তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আম্বিয়া ১৭৯ (এবং প্রত্যেককে তার উপযুক্ত শাস্তি ও প্রতিদান দেওয়া হবে। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় তো মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী অবস্থাই হলো প্রতিদান দিবস । জীবন তো সাময়িক ব্যাপার । এর জন্যই তাদের গর্বের শেষ নেই এবং তারা পয়গন্বরের ওফাতের কথা ভেবৈ আনন্দ-উল্লাস করে। এই ক্ষণস্থায়ী জীবনে ঈমানের দৌলত উপার্জন করা তাদের দ্বারা হলো না যা তাদের উপকারে আসত । তা না করে তারা স্বীয় আমলনামা তমসাচ্ছন্ন এবং পরকালের মনযিল দুর্গম করে চলেছে।) আর (এ অবিশ্বাসীদের অবস্থা এই যে) সেই কাফিররা যখন আপনাকে দেখে, তখন শুধু আপনার সাথে ঠাট্টা-বিদ্রপই করে (এবং প্রস্পরে বলে) £ এই কি সেই ব্যক্তি, যে তোমাদের দেবতাদের (মন্দ) আলোচনা করে। (সুতরাং আপনার বিরুদ্ধে তো দেবতাদেরকে অস্বীকার করারও অভিযোগ রয়েছে) এবং তারা স্বয়ং) দয়াময় আল্লাহর আলোচনা অস্বীকার করে। (সুতরাং অভিযোগের বিষয় তো প্রকৃতপক্ষে তাদের কার্যক্রমই । কাজেই তাদের উচিত ছিল নিজেদের অবস্থার জন্য ঠাট্টা-বিদ্বপ করা । তারা যখন কুফরের শাস্তি সম্পর্কিত বিষয়বজ্ু শোনে ঃ যেমন পূর্বে ৫ ১১2% বাক্যে উল্লেখ করা হয়েছে, তখন মিথ্যারোপ করার কারণে বলতে থাকে, শাস্তিটি তাড়াতাড়ি আসে না কেন ? এই তবরা-প্রবণতা সাধারণত মানুষের মজ্জাগত বৈশিষ্ট্যও বটে, যেন) মানুষ ত্রা-প্রবণই সৃজিত হয়েছে। (অর্থাৎ ত্বরা ও দ্রুততা যেন মানুষের গঠন-উপাদানের অংশ বিশেষ৷ এ কারণেই তারা দ্রুত আযাব কামনা করে এবং বিলম্বকে আযাব না হওয়ার প্রমাণ মনে করে। কিন্তু হে কাফির সম্প্রদায়, এটা তোমাদের ভুল। কেননা, আযাবের সময় নির্দিষ্ট আছে। একটু সবর কর) আমি সত্রই (আযাব আসার পর) তোমাদেরকে আমার নিদর্শনাবলী (অর্থাৎ শাস্তি) দেখাব। অতএব আমাকে ত্বরা করতে বলো না। (কারণ, সময়ের পূর্বে আযাব আসে না এবং সময় হলে তা পিছু হটে না৷) তারা (যখন নির্ধারিত সময়ে আযাব আসার কথা শোনে, তখন রাসূল ও মুসলমানদেরকে) বলে ঃ এই ওয়াদা কবে পূর্ণ হবে ? যদি তোমরা (আযাবের সংবাদে) সত্যবাদী হও, (তবে দেরী কিসের ? শীঘ্ব আযাব আনা হয় না কেন ? প্রকৃতপক্ষে এই মহাবিপদ সম্পর্কে তারা অবগত নয় বিধায় এমন নির্ভাবনার কথাবার্তা বলছে) হায়, কাফিররা যদি এ সময়টি জানত, যখন (তাদেরকে চতুর্দিক থেকে দোযখের অগ্নু বেষ্টন করবে এবং) তারা সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং কেউ তাদের সাহায্যও করবে না (অর্থাৎ এই বিপদ সম্পর্কে অবগত হলে এমন কথা বলত না। তারা যে দুনিয়াতেই জাহান্নামের আযাব চাইছে তাদের ফরমায়েশ অনুযায়ী জাহান্নামের আযাব আসা জরুরী নয়।) বরং সে অগ্নি তাদের উপর অতর্কিতভাবে আসবে অতঃপর তাদেরকে হতবুদ্ধি করে দেবে, তখন তারা তা ফেরাতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না (যদি তারা বলে যে, এই আযাব পরকালে প্রতিশ্র্ণত হওয়ার কারণে যখন দুনিয়াতে হয় না, তখন দুনিয়াতে এর কিছুটা নমুনা তো দেখাও, তবে তর্কক্ষেত্রে যদিও নমুনা দেখানো জরুরী নয়, কিন্তু এমনিতেই নমুনার সন্ধানও দেয়া .হচ্ছে। তা এই যে,) আপনার পূর্বেও অনেক রাসূলের সাথে (কাফিরদের পক্ষ থেকে) ঠাট্টা-বিদ্বপ করা হয়েছে। অতঃপর ঠাট্টাকারীদের উপর এ আযাব পতিত হলো, যাকে নিয়ে তারা ঠা্টা করত (যে, আযাব কোথায় ? সুতরাং এ থেকে জানা গেল যে, কুফর আযাবের কারণ । দুনিয়াতে না www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।