও হারাম পরিবর্তিত হবে। তবে যদি রায়দানকারী বিচারক স্বয়ং ইজতিহাদের মূলনীতি অনুযায়ী রায়দান করার পর ইজতিহাদের দৃষ্টিকোণে দেখে যে, প্রথম রায় ও প্রথম ইজতিহাদে ভুল হয়ে গেছে, তবে তা পরিবর্তন করা জায়েয বরং উত্তম । হযরত উমর ফারুক (রা) আবূ মূসা আশআরীর নামে বিচার ও রায়দানের মূলনীতি সম্মলিত একটি বিস্তারিত চিঠি লিখেছিলেন। তাতে পরিষ্কার উল্লেখ আছে যে, রায় দেয়ার পর ইজতিহাদ পরিবর্তিত হয়ে গেলে প্রথম রায় পরিবর্তন করা উচিত । এই চিঠি দারাকুতনী সনদসহ বর্ণনা করেছেন।--কুরতুবী সংক্ষেপিত) শামসুল আয়িম্মা সুরখসী মবসূতেও এই চিঠি বিস্তারিত উল্লেখ করেছেন। তফসীরবিদ মুজাহিদ বলেন ঃ£ হযরত দাউদ (আ) ও হযরত সুলায়মান (আ) উভয়ের রায় স্ব স্ব স্থানে বিশুদ্ধ । এর স্বরূপ এই যে, দাউদ (আ) (আ)-এর রায় ছিল বিধি মোতাবেক এবং সুলায়মান (আ) (আ) যা বলেছিলেন, তা প্রকৃতপক্ষে মোকদ্দমার রায় :,ছিল না ; বরং উভয় পক্ষের মধ্যে আপস করার একটি পন্থা । কোরআনে“, : ১; (অর্থাৎ আপস করা উত্তম) বলা হয়েছে। তাই দ্বিতীয় পন্থাই আল্লাহ্র কাছে পছন্দনীয় হয়েছে। -_(মাযহারী) হযরত উমর ফারুক (রা) বিচারকদেরকে এই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে, যখন দুই পক্ষ মোকদ্দমা নিয়ে উপস্থিত হয়, তখন প্রথমে উভয় পক্ষের সন্মতিক্ৰমে আপস-রফার চেষ্টা করতে হবে। যদি তা অসম্ভব হয়ে পড়ে, তবে শরীয়তের রায় জারি করতে হবে। তিনি এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলেন $ বিচারকসুলভ আইনগত ফয়সালা যে ব্যক্তির বিপক্ষে যায়, সে সাময়িকভাবে দমে গেলেও উভয় পক্ষের মধ্যে প্রতিহিংসা ও শত্রুতার বীজ প্রতিষ্ঠা লাভ করে, যা দুই মুসলমানের মধ্যে না থাকা উচিত । পক্ষান্তরে আপস-রফার ফলে অন্তরগত ঘৃণা-বিদ্বেষও দূর হয়ে যায় । (-_মুঈনুল হুক্কাম) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।