তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ১৯২ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড আস্ত অক্ষত ও কাধে কুড়াল রাখা অবস্থায় দেখবে, তখন সম্ভবত এই বড় মূর্তির দিকেই প্রত্যাবর্তন করবে এবং তাকে জিজ্ঞেস করবে যে, এরূপ কেন হলো ? সে যখন কোন উত্তর দেবে না তখন তার অক্ষমতাও তাদের দৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠবে। ইবরাহীম (আ)-এর উক্তি মিথ্যা নয়-্ূপক অর্থে ছিল, এ বিষয়ের বিস্তারিত আলোচনাঃ Li ASL AELL [১১৯১১৮১ ১UU ইবরাহীম (আ)-কে তার সম্প্রদায়ের লোকেরা গ্রেফতার করে আনল এবং তাঁর স্বীকারোক্তি নেওয়ার জন্যে প্রশ্ন করল ঃ তুমি আমাদের দেবতাদের সাথে এ ব্যবহার করেছ কি ? তখন ইবরাহীম (আ) জওয়াব দিলেন ৪ না, এদের প্রধানই এ কাজ্ঞ করেছে। যদি তারা কথা বলার শক্তি রাখে, তবে তোমরা তাদেরকেই জিজ্ঞেস কর । এখানে প্রশ্ন হয় যে, কাজটি তো ইবরাহীম (আ) নিজে করেছিলেন। সুতরাং তা অস্বীকার করা এবং মূর্তিদের প্রধানকে অভিযুক্ত করা বাহ্যত বাস্তববিরোধী কাজ, যাকে মিথ্যা বলা যায়। আল্লাহ্র দোস্ত হযরত ইবরাহীম (আ) এহেন মিথ্যাচারের অনেক স্টর্ধ্বে। এ প্রশ্বের উত্তরদানের জন্য তফসীরবিদগণ নানা সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে তফসীরের সার-সংক্ষেপ তথা বয়ানুল কোরআনে যে সন্তাবনা উল্লেখ করা হয়েছে, তা এই যে, ইবরাহীম (আ)-এর এ উক্তি ধরে নেওয়ার পর্যায়ে ছিল। অর্থাৎ তোমরা এ কথা ধরে নাও না কেন যে, এ কাজ প্রধান মূর্তিই করে থাকবে । ধরে নেওয়ার পর্যায়ে বাস্তববিরোধী কথা বলা মিথ্যার আওতায় পড়ে না ; যেমন কোরআনে আছে ১১১%]। 1 551%, ০৯১/৬২ অর্থাৎ রহমান আল্লাহ্‌র কোন সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদতকারীদের তালিকাভুক্ত হতাম ৷ কিন্তু নির্মল ও দ্যর্থহীন সওয়াব বাহ্রে মুহীত, কুরতুবী, রূহুল মা‘আনী ইত্যাদি খসে উল্লেখ করা হয়েছে। তা এই যে, এখানে ৪১৩ ১৬ তথা রূপক ভঙ্গিতে ইবরাহীম (আ) যে কাজ স্বহস্তে করেছেন, তা. প্রধান মূর্তির দিকে সম্বন্ধ করা হয়েছে। কেননা, এ মূর্তিটিই ইবরাহীম (আ)-কে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছিল। তার সম্প্রদায় এই মূর্তির প্রতি সর্বাধিক সন্মান প্রদর্শন করত । সম্ভবত এঁ কারণেই বিশেষভাবে এর কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণত যদি কোন বিচারক চুরি করার দায়ে চোরের হস্ত কর্তন করে বলে যে, আমি হস্ত কর্তন করি নি; বরং তোমার কর্ম এবং তোমার বক্রমুখিতাই হস্ত কর্তন করেছে। কেননা, তার কর্মই হন্ত কর্তনের কারণ । হযরত ইবরাহীম: (আ) কার্যতও মূর্তি ভাঙ্গাকে প্রধান মূর্তির দিকে সম্বন্ধ করেছিলেন। রেওয়ায়েতে রয়েছে যে, মূর্তি ভাঙ্গার কুড়ালটি তিনি প্রধান মূর্তির কাধে অথবা হাতে রেখে দিয়েছিলেন, যাতে দর্শকমাত্রই ধারণা করে যে সেই এ কাজ করেছে। এরপর কথার মাধ্যমেও তিনি কাজটি প্রধান মূর্তির দিকে সম্বন্ধ করেছেন। বলা বাহুল্য, এটা রূপক ভঙ্গি । আরবী ভাষার প্রসিদ্ধ উক্তি J ১৯)৷ =৯৷ (অর্থাৎ বসস্তকালীন বৃষ্টি শস্য উৎপাদন করেছে।) এর দৃষ্টান্ত । উৎপাদনকারী প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা'আলা ৷ কিন্তু এ উক্তিতে বাহ্যিক কারণের দিকে উৎপাদনের সম্বন্ধ স্থাপন করা হয়েছে। একে মিথ্যা অভিহিত করা যায় না। এমনিভাবে ইবরাহীম (আ)-এর প্রধান মূর্তির দিকে কাজটি কার্যত ও উক্তিগতভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।