সূরা আন্বিয়া ১৮১ উপর বিন্দুমাত্রও যুলুম হবে না, (যুলুম না হওয়ার ফলে) যদি (কারও কোন) কর্ম তিলের দানা পরিমাণও হয়, তবে আমি তা (সেখানে) উপস্থিত করব (এবং তাও ওযন করব) এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট । (আমার ওযন ও হিসাব গ্রহণের পর কারও হিসাব-কিতাবের প্রয়োজন থাকবে না। বরং এর ভিত্তিতেই সব ফয়সালা হয়ে যাবে। সুতরাং সেখানে তাদের দুষ্টুমিরও উপযুক্ত ও পর্যাপ্ত শাস্তি প্রদান করা হবে।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় : 1] 45 ০৮০ ১১১ 612 105 পূৰ্ববৰ্তী আয়াতসমূহে সুস্পষ্ট প্ৰমাণ সহকারে কাফির ও মুশরিকদের বিভিন্ন দাবি খণ্ডন করা হয়েছে। তাদের দাবিসমূহের মধ্যে ছিল হযরত ঈসা (আ) অথবা ওযায়র (আ)-কে আল্লাহ্র অংশীদার অথবা ফেরেশতা ও হযরত ঈসা (আ)-কে আল্লাহ্র সন্তান বলা । এই খণ্ডনের কোন জওয়াব তাদের কাছে ছিল না। সাধারণত দেখা যায় যে, প্রতিপক্ষ প্রমাণ দিতে অক্ষম হয়ে গেলে তার মধ্যে ক্রোধ ও বিরক্তির সৃষ্টি হয়। এই বিরক্তির ফলশ্র্ণততেই মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ্ (সা)-এর দ্রুত কামনা করত ; যেমন কোন কোন আয়াতে আছে ১১১৭/১০ :১৯১% (আমরা তার মৃত্যুর অপেক্ষায় আছি) । আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা তাদের এই অনর্থক কামনার দু'টি জওয়াব দিয়েছেন। তা এই যে, আমার রাসূল যদি শীঘ্রই মারা যান, তবে তাতে তোমাদের কি উপকার হবে ? তোমাদের উদ্দেশ্য যদি এই হয় যে, তার ওফাত হলে তোমরা বলবে, সে নবী ও রাসূল নয়, রাসূল হলে মৃত্যু হতো না ; তবে এর উত্তরে বলা হয়েছে যে, তোমরা যেসব নবীর নবুয়ত স্বীকার কর, তারা কি মৃত্যুবরণ করেন নি ? তাদের মৃত্যুর কারণে যখন তাদের নবুয়তের ও রিসালতে কোন ক্রটি দেখা দেয়নি, তখন এই শেষ নবীর মৃত্যুতে তার নবুয়তের বিরুদ্ধে অপপ্রচারণা কিরূপে করা যায় ? পক্ষান্তরে যদি তার শীঘ্র মৃত্যু দ্বারা তোমরা তোমাদের ক্রোধ ঠাণ্ডা করতে চাও, তবে মনে রেখো, তোমরাও এই মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে না। তোমাদেরকেও মরতে হবে। কাজেই কারগু মৃত্যুতে আনন্দিত হওয়ার কি কারণ রয়েছে ? Sn Sst 9 + 12 | ci cle Wl til) SS (শত্ৰু মারা গেলে খুশি হওয়ার কোন কারণ নেই । কেননা, আমাদের জীবনও অমর নয়।) মৃত্যু কি ? £ এরপর বলা হয়েছে, a5] 354% 4 অৰ্থাৎ জীবমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখানে প্রত্যেক ,-4; বলে পৃথিবীস্থ জীব বোঝানো হয়েছে। তাদের সবার মৃত্যু অপরিহার্য । ফেরেশতা জীব-এর অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের দিন ফেরেশতাদেরও মৃত্যু হবে কি না, এ বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন £ মানুষসহ মর্ভ্যের সব জীব এবং ফেরেশতাসহ সব স্বগীয় জীব এক মুহুর্তের জন্য মৃত্যুযুখে পতিত হবে। কেউ কেউ বলেন ঃ ফেরেশতা এবং জান্নাতের হুর ও গেলমান মৃত্যুর আঁওতাবহির্ভূত। -_(রূহুল মা‘আনী) আলিমদের সর্বসম্মত মতে আত্মার দেহ পিঞ্জর ত্যাগ করাই মৃত্যু। একটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।