সটী-পত্র সুরা আদম্বিয়া ২০১ তফসীরের সার-সংক্ষেপ এবং দাউদ ও সুলায়মান (আ)-কে স্মরণ করুন, যখন উভয়েই কোন শস্যক্ষেত্র সম্পর্কে (যাতে শস্য কিংবা আঙ্গুর বৃক্ষ ছিল) বিচার করছিলেন। তাতে (ক্ষেতে) কিছু লোকের মেষপাল রাত্রিকালে ঢুকে পড়েছিল (এবং ফসল খেয়ে ফেলেছিল) ৷ এই ফয়সালা যা (মোকদ্দমা পেশকারী) লোকদের সম্পর্কে হয়েছিল, আমার সম্মুখে ছিল। অতঃপর সেই ফয়সালা (অর্থাৎ ফয়সালার সহজ পদ্ধতি) সুলায়মানকে বুঝিয়ে দিয়েছিলাম এবং (এমনিতেই) আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম ৷ [অর্থাৎ দাউদের ফয়সালাও শরীয়তবিরোধী ছিল না। মোকদ্দমাটি ছিল এরূপঃ শস্যের যতটুকু ক্ষতি হয়েছিল, তারা মূল্য মেষপালের মূল্যের সমান ছিল। দাউদ (আ) জরিমানায় ক্ষেতের মালিককে মেষপাল দিয়েছিলেন। আইনের বিচার তাই ছিল। তাই সুলায়মান (আ) আপোসরফা হিষেবে উভয় পক্ষের রেয়াত করে প্রস্তাব দিলেন যে, কিছু দিনের জন্য মেষপাল ক্ষেতের মালিকদেরকে দেওয়া হোক । তারা এদের দুধ ইত্যাদি দ্বারা জীবিকা নির্বাহ করবে এবং য্নেঘপালের মালিকদের শস্যক্ষেত্র দেওয়া হোক। তারা পানি সেচ ইত্যাদি দ্বারা ক্ষেতের যত্ন নেবে। যখন ক্ষেতের ফসল পূর্ববর্তী অবস্থায় পৌছে যাবে, তখন ক্ষেত ও মেষপাল তাদের মালিকদের হাতে প্রত্যর্পণ করা হোক । এই আপোসরফা কার্যকর হওয়ার জন্য উভয় পক্ষের সন্মতি শর্ত । (দুররে মানসুর) এ থেকে জানা গেল যে, উভয় ফয়সালার মধ্যে কোন বৈপরীত্য নেই যে, একটি শুদ্ধ হলে অপরটি অশুদ্ধ হবে। তাই 4১ ৫১৫ _5,(যোগ করা হয়েছে) এবং এ পর্যন্ত দাউদ ও সুলায়মান (আ) উভয়ের ব্যাপক ও অভিন্্ মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে। অতঃপর তাদের বিশেষ বিশেষ মর্যাদা ও অলৌকিকতার বর্ণনা হচ্ছে £ঃ আমি পর্বতসমূহকে দাউদের সাথে অধীন করে দিয়েছিলাম, (তার তসবীহ্ পাঠের সাথে) তারা (ও) তসবীহ পাঠ করত এবং (এমনিভাবে) পক্ষীসমূহকেও ; (যেমন সূরা সাবায় রয়েছে ১,১০ 91 J42৬ কেউ যেন এতে আশ্চর্যবোধ না করে। কেননা, এসব কাজের) আমিই ছিলাম কর্তা । (আমার মহান শক্তি-সামর্থ্য বর্ণনাসাপেক্ষ নয়। এমতাবস্থায় এসব মু'জিযায় আশ্চর্যের কি আছে ? আমি তাকে তোমাদের (উপকারের) জন্য বর্মনির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা (অর্থাৎ বর্ম) তোমাদেরকে (যুদ্ধে) একে অপরের আক্রমণ থেকে রক্ষা করে। (এই বিরাট উপকারের দাবি এই যে, তোমরা কৃতজ্ঞ হও।) অতএব (এই নিয়ামতের) শোকর করবে (না) কি ? আমি সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, তা তার আদেশে সেই দেশের দিকে প্রবাহিত হতো, যাতে আমি কল্যাণ রেখেছিলাম । [অর্থাৎ সিরিয়া দেশ । এটা তার বাসস্থান ছিল। অর্থাৎ তার সিরিয়া থেকে কোথাও যাওয়া এবং ফিরে আসা উভয়ই বায়ুর মাধ্যমে হতো । দুররে মনসুরে বর্ণিত রয়েছে যে, সুলায়মান (আ) পারিষদবর্গসহ নিজ নিজ আসনে উপবেশন করতেন। এরপর বায়ুকে ডেকে আদেশ করতেন । বায়ু সবাইকে উঠিয়ে অল্পক্মণের মধ্যে এক এক মাসের দূরত্বে পৌছিয়ে দিত | আমি সব বিষয়েই সম্যক অবগত আছি। মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ)-__২৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।