তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্ৰ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ ষষ্ঠ খণ্ড ১৫৭ দুনিয়ার ক্ষণস্থায়ী ধন-সম্পদ আল্লাহ্র প্রিয়পাত্র হওয়ার আলামত নয়, বরং মু’মিনের জন্য আশংকার বস্তু £ 44:4 55, এতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে সৃম্বোধন করা হয়েছে। কিন্তু আসলে উম্মতকে পথপ্রদর্শন করাই .লক্ষ্য। বলা হয়েছে, দুনিয়ার এশ্বর্যশালী পুঁজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য ও বিবিধ নিয়ামতের অধিকারী হয়ে বসে আছে। আপনি তাদের প্রতি ভ্রক্ষেপও করবেন না। কেননা, এগুলো সব ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী । আল্লাহ্‌ তা'আলা যে নিয়ামত আপনাকে এবং আপনার মধ্যস্থতায় মু'মিনদেরকে দান করেছেন, তা এই ক্ষণস্থায়ী পাৰ্থিব চাকচিক্য থেকে বহুগুণে উৎকৃষ্ট । দুনিয়াতে কাফির ও পাপাচারীদের বিলাসবৈভব, ধনমাচ্যতা ও জীকজমক সর্বকালেই প্রত্যেকের সামনে এই প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে, এরা যখন আল্লাহ্র কাছে অপছন্দনীয় ও লাঙ্ছিত, তখন এদের হাতে এসব নিয়ামত কেন? পক্ষান্তরে নিবেদিতপ্রাণ ঈমানদারদের দারিদ্য ও নিঃস্বতা কেন ? হযরত উমর ফারুক (রা)-এর মত মহানুভব মনীষীর মনকেও এ প্রশ্ন দোলা দিয়েছিল । একবার রাসূলে করীম (সা) তাঁর বিশেষ কক্ষে একাস্তবাসে ছিলেন। হযরত উমর কক্ষে প্রবেশ করে দেখলেন যে, তিনি একটি মোটা খেজুর পাতার তৈরি মাদুরে শায়িত আছেন এবং খেজুর পাতার দাগ তীর পবিত্র দেহে ফুটে উঠেছে। এই অসহায় দৃশ্য দেখে হযরত উমর কান্না রোধ করতে পারলেন না । তিনি অশ্রু বিগলিত কণ্ঠে বললেন ঃ$ ইয়া রাসূলাল্লাহ্‌, পারস্য ও রোম সম্বাটগণ এবং তাদের অমাত্যরা কেমন কেমন নিয়ামত ও সুখ ভোগ করছে। আপনি সমগ্র সৃষ্ট জীবের মধ্যে আল্লাহ্‌র মনোনীত ও প্রিয় রাসূল হয়েও আপনার এই দুর্দশাথস্ত জীবন, এ কেমন কথা! ' রাসূলুল্লাহ (সা) বললেনঃ হেখাত্তাব-তনয়, তুমি এখন পর্যন্তও সন্দেহ ও সংশয়ের মধ্যে পতিত রয়েছ? এদের ভোগ-বিলাস ও কাম্য বস্তু আল্লাহ্‌ তা'আলা এ জগতেই তাদেরকে দান করেছেন। পরজগতে তাদের কোন অংশ নেই । সেখানে শুধুমাত্র আযাবই আযাব! মু'মিনদের ব্যাপার এর বিপরীত । বলা বাহুল্য, এ কারণেই রাসূলুল্লাহ (সা) পার্থিব সৌন্দর্য ও আরাম-আয়েশের প্রতি সম্পূর্ণ বিমুখ ছিলেন এবং সংসারের সাথে সম্পর্কহীন জীবন পছন্দ করতেন। অথচ উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর আরাম-আয়েশের সামগ্রী যোগাড় করার পূর্ণ ক্ষমতাই তার ছিল। কোন সময় পরিশ্রম ও চেষ্টাচরিত্র ছাড়া ধন-সম্পদ তার হাতে এসে গেলেও তিনি তৎক্ষণাৎ তা ফকীর-মিসকীনদের মধ্যে বন্টন করে দিতেন এবং নিজে আগা্মীকল্যের জন্যও কিছু রাখতেন না। ইবনে আবী হাতেম আবূ সাঈদ খুদরীর রেওয়ায়েতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 8d ple SUL SAO U১এ৷ ১১৯১৩৭ <৷৩০। আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ের সর্বাধিক ভয় ও আশংকা করি, তা হচ্ছে দুনিয়ার ধন-সম্পদ ও সৌন্দর্য, যার, দরজা তোসাদের সামনে খুলে দেয়া হবে। এ হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) উম্মতকে এ সংবাদও দিয়েছেৰ যে, ভবিষ্যতে তোমাদের বিজয় অভিযান বিশ্বময় ছড়িয়ে পড়বে এবং ধনদৌলত ও বিলাস-ব্যসনের প্রাচূর্যছবে। এই পরিস্থিতি তেমন আনন্দের কথা নয় ;-ররং ভয় ও আশংকার বিষয় । এতে লিপ্ত হয়ে তোমরা আল্লাহ্র স্মরণ ও তার বিধানাবলী থেরে গাফিল হয়ে যেতে পার। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।