সটচী-পত্ৰ সূরা আম্বিয়া ১৯৩ সম্বন্ধ করাও কিছুতেই মিথ্যা নয়। অনেক দীনী উপকারিতার কারণে এই রূপক ভঙ্গি অবলম্বন করা হয়েছে। তন্মধ্যে একটি উপকারিতা ছিল এই যে, দর্শকদের দৃষ্টি এদিকে আকৃষ্ট হোক যে, সম্ভবত পূজায় অন্যান্য ছোট মূর্তিকে শরীক করার কারণে বড় মূর্তিটি ক্রুদ্ধ হয়ে এ কাজ করেছে। এই ধারণা দর্শকদের মনে সৃষ্টি হলে তওহীদের পথ খুলে যায় যে, একটি বড় মূর্তি যখন নিজের সাথে ছোট মূর্তিদের শরীকানা সহ্য করতে পারে না, তখন রাব্বুল আলামীন আল্লাহ্ তা'আলা এই প্রস্তরদের শরীকানা নিজেদের সাথে কিরূপে মেনে নেবেন? দ্বিতীয় উপকারিতা এই যে, তখন তাদের মনে এ ধারণা সৃষ্টি হওয়া যুক্তিসঙ্গত ছিল যে যাদেরকে আমরা আল্লাহ ও সর্বময় ক্ষমতার অধিকারী মনে করি, তারা যদি বাস্তবিকই তদ্বূপ হতো, কেউই তাদেরকে ভেঙ্গে চুরমার করতে পারত না । তৃতীয়, এই যে, যদি তিনি কাজটিকে বড় মূর্ভির দিকে সম্বন্ধ করে দেন, তবে যে মূর্তি অন্য মূর্তিদেরকে ভেঙ্গে দিতে পারে, তার মধ্যে বাকশক্তিও থাকা উচিত । তাই বলা হয়েছে ৪ ub AL leas মোটকথা, কোনরূপ দ্বর্থতার আশ্রয় না নিয়ে ইবরাহীম (আ)-এর উপরোক্ত উক্তিকে বাহ্যিক অর্থে রেখে বলা যায় যে, ইবরাহীম (আ) রূপক ভঙ্গিতে বড় মূর্তির দিকে কাজটির সন্বন্ধ নির্দেশ করেছেন। এরূপ করা হলে তাতে কোনরূপ মিথ্যা ও অবাস্তব সন্দেহ থাকে না। শুধু এক প্রকার গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। হাদীসে, ইবরাহীম (আ)-এর দিকে তিনটি মিথ্যার সম্বন্ধ করার স্বরূপ £ এখন প্রশ্ন থেকে যায় যে, সহীহ্ হাদীসসমূহে রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ৪ 9১ alll ৩১৬ ৯5 ০%, অৰ্থাৎ ইবরাহীম (আ) তিন জায়গা ব্যতীত কোন দিন মিথ্যা কথা বলেন নি। (বুখারী, মুসলিম) অতঃপর এই তিন জায়গার বিবরণ দিতে গিয়ে হাদীসে বলা হয়েছে, তন্যুধ্যে দু'টি মিথ্যা খাস আল্লাহ্র জন্য বলা হয়েছে। একটি ১১:5), আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়টি ঈদের দিন সম্প্রদায়ের কাছে ওযর পেশ করে। [43 (আমি অসুস্থ) বলা এবং তৃতীয়টি স্ত্রীর হিফাযতের জন্য বলা হয়েছে। ঘটনা এই যে, ইবরাহীম (আ)্ত্রী হযরত সারাহ্সহ সফরে এক জনপদের নিকট দিয়ে গমন করেছিলেন। জনপদের প্রধান ছিল জালিম ও ব্যভিচারী । কোন ব্যক্তির সাথে তার স্ত্রীকে দেখলে সে স্ত্রীকে পাকড়াও করত এবং তার সাথে ব্যভিচার করত কিন্তু কোন কন্যা স্বীয় পিতার সাথে কিংবা ভগিনী স্বীয় ভাইয়ের সাথে থাকলে সে এরূপ করত না । ইবরাহীম (আ)-এর স্ত্রীসহ এই জনপদে পৌছার খবর কেউ এই জালিম ব্যভিচারীর কাছে পৌছিয়ে দিলে সে হযরত সারাহ্কে গ্রেফতার করিয়ে আনল । গ্রেফতারকারীরা ইবরাহীম .(আ)-কে জিজ্ঞেস করল এই মহিলার সাথে::তোমার আত্মীয়তার সম্পর্ক কি ? ইবরাহীম (আ) জালিমের কবল থেকে আত্মরক্ষার জন্য বলে দিলেন £ সে আমার ভগিনী । (এটাই হাদীসে বর্ণিত তৃতীয় মিথ্যা ।) কিন্তু এতদসত্ত্বেও :সারাহ্কে গ্রেফতার করা হলো ৷ ইবরাহীম (আ) সারাহ্কেও বলে দিলেন যে, আমি তোমাকে ভগিনী বলেছি। তুমিও এর বিপরীত বলো না। কারণ, ইসল্গামী সম্পর্কে তুমি আমার ডগিনী। এখন এই দেশে আমরা দু'জনই মাত্র মুসলমান এবং ইসলামী মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ) ২৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।