= সচা-পত্ৰ ১৯৪ তফসীরে মা*আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড ভ্রাতৃত্বে সম্পর্কশীল । ইবরাহীম (আ) জালিমের মুকাবিলা করতে সক্ষম ছিলেন না। তিনি আল্লাহ্র কাছে সানুনয় প্রার্থনার জন্যে নামায পড়তে শুরু কর্লেন। হযরত সারাহ্ জালিমের সামনে নীত হলেন। সে যখনই কুমতলবে তার দিকে হাত বাড়াল, তখনি সে অবশ ও বিকলাঙ্গ হয়ে গেল। তখন সে সারাহ্্কে অনুরোধ করল যে, তুমি দোয়া কর, যাতে আমি পূর্ববৎ সুস্থ হয়ে যাই । আমি তোমাকে কিছুই বলব না। হযরত সারাহ্র দোয়ায় সে সুস্থ ও সবল হয়ে গেল৷ কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় খারাপ নিয়তে তার দিকে হাত বাড়াতে চাইল কিন্তু আল্লাহ্র হুকুমে সে আবার অবশ হয়ে গেল.। এমনিভাবে তিনবার এরূপ ঘটনা ঘটার পত্ম সে. সারাহ্কে ফেরত পাঠিয়ে দিল- (এ হচ্ছে হাদীসের বিষয়বজুর সার-সংক্ষেপ) ৷ এই হাদীসে ইবরাহীম (আ)-এর দিকে পরিষ্কারভাবে তিনটি মিথ্যার সম্বন্ধ করা হয়েছে, যা নবুয়তের শান ও পবিত্রতার খেলাফ ৷ কিন্তু এর জওয়াব হাদীসের মধ্যেই বিদ্যমান আছে। তা এই যে, তিনটির মধ্যে একটিও সত্যিকার অর্থে মিথ্যা ছিল না ; বরং এটা. ছিল অলংকার শাস্ত্রের পরিভাষায় ‘তওরিয়া’। এর অর্থ ছ্ার্থবোধক ভাষা ব্যবহার করা এবং শ্রোতা কর্তৃক এক অর্থ বোঝা ও 'বক্তার নিয়তে অন্য “অর্থ থাকা । যুলুম থেকে আত্মরক্ষার জন্য ফিকাহ্বিদদের সর্বসম্মত মতে এই কৌশল অবলম্বন করা জায়েয ও হালাল । এটা মিথ্যার অন্তর্ভুক্ত নয় । উল্লিখিত হাদীসে এর প্রমাণ এই যে, ইবরাহীম (আ) নিজেই সারাহ্কে বলেছিলেন, আমি তোমাকে ভগিনী বলেছি। তোমাকে জিজ্ঞেস করা হলে তুমিও আমাকে ভাই বলো। ভগিনী বলার কারণও তিনি বলে দিয়েছেন যে, আমরা উভয়েই ইসলামী সম্পর্কের দিক দিয়ে ভ্রাতা-ভগিনী ৷ বলা বাহুল্য, এটাই তওরিয়া। এই তওরিয়া শিয়া সম্পদায়ের ‘তাকায়্যুহ' থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয় । তাকায়্যহর মধ্যে পরিষ্কার মিথ্যা বলা হয় এবং তদনুযায়ী কাজও করা হয় ৷ তওরিয়াতে পরিষ্কার মিথ্যা বলা হয় না ; বরং বক্তা যে অর্থে কথা বলে, তা সম্পূর্ণ শুদ্ধ ও সত্য হয়ে থাকে; যেমন ইসলামী সম্পর্কের দিৰু দিয়ে ভ্ৰাতা-ভণিনী হওয়া । উল্লিখিত হাদীসের ভাষায় এই কারণটি পরিষ্কার উল্লেখ করা হয়েছে। এ থেকে জানা গেছে যে, এটা মিথ্যা ছিল না বরং তওরিয়া ছিল। হুবহু এমনি' ধরনের কারণ প্রথমোক্ত দুই জায়গায়ও বর্ণনা করা যেতে পারে। 4, ১,৫4, %./ এর কারণ একটু আগেই বর্ণনা করা হয়েছে -যে, এতে মূর্তি ভাঙ্গার কাটিছে দুপক অর্দে বড় মূর্তির দিকে সঙ করা হয়েছে। (7: বাক্যটি তপ কেননা, (4: (অসুস্থ) শব্দটি যেমন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তেমনি বানসিক জনসভা তথা চিউতারিছ ও/অরগাদহত হওয়ার অর্থেও নাবহত হয হবরাহীর (আঁ) দ্বিতীয় অর্থের দিক দিয়েই ‘আমি অসুস্থ’ বলেছিলেন, কিন্তু শ্রোতারা একে শারীরিক অসুস্থতার অর্থে বুঝেছিল.। এই হাদীসেই “তিনটির: মধ্যে দু'টি মিথ্যা আল্লাহ্র জন্য ছিল” এই কথাগুলো স্বয়ং ইঙ্গিত দিচ্ছে যে, এটা কোন গুনাহের কাজ ছিল না। নতুবা গুনাহের কাজ আল্লাহ্র জন্য কয়ার কোন অর্থই হতে পারে না। গুনাহের কাজ না হওয়া তখনই হতে পারে, যখন এগুলো প্রকৃতপক্ষে মিথ্যা না হয়; বরং এমন বাক্য হয়, যাঁর দ্বিবিধ অর্থ হতে পারে-একটি মিথ্যা ও অপরটি শুদ্ধ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।