সূরা আম্বিয়া ১৮৯ ছিল। ইবরাহীম তাকে রেহাই দিলেন। এতে একপ্রকার বিদ্রূপ উদ্দেশ্য ছিল যে, একটি আস্ত ও অন্যগুলো চুর্ণ-বিচূর্ণ হওয়া থেকে যেন ধারণা জন্মে যে, হয়তো সেই অন্যগুলোকে চূর্ণ-বিচূর্ণ করেছে। সুতরাং প্রথমত এই ধারণা সৃষ্টি করাই উদ্দেশ্য । এরপর যখন তারা চূর্ণকারীর অনুসন্ধান করবে এবং প্রধান মূর্তির প্রতি সন্দেহও করবে না, তখন তাদের পক্ষ থেকে এর অপারকতারও স্বীকারোক্তি হয়ে যাবে এবং প্রমাণ আরো অপরিহার্য হবে। সুতরাং পরিণামে এটা জব্দ করা এবং লক্ষ্য অপারকতা প্রমাণ করা। মোটকথা, এই উপকারিতার পরিপ্রেক্ষিতে ইবরাহীম (আ) প্রধান মূর্তিকে রেহাই দিয়ে অবশিষ্ট সবগুলো ভেঙ্গে দিলেন ।] যাতে তারা ইবরাহীমের কাছে (জিজ্ঞাসার ভঙ্গিতে) প্রত্যাবর্তন করে। (এর পর ইবরাহীম জওয়াব দিয়ে পূর্ণ্পে সত্য প্রমাণিত করতে পারেন। মোটকথা, তারা পূজামণ্ডপে এসে মূর্তিগুলোর করুণ দৃশ্য দেখল এবং) তারা (পরস্পরে) বলল ঃ আমাদের উপাস্য মূর্তিদের সাথে এরূপ (ধৃষ্টতাপূর্ণ) আচরণ কে করল ? নিশ্চয় সে বড় অন্যায় করেছে। ইবরাহীম (আ)-এর পূর্বোক্ত কথা এ৷১১র্য এ 6 যাদের জানা ছিল না, তারাই এ প্রশ্ব করল । হয়তো তারা তখন বিতর্কে উপস্থিত ছিল না। কারণ, বিতর্কে সবারই উপস্থিত থাকা জরুরী নয় অথবা উপস্থিত থেকেও তারা শোনেনি এবং কেউ কেউ শুনেছে । [দুররে মনসূর) তাদের কতক ( যারা পূর্বোক্ত কথা জানত তারা) বলল £ আমরা এক যুবককে . এই মূর্তিদের সম্পর্কে (বিরূপ) সমালোচনা করতে শুনেছি, তাকে ইবরাহীম বলা হয়। (অতপর) তারা (সবাই কিংবা যারা প্রশ্ব করেছিল, তারা) বলল ঃ (তাহলে) তাকে জনসমক্ষে উপস্থিত কর ৷ যাতে (সে স্বীকার করে এবং) তারা (তার স্বীকারোক্তির) সাক্ষী হয়ে যায় (এভাবে প্রমাণাদি পূর্ণ হয়ে গেলে তাকে শাস্তি দেয়া যায়। ফলে কেউ দোষারোপ করতে পারবে না । মোটকথা, ইবরাহীম সবার সামনে আসলেন এবং তাঁকে) তারা বলল ঃ হে ইবরাহীম, তুমি কি আমাদের উপাস্য মূর্তিদের সাথে এ কাণ্ড করেছ ? তিনি (উত্তর) বললেন ঃ (তোমরা এই সম্ভাবনা মেনে নাও না কেন যে, আমি এ কাণ্ড) করিনি, বরং তাদের এই প্রধানই তো এ কাজ করেছে। (যখন এই প্রধানের মধ্যে কারক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন এই ছোটদের মধ্যে বাকশক্তিশীল হওয়ার সম্ভাবনাও হবে।) অতএব তাদেরকেই জিজ্ঞেস কর, যদি তারা বাকশক্তিশীল হয়। (পক্ষান্তরে যদি প্রধান মূর্তির কারক হওয়া এবং ছোট মূর্তিগুলোর বাকশক্তিশীল হওয়া বাতিল হয়, তবে তাদের অক্ষমতা তোমরা স্বীকার করে নিলে। এমতাবস্থায় উপাস্য মেনে নেয়ার কারণ কি?) অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং (পরস্পর) বলল £ আসলে তোমরাই অন্যায়ের উপর আছ। (এবং ইবরাহীম ন্যায়ের উপর আছে। যারা এমন অক্ষম তারা বিরূপে উপাস্য হবে)। অতঃপর (লজ্জায়) তাদের মস্তক নত হয়ে গেল। [তারা ইবরাহীম (আ)-কে পরাজয়ের সুরে বললঃ] হে ইবরাহীম, তুমি তো জান যে এই মূর্তিরা (কিছুই) বলতে পারে না। (আমরা এদেরকে কি জিজ্ঞেস করব ! তখন) ইবরাহীম (তাদেরকে খুব ভর্ৎসনা করে) বললেন ঃ (আফসোস, এরা যখন এমন, তখন) “তোমরা কি আল্লাহ্র পরিবর্তে এমন কিছুর ইবাদত কর, যা তোমাদের কোন উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? ধিক, তোমাদের জন্যে (কারণ, তোমরা সত্য পরিস্ষুট হওয়া সত্ত্বেও মিথ্যাকে আঁকড়ে আছ।) এবং তাদের জন্যেও আন্তাহ্ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।