তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২০২ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড (সুলায়মানকে এসব বিষয়দানের রহস্য আমার জানা ছিল। তাই দান করেছিলাম ৷) শয়তানদের মধ্যে (অর্থাৎ জিনদের মধ্যে) কতক সুলায়মান (আ)-এর জন্য :(সমুদ্রে) ডুবুরির কাজ করত (যাতে মোতি বের করে তার কাছে আনে) এবং এ ছাড়া তারা অন্য আরও অনেক কাজ (সুলায়মানের জন্য) করত । (জিনরা খুবই অবাধ্য ও দুষ্ট ছিল ; কিন্তু) আমিই তাদেরকে সামাল দিতাম (ফলে তারা টু শব্দটি পর্যন্ত করতে পারত না)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 8/42 ১ ৩০১%; অভিধানে ১:৯ শব্দের অর্থ রাত্রিকালে শস্যক্ষেত্রে জন্তু ঢুকে পড়ে ক্ষতিসাধন করা । uu 5 ৬ ১ /শব্দের সর্বনাম দ্বারা বাহ্যৃত মোকদ্দমা ও তার ফয়সালা বোঝা যায়। অর্থ এই যে, আল্লাহ্‌ তা'আলার কাছে যে ফয়সালা পছন্দনীয় ছিল, তিনি তা” সুলায়মানকে বুঝিয়ে দিলেন। মোকদ্দমা ও ফয়সালার বিবরণ তফসীরের সার-সংক্ষেপ বর্ণিত হয়েছে। এ থেকে জানা যায় যে, দাউদ (আ)-এর ফয়সালাও শরীয়তের আইনের দৃষ্টিতে ভ্রান্ত ছিল না ; কিন্তু আল্লাহ্‌ তা“আলা সুলায়মান (আ)-কে যে ফয়সালা বুঝিয়ে দেন, তাতে উভয় পক্ষের রেয়াত ও উপকারিতা ছিল। তাই আল্লাহ্র কাছে তা পছন্দনীয় সাব্যস্ত হয়েছে। ইমাম বগভী হযরত ইবনে আব্বাস, কাতাদাহ ও যুহরী থেকে এভাবে ঘটনার বিবরণ দিয়েছেন £ দুই ব্যক্তি হযরত দাউদ (আ)-এর কাছে উপস্থিত হয়। তাদের একজন ছিল ছাগপালের মালিক ও অপরজন শস্যক্ষেত্রের মালিক । শস্যক্ষেত্রের মালিক ছাগপালের মালিকের বিরুদ্ধে দাবি করল যে, তার ছাগপাল রাত্রিকালে আমার শস্যক্ষেত্রে চড়াও. হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে ; কিছুই অবশিষ্ট রাখেনি । (সম্ভবত বিবাদী স্বীকার করে নিয়েছিল এবং ছাগপালের মূল্য ক্ষতিথ্রস্ত ফসলের মূল্যের সমান ছিল। তাই) হযরত দাউদ (আ) রায় দিলেন যে, ছাগপালের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করুক । (কেননা, ফিকাহ্র পরিভাষায় ‘যাওয়াতুল কিয়াম’ অর্থাৎ যেসব বস্তু মূল্যের মাধ্যমে আদান-প্রদান করা হয়, সেগুলো কেউ বিনষ্ট করলে তার জরিমানা মূল্যের হিসাবেই দেওয়া হয়। ছাগপালের মূল্য বিনষ্ট ফসলের মূল্যের সমান বিধায় বিধি মোতাবেক এই রায় দেওয়া হয়েছে।) বাদী ও বিবাদী উভয়ই হযরত দাউদের আদালত থেকে বের হয়ে আসলে (দরজায় তার পুত্র) সুলায়মান (আ)-এর সাথে সাক্ষাৎ হয়। তিনি মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা তা শুনিয়ে দিল । হযরত. সুলায়মান (আ) বললেন ঃ আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয় পক্ষের জন্য উপকারী হতো । অতঃপর তিনি পিতা দাউদের কাছে উপস্থিত হয়ে তাকে একথা জানালেন। হযরত দাউদ (আ) বললেন ঃ এই রায় থেকে উত্তম এবং উভয়ের জন্য উপকারী রায়টা কি ? সুলায়মান (আ) বললেন £ আপনি ছাগপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন। সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক এবং ক্ষেত ছাগপালের মালিককে অর্পণ করুন । সে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে । যখন শস্যক্ষেত্র ছাগপালের বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌছে যায়, তখন শস্যক্ষেতের মালিককে এবং ছাগপাল ছাগলের মালিককে প্রত্যর্পণ করুন। হযরত দাউদ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।