তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ 750
📝 Text 📖 PDF

= সটচী-পত্র ১৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড না। উপরোক্ত হাফেয হযরত হুযায়ফা (রা) থেকে আরও বর্ণনা করেন যে, দাড়িপাল্লায় নিয়োজিত এই ফেরেশতা আর কেউ নয়_হযরত জিবরাঈল (আ)। হাকিম, বায়হাকী ও আজেরী হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞেস করলাম, কিয়ামতের দিনও কি আপনি আপানার পরিবারবর্গকে স্বরণ রাখবেন ? তিনি বললেন ঃ কিয়ামতের তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এক. যখন আমল ওযন করার জন্য দাড়িপাল্পার সামনে উপস্থিত করা হবে, তখন শুভ-অশুভ ফলাফল না জানা পর্যন্ত কারও কথা কারও স্মরণে আসবে না । দুই. যখন আমলনামাসমূহ উড্টীন করা হবে, তখন আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে-এ কথা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত কারও কথাই কারও মনে থাকবে না। ডান হাতে আমলনামা এলে মুক্তির লক্ষণ এবং বাম হাতে এলে আযাবের লক্ষণ হবে। তিন, পুলসিরাতে ওঠার পর তা সম্পূর্ণ অতিক্রম না করা পর্যন্ত কেউ কাউকে স্বরণ করবে না।-(মাযহারী) Wp GSS ia JU OSL অর্থাৎ হিসাবের দিন এবং আমল ওযন করার সময় মানুষের সমস্ত ছোট-বড়, ভাল-মন্দ আমল উপস্থিত করা হবে, যাতে হিসাবও ওযনের অন্তর্ভুক্ত হয়। আমল কিরূপে ওযন করা হবে ঃ হাদীসে বেতাকাহ-র ইঙ্গিত অনুযায়ী ফেরেশতাদের লিখিত আমলনানা ওযন করা হতে পারে। পক্ষান্তরে এটাও সম্ভবপর যে, আমলগুলোকেই স্বতন্ত্র পদার্থের আকৃতি দান করে সেগুলোকে ওযন করা হবে। বিভিন্ন রেওয়ায়েত সাধারণত এর পক্ষেই সাক্ষ্য দেয় এবং আলিমগণের সর্বসম্মত অভিমতও তাই । কোরআনের [৮2১ (০০ 1১১% প্রভৃতি আয়াত এবং অনেক হাদীস এরই সমর্থন করে। আমলসমূহের হিসাব-নিকাশ ঃ তিরমিযী হযরত আয়েশার রেওয়ায়েতে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে বসে বলল ঃ ইয়া রাসূলান্পাহ, আমার দুটি ক্রীতদাস আমাকে মিথ্যাবাদী বলে, কাজ-কারবার কারচুপি করে এবং আমার নির্দেশ অমান্য করে। এর বিপরীতে আমি মুখেও তাদেরকে গালিগালাজ করি এবং হাতে মারপিটও করি। আমার ও এই গোলামদ্বয়ের ইনসাফ কিভাবে হবে ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন £ তাদের নাফরমানী, কারচুপি এবং ওদ্ধত্য ওযন করা হবে। এরপর তোমার গালিগালাজ ও মারপিট ওযন করা হবে। তোমার শাস্তি ও তাদের অপরাধ সমান সমান হলে ব্যাপার মিটমাট হয়ে যাবে। পক্ষান্তরে যদি তোমার শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হয়, তবে তা তোমার অনুগ্রহ গণ্য হবে। আর যদি অপরাধের তুলনায় বেশি হয়, তবে তোমার বাড়াবাড়ির প্রতিশোধ ও প্রতিদান গ্রহণ করা হবে। লোকটি এ কপরা শুনে অন্যত্র সরে গেল এবং কান্না জুড়ে দিল রাসূলুল্লাহ্‌ (সা) বললেনঃ তুমি কি কোরআনে এই আয়াত পাঠ.করনি ২3]। ৬ ১১.5]। ০৮১-]। ০, লোকটি আরয করল ঃ এখন তো তাদেরকে মুক্ত করে এই হিসাবের কবল: থেকে নিষ্কৃতি লাভ করা ছাড়া আমার আর গত্যন্তর নেই (কুরতুবী) www.eelm.weebly.com

— Page 185 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.