১৭৪ তফসীরে মা'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড (স্বীয় কুদরতে) পৃথিবীতে পাহাড় এ জন্য সৃষ্টি করেছি, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে হেলতে না থাকে এবং আমি তাতে (পৃথিবীতে) প্রশস্ত পথ করেছি, যাতে তারা (এগুলোর মাধ্যমে) গম্ভব্যস্থলে পৌছে যায়। আমি (স্বীয় কুদরতে) আকাশকে (পৃথিবীর বিপরীতে তার উপরে) এক ছাদ সেদৃশ) কয়েছি, যা (সর্বপ্রকারে) সুরক্ষিত (অর্থাৎ পতন, ভেঙ্গে যাওয়া এবং শয়তানের সেখানেই পৌছে আকাশের কথা শোনা থেকে সুরক্ষিত । কিন্তু আকাশের এই সুরক্ষিত হওয়া চিরস্থায়ী নয়__নির্দিষ্ট সময় পর্যন্ত ) অথচ তারা (আকাশস্থিত) নিদৰ্শনাবলী থেকে. মুখ. ফিরিয়ে রাখে (অর্থাৎ এগুলো নিয়ে চিন্তা ভাবনা. ও গবেষণা করে না।) তিনি এমন (সক্ষম) যে, তিনি রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন (এগুলোই আকাশস্থিত নিদৰ্শনাবলী । সূর্য ও চন্দ্রের মধ্যে) প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে (এভাবে বিচরণ করে যেন) সাতার কাটছে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় EEE SOS EAN HY এখানে =২৪০ (দেখা) অর্থ জানা, চোখে দেখে জানা হোক কিংবা বুদ্ধি-বিবেচনা দ্বারা জানা হোক। কেননা, এরপর যে বিষয়বজ্তু আসছে, তার সম্পর্কে কিছু চোখে দেখার সাথে এবং কিছু ভেবে দেখার সাথে। Uh GEE 5, ilk La Il ULL G5 শব্দের অর্থ বন্ধ হওয়া. এবং $% এর অর্থ. খুলে দেয়া । উভয় শব্দের সমষ্টি 5, ও 3: কোন কাজের ব্যবস্থাপনা ও তার পূর্ণ ক্ষমতার অর্থে ব্যবহৃত হয়। আয়াতের তরজমা এই যে, আকাশ ও পৃথিবী বন্ধ ছিল। আমি এদেরকে খুলে দিয়েছি। এখানে “বন্ধ হওয়া’ ও ‘খুলে দেয়ার’ অর্থ কি, এ সম্পর্কে তফসীরবিদগণের বিভিন্ন উক্তি বর্ণিত আছে। তন্মধ্যে সাহাবায়ে কিরাম ও সাধারণ তফসীরবিদগণ যে উক্তি গ্রহণ করেছেন, তা-ই তফসীরের সার-সংক্ষেপে বর্ণনা করা হয়েছে; অর্থাৎ বন্ধ হওয়ার অর্থ আকাশের বৃষ্টি ও মাটির ফসল বন্ধ হওয়া এবং খুলে দেয়ার অর্থ এতদুভয়কে খুলে দেয়া । (রা)-এর একটি ঘটনা বর্ণিত রয়েছে যে, জনৈক ব্যক্তি তার কাছে এসে আলোচ্য আয়াতের তফসীর জিজ্ঞেস করলে তিনি হযরত ইবনে আব্বাসের, দিকে ইশারা করে বললেন £ এই শায়খের কাছে গিয়ে জিজ্ঞেস কর। তিনি যে উত্তর দেন, তা আমাকেও বলে দেবে। লোকটি হযরত ইবনে আব্বাসের কাছে পৌছে বলল যে, আয়াতে উল্লিখিত (%, ও 64:5 বলে কি বোঝানো হয়েছে ? হযরত ইবনে আব্বাস বললেন ঃ পূর্বে আকাশ বন্ধ ছিল। বৃষ্টি বর্ষণ করত না এবং মাটিও বন্ধ ছিল, তাতে বৃক্ষ তরুলতা ইত্যাদি অংকুরিত হতো না । আল্লাহ্ তা'আলা যখন পৃথিবীতে মানুষ আবাদ করলেন, তখন আকাশের বৃষ্টি এবং মাটির উৎপাদন ক্ষমতা খুলে দিলেন। লোকটি আয়াতের এই তফসীর নিয়ে হযরত ইবনে উমরের কাছে গেল। হযরত ইবনে উঁমর তফসীর শুনে বললেন £ এখন আমি পূর্ণর্কপে নিশ্চিত হলাম যে, বাস্তধিকই ইবনে আব্বাসকে কোরআনের ব্যুৎপত্তি দান করা হয়েছে। এর আগে আমি কোরআনের তফসীর সম্পর্কে ইবনে আব্বাসের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।