১৮৮ তফসীরে মা'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড তোমরা কিছু কয়তে চাও । (৬৯) আমি বললাম ঃ হে অগ্নি, তুমি ইবরাহীমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও ।' (৭০) তারা ইবরাহীমের বিরুদ্ধে ফন্দি আঁটতে চাইল, অতঃপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম । (৭১) আমি তাকে ও লৃতকে উদ্ধার করে সেই দেশে পৌছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি । (৭২) আমি তাকে দান করলাম ইসহাক ও পুরন্ধারহ্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্মপরায়ণ করলাম । (৭৩) আমি তাদেরকে নেতা করলাম । তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন । আমি তাদের প্রতি ওহী করলাম সৎকর্ম করার, নামায কায়েম করার যাকাত দান করার । তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল। | তফসীরের সার-সংক্ষেপ আমি ইতি (অর্থাৎ মূসার যমানার) পূর্বে ইবরাহীম (আ)-কে (উপযুক্ত) সুবিবেচনা দান করেছিলাম এবং আমি তার (জ্ঞানগত ও কর্মগত পরাকাষ্ঠা) সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ছিলাম । (অর্থাৎ তিনি অত্যন্ত কামেল পুরুষ ছিলেন। তার এঁ সময়টি স্বরণীয়) যখন তিনি তীর পিতা ও তার সম্প্রদায়কে (মূর্তিপূজায় লিপ্ত দেখে) বললেন £ এই (বাজে) মূর্তিগুলো কী, যাদের পূজারী হয়ে তোমরা বসে আছ ? (অর্থাৎ এগুলো মোটেই পূজার যোগ্য নয়৷) তারা (জওয়াবে) বলল £ আমরা আমাদের পিত্পুরুষকে এদের পূজা করতে দেখেছি । (তারা জ্ঞানী ছিল। এতে বোঝা যায় যে, এরা পূজার যোগ্য ৷) ইবরাহীম (আ) বললেন ঃ নিশ্চয় তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ (এদেরকে পূজনীয় মনে করার ব্যাপারে) প্রকাশ্য ভ্রান্তিতে (লিপ্ত) আছ ; (অর্থাৎ স্বয়ং তোমাদের পিত্পুরুষদের কাছেই এদের পূজনীয় হওয়ার কোন প্রমাণ ও সনদ নেই । তারা এ কারণে ভ্রাপ্তিতে লিপ্ত । আর তোমরা প্রমাণহীন, ভ্রান্ত কুসংস্কারের অনুসারীদের অনুসরণ করে ভ্রান্তিতে লিপ্ত হয়েছ। তারা ইতিপূর্বে এমন কথা শোনেনি। তাই আশ্চর্যাবিত হলো এবং) তারা বলল $ তুমি কি (নিজের মতে) সত্য ব্যাপার (মনে করে) আমাদের সামনে উপস্থিত করছ, না (এমনিতেই) কৌতুক করছ ? ইবরাহীম (আ) বললেন £ না (কৌতুক নয় ; বরং সত্য কথা শুধু আমার মতেই নয়_বাস্তষেও এটাই সত্য যে এরা পূজার যোগ্য নয়) তোমাদের (সত্যিকার) পালনকর্তা (যিনি ইবাদতের যোগ্য) তিনি, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা ৷ তিনি (পালনকর্তা ছাড়াও) সবাইকে (অর্থাৎ এই মূর্তিগুলো সহ আকাশ ও পৃথিবীর সবকিছুকে) সৃষ্টি করেছেন। আমি এর (অর্থাৎ এই দাবির) পক্ষে প্রমাণও রাখি । (তোমাদের ন্যায় অন্ধ অনুকরণ করি না।) আল্লাহ্র কসম, আমি তোমাদের এই মূতিগুলোর দুৰ্গতি করব যখন তোমরা (এদের কাছ থেকে) চলে যাবে (যাতে তাদের অক্ষমতা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে । তারা এ কথা ভেবে যে, সে একা আমাদের বিরুদ্ধে কি করতে পারবে হয়তো এ-দিকে ভ্রক্ষেপ করল না এবং সবাই চলে গেল) । তখন (তাদের চলে যাওয়ার পর) তিনি মূৃতিগুলোকে কুড়াল ইত্যাদি দ্বারা ভেঙ্গে-চুরে চূর্ণ-বিচূর্ণ করে দিলেন তাদের প্রধানটি ব্যতীত। [এটি আকারে অথবা তাদের দৃষ্টিতে সম্মানিত হওয়ার দিক দিয়ে বড় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।