তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= নি পত্র সূরা আহ্বিয়া ১৯৫ ইবরাহীম (আ)-এর মিথ্যা সংক্রান্ত হাদীসকে ভ্রান্ত আখ্যা দেওয়া মূর্খতা ৪ মির্যা কাদিয়ানী ও অন্যান্য প্রাচ্য শিক্ষাবিশারদ পাশ্চাত্তের পণ্ডিতদের মোহগ্রস্ত মুসলমান এই হাদীসটিকে বিশুদ্ধ সনদ বিশিষ্ট হওয়া সত্বেও এ কারণে ভ্রান্ত ও বাতিল বলে দিয়েছে যে, এর কারণে আল্লাহ্র দোস্ত ইবরাহীম (আ)-কে মিথ্যাবাদী বলা জরুরী হয়ে পড়ে। কাজেই খলিলুল্লাহ্‌কে মিথ্যাবাদী বলার চাইতে সনদের বর্ণনাকারীদেরকে মিথ্যাবাদী বলে দেওয়া সহজতর । কেননা, হাদীসটি কোরআনের পরিপন্থী । এরপর তারা এ থেকে একটি সামরিক নীতি আবিষ্কার করেছে যে, যে হাদীস কোরআনের পরিপন্থী হবে, তা যতই শক্তিশালী, বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সনদ দ্বারা প্রমাণিত হোক না কেন, মিথ্যা ও ভ্রান্ত আখ্যায়িত হবে। এই নীতিটি স্বস্থানে সম্পূর্ণ নির্ভুল এবং মুসলিম উম্মতের কাছে অসম্ভবকে সম্ভব ধরে নেওয়ার পর্যায়ে স্বীকৃত । কিন্তু হাদীসবিদগণ সারা জীবন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেসব হাদীসকে শক্তিশালী ও বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত পেয়েছেন, সেগুলোর মধ্যে একটি হাদীসও এরূপ নেই, যাকে কোরআনের পরিপন্থী বলা যায়। বরং স্বল্পবুদ্ধিতার ও বক্রবুদ্ধিতার ফলেই নির্দেশিত হাদীসকে কোরআনের বিরোধীরূপে খাড়া করে এ কথা বলে গা খালাস করা হয়: যে, হাদীসটি কোরআন-বিরোধী হওয়ার কারণে নির্ভরযোগ্য ও ধর্তব্য নয়। আলোচ্য হাদীসেই দেখা গেছে যে, ‘তিনটি মিথ্যা’ বলে যে তওরিয়া বোঝানো হয়েছে, তা স্বয়ং হাদীসের মধ্যেই বিদ্যমান আছে। এখন তওরিয়া বোঝাতে গিয়ে ৩৬১ (মিথ্যা) শব্দ কেন ব্যবহার করা হলো ? এর কারণ তাই, যা ইতিপূর্বে সূরা তোয়া-হায় মূসা (আ)-এর কাহিনীতে হযরত আদম (আ)-এর ভুলকে 2 ও += :শব্দ দ্বারা ব্যক্ত করার কারণে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যারা আল্লাহ্‌ তা'আলার নৈকট্যশীল, তাদের সামান্যতম দুর্বলতাকে এবং আধযীমত ত্যাগ করে রুখসত অনুযায়ী আমল করাকেও ক্ষমার চোখে দেখা হয়না । কোরআন পাকে এ ধরনের বিষয়ে পয়গন্বরদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলার ক্রোধবাণী প্রচুর পরিমাণে বর্ণিত আছে। সুপারিশ সম্পর্কিত প্রসিদ্ধ ও সুবিদিত হাদীসে আছে যে, হাশরের ময়দানে সমগ্র মানবজাতি একত্রিত হয়ে হিসাব-নিকাশ দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য পয়গন্বরদের কাছে সুপারিশ প্রার্থনা করবে। প্রত্যেক পয়গসন্বর তাঁর কোন ক্রটির কথা স্মরণ করে সুপারিশ করতে -সাহসী হবেন না। অবশেষে সবাই শেষ নবী মুহাম্মদ(সা)-এর কাছে উপস্থিত হবে। তিনি এই মহাসুপারিশের. জন্য দণ্ডায়মান হবেন। ‘হযরত ইবরাহীম খলীলুল্লাহ্‌ হাদীসে বর্ণিত এ তওরিয়ার ভঙ্গিতে: কথিত এসব বাক্যকে নিজের দোষ ও ক্রটি সাব্যস্ত করে ওযর পেশ করবেন। এই ক্রটির দিকে ইশারা করার জন্য হাদীসে এগুলোকে ৩১১ < তথা ‘মিথ্যা’ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর এরূপ করার অধিকার ছিল এবং তাঁর হাদীস বর্ণনা করার সীমা পর্যন্ত আমাদেরও এরূপ বলার অধিকার আছে। কিন্তু নিজের পক্ষ থেকে ইবরাহীম (আ) মিথ্যা বলেছেন বললে তা জায়েয হবে না। সূরা তোয়া-হায় মূসা (আ)-এর কাহিনীতে কুরতুবী ও বাহ্‌্রে মুহীতের বরাত দিয়ে পূর্বেই বর্ণনা করা হয়েছে যে, কোরআন অথবা হাদীসে কোন পয়গম্বর সম্পর্কে ব্যবহৃত এ ধরনের শব্দ কোরআন তিলাওয়াতে, কোরআন শিক্ষা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।