তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ১৯০ তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড ব্যতীত যাদের তোমরা ইবাদত কর । তোমরা কি (এতটুকুও) বোঝ না? [ইবরাহীম (আট) মূর্তি ভাঙ্গার কথা অস্বীকার করলেন না। তবে কাজটি যে তারই, তা উপরোক্ত বক্তব্য থেকে প্রমাণিত হয়ে গেল । প্রতিপক্ষ তা বক্তব্যের জওয়াব দিতে অক্ষম হয়ে আরও ক্রুদ্ধ হলো । কারণ, l, > [BF UE CCU EE UE NE UE OE 2 1 0 LAS AS A — অর্থাৎ সামর্থ্যবান মূর্খ জওয়াব দিতে অক্ষম হলে আক্রমণে প্রবৃত্ত হয়। এই নীতি অনুযায়ী] তারা (পরস্পরে) বলল £ একে (অর্থাৎ ইবরাহীমকে) পুড়িয়ে মার এবং তোমাদের উপাস্যদের (তার কাছ থেকে) প্রতিশোধ নাও । যদি তোমরা কিছু করতে চাও (তবে এ কাজ কর, নতুবা ব্যাপার সম্পূর্ণ রসাতলে যাবে। মোটকথা, সবাই সম্মিলিতভাবে এর আয়োজন করল এবং তাঁকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। তখন) আমি (অগ্নিকে বললাম ঃ হে অগ্নি, তুমি ইবরাহীমের পক্ষে শীতল ও নিরাপদ হয়ে যাও। (অর্থাৎ' পুড়ে যাওয়ার মত উত্তপ্ত. হয়ো না এবং কষ্টদায়ক পর্যায়ে বরফের মত ঠাণ্ডা হয়ো না, বরং মৃদুমন্দ বাতাসের মত হয়ে যাও । সেমতে তাই হলো) তারা তার অনিষ্ট করতে চেয়েছিল (যাতে তিনি ধ্বংস হয়ে যান), অতঃপর আমি তাদেরকে বিফল মনোরথ করে দিলাম। (তাদের উদ্দেশ্য সিদ্ধ হলো না, বরং উল্টা ইবরাহীমের. সত্যতা আরও অধিকতর প্রমাণিত হয়ে, গেল ।) আমি ইবরাহীমকে ও (তার ভ্রাতুষ্পুত্র) লৃতকে (সে সম্পুদায়ের বিপরীতে ইবরাহীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। কোরআনে আছে ৮১54545 এ কারণে সম্প্রদায়ের লোকেরা তারও শত্রু এবং অনিষ্ট সাধনে সচেষ্ট ছিল।) এ দেশের দিকে (অর্থাৎ সিরিয়ার দিকে) পৌঁছিয়ে (কাফিরদের অনিষ্ট থেকে) উদ্ধার করলাম, যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি। (জাগতিক কল্যাণও, কারণ সেখানে সর্বপ্রকার উৎকৃষ্ট ফলফুল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ফলে অন্য লোক তা দ্বারা উপকৃত হতে পারে। এছাড়া ধৰ্মীয় কল্যাণও ; কারণ, বহু পয়গম্বর সেখানে বিরাজিত হয়েছেন। তাদের শরীয়তসমূহের কল্যাণ দৃূরদূরাস্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ ইবরাহীম আল্লাহর নির্দেশে সিরিয়ার দিকে হিজরত করলেন ।) এবং (হিজরতের পর) আমি তাকে (পুত্র) ইসহাক ও (পৌত্ৰ) ইয়াকুব দান করলাম এবং প্রত্যেককে (পুত্র ও পৌত্রকে উচ্চস্তরের) সৎকর্মপরায়ণ করলাম । (উচ্চস্তরের*সৎকর্ম হচ্ছে পবিত্রতা, যা মানুষের মধ্যে নবীদের বৈশিষ্ট্য । সুতরাং অর্থ এই যে, প্রত্যেককে নবী করলাম ।) আর আমি তাদেরকে নেতা করলাম (যা নবুয়তের অপরিহার্য অঙ্গ) । তারা আমার নির্দেশ অনুসারে (মানুষকে) পথপ্রদর্শন ৰুরত (যা নবুয়তের করণীয় কাজ); আমি তাদের কাছে প্রত্যাদেশ করলাম সৎ কাজ করার, (বিশেষত) নামায কায়েম করার এবং যাকাত আদায় করার ; (অর্থাৎ নির্দেশ দিলাম যে, এসব কাজ কর ৷) তারা আমার (খুব) ইবাদত করত । (অর্থাৎ তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছিল, তা তারা উত্তমরূপে পালন করত ৷ সুতরাং ১২/৬০ বলে নবুয়তের পূর্ণতার দিকে, rel Ge i www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।