১৮০ তফসীরে মা'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড হলেও পরকালে আযাব হবে। তাদেরকে আরও) বলুন £ কে তোমাদেরকে রাতে ও দিনে দয়াময় আল্লাহ্ থেকে (অর্থাৎ আল্লাহ্র আযার থেকে) হিফাযত করবে ? (এই বিষয়বস্তুর কারণে তওহীদ মেনে নেওয়া জরুরী ছিল, কিন্তু তারা এখনও তওহীদ মানে নি।) বরং তারা (এখন পূর্ববৎ) তাদের (প্রকৃত) পালনকর্তার স্মরণ (অর্থাৎ তওহীদ মেনে নেয়া) থেকে মুখ ফিরিয়ে রাখে (হ্যা, আমি 4%: এর ব্যাখ্যার জন্য পরিষ্কার জিজ্ঞেস করি যে,) আমি ব্যতীত তাদের কি এমন দেবতা আছে, যারা (উল্লিখিত আযাব থেকে) তাদেরকে রক্ষা করবে + (তারা তাদের কি হিফাযত করবে, তারা তো এমন অক্ষম ও অপারক যে) তারা তো নিজেদেরই সাহায্য করার শক্তি রাখে না। (যেমন কেউ তাদেরকে ভেঙ্গে দিতে শুরু করলেও তারা তা প্রতিরোধ করতে পারে না। কোরআন বলে 4১১১ ৷ সুতরাং তাদের দেবতা তাদের হিফাযত করতে পারে না) এবং আমার মুকাবিলায় তাদের কোন সঙ্গীও হবে না।) (তারা.যে এসব উজ্জ্বল প্রমাণ সত্বেও সত্যকে কবূল করে না, এর কারণ দাবি অথবা প্রমাণের ক্রটি নয়); বরং (আসল কারণ এই যে) আমি তাদেরকে ও তাদের বাপদাদাকে (দুনিয়ায়) অনেক ভোগসন্ভার দিয়েছিলাম, এমন কি তাদের উপর (এ অবস্থায়) দীর্ঘকাল অতিবাহিত হয়েছিল। (তারা পুরুষানুক্রমে বিলাসিতায় মত্ত ছিল এবং খেয়েদেয়ে তর্জন-গর্জন করছিল। উদ্দেশ্য এই যে, তারাই গাফিল ছিল; কিন্তু শরীয়তগৃত ও সৃষ্টিগত হুঁশিয়ারি সত্ত্বেও এতটুকু গাফিলতি উচিত নয়। এখানে একটি হুঁশিয়ারির কথা উল্লেখ করা হচ্ছে। তা এই যে ) তারা কি দেখে না যে, আমি (তাদের) দেশকে (ইসলামী বিজয়ের মাধ্যমে) চতুর্দিক থেকে অনবরত সংকুচিত করে আনছি। এরপরও কি তারা (আশা রাখে যে, রাসূল ও মুসলমানদের বিরুদ্ধে) জয়ী হবে ? (কেননা অভ্যন্ত ইঙ্গিত এবং আল্লাহর প্রমাণাদি এ বিষয়ে একমত যে, তারা বিজিত ও ইসলামপন্থীরা বিজয়ী হবে-_যে পর্যন্ত মুসলমানরা আল্লাহ্র আনুগত্য থেকে মুখ ফিরিয়ে না নেয় এবং ইসলামের সাহায্য বর্জন না করে। সুতরাং এ বিষয়ে চিন্তা-ভাবনা করাও সতর্ক হওয়ার জন্য যথেষ্ট । এতদসত্ববেও যদি তারা মূর্খতা ও হঠকারিতাবশত আযাবেরই ফরমায়েশ করে, তবে) আপনি বলে দিন £ঃ আমি তো কেবল ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি (আযাব আসা আমার সাধ্যের বাইরে দাওয়াতের এই তরীকা ও হুঁশিয়ারি যদিও যথেষ্ট ; কিন্তু) এই বধিরদের যখন (সত্যের দিকে ডাকার জন্য আযাব দ্বারা) সতর্ক করা হয় তখন তারা ডাক শোনেই না। (এবং চিন্তাভাবনাই করে না বরং সেই আযাবই কামনা করে। তাদের সাহসিকতার অবস্থা এই যে) আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্রও যদি তাদেরকে স্পর্শ করে তবে (সব বাহাদুরী নিঃশেষ হয়ে যাবে এবং) বলতে থাকবে, হায় আমাদের দুর্ভোগ ! আমরা অবশ্যই পাপী ছিলাম । (ব্যস, এতটুকু সাহস নিয়েই আযাব চাওয়া হয়। তাদের এই দুষ্টুমির পরিপ্রেক্ষিতে তো দুনিয়াতেই ফয়সালা করে দেওয়া উচিত ছিল ।' কিন্তু আমি অনেক রহস্যের কারণে প্রতিশ্রুত শাস্তি দুনিয়াতে দিতে চাই না; বরং পরকালে দেওয়ার জন্য রেখে দিয়েছি। সেখানে) কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের দাড়িপাল্পা স্থাপন করব (এবং সবার আমল ওযন করব) । সুতরাং কারও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।