তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

ন -পত্ৰ ১৫৬ সূরা তোয়া-হা ৩4,42, মক্কাবাসীরা ঈমান থেকে গা বাঁচানোর জন্য নানারকম বাহানা খুঁজত এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর শানে অশালীন কথাবার্তা বলত । কেউ জাদুকর, কেউ কবি এবং মিথ্যাবাদী বলত। কোরআন পাক এখানে তাদের এসব যন্ত্রণাদায়ক কথাবার্তার দু'টি প্রতিকার বর্ণনা করেছে। এক. আপনি তাদের কথাবার্তার প্রতি জ্রক্ষেপ করবেন না, রং সবর করবেন দুই. আল্লাহ্‌র ইবাদতে মশগুল হয়ে যান। এ, ১১০ বাক্যে একথা বলা হয়েছে। ₹ শত্রুদের নিপীড়ন থেকে আত্মরক্ষার প্রতিকার ধৈর্যধারণ এবং আল্লাহ্র স্মরণে মশগুল হওয়া £ এ জগতে ছোট-বড়, ভালমন্দ কোন মানুষ শত্রুমুক্ত নয়। প্রত্যেকের কোন না কোন শক্ৰ রয়েছে। শত্রু যতই.নগণ্য ও দুর্বল হোক না .কেন, প্রতিপক্ষের কোন না কোন ক্ষতি করেই ছাড়ে ; যদিও তা মৌখিক গালিগালাজই হয়। সন্মুখে গালিগালাজ করার হিন্মত না থাকলে পশ্চাতেই করে। তাই শত্রুর অনিষ্ট থেকে আত্মরক্ষার চিন্তা প্রত্যেকেই করে। কোরআন পাক দু'টি বিষয়ের সমষ্টিকে এর চমৎকার ও অব্যর্থ ব্যবস্থাপত্র হিসেবে বর্ণনা করেছে। এক. সবর ; অর্থাৎ স্বীয় প্রবৃত্তিকে বশে রাখা এবং প্রতিশোধ গ্রহণের চিন্তায় ব্যাপৃত না হওয়া ৷ দুই. আল্লাহ্‌ তা'আলার স্বরণ ও ইবাদতে মশগুল হওয়া । অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, একমাত্র এই ব্যবস্থাপত্র দ্বারাই এসব অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অন্যথায় যে প্রতিশোধ গ্রহণের চিন্তায় ব্যাপৃত হয়, সে যতই শক্তিশালী, বিরাট ও প্রভাবশালী হোক না কেন, সে প্রায় ক্ষেত্রেই শত্রুর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হয় না এবং প্রতিশোধের চিন্তা তার জন্য একটি আলাদা আযাবে পরিণত হয়ে যায়। পক্ষান্তরে মানুষ যখন আল্লাহ্‌ তা“আলার দিকে মনোনিবেশ করে এবং মনে মনে ধ্যান করে যে, এ জগতে আল্লাহ্র ইচ্ছা ব্যতীত কেউ কারও কোন রকম ক্ষতি অথবা অনিষ্ট সাধন করতে পারে না এবং আল্লাহ্র সব কাজ রহস্যের উপর ভিত্তিশীল হয়ে থাকে, তাই যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এতে অবশ্যই কোন না কোন রহস্য আছে ; তখন শক্রুর অনিষ্টপ্রসৃত ক্রোধ ও ক্ষোভ আপনা-আপনি উধাও হয়ে যায়। এ কারণেই আয়াতের শেষে বলা হয়েছে £ 2১54৮] অর্থাৎ এই উপায় অবলম্বন করলে আপনি সন্তুষ্টির জীবন যাপন করতে পারবেন। 4, এ ৯১০১০ অর্থাৎ আপনি আল্লাহ্‌ তা'আলার পবিত্রতা বর্ণনা করুন তার প্রশংসা ও গুণকীর্তন করে। এতে ইঙ্গিত রয়েছে যে, যে বান্দার আল্লাহ্র নাম নেয়ার অথবা ইবাদত করার তওফীক হয়, এ কাজের জন্য গর্ব ও অহংকার করার পরিবর্তে আল্লাহ্‌র প্রশংসা ও শোকর করাই তার ব্রত হওয়া উচিত ৷ আল্লাহ্‌র স্ম্নণ ও ইবাদত তীরই তওফীক দানের ফলশ্রুতি ৷ এই ১,১, শব্দটি সাধারণ যিকর ও হামদের অর্থেও হতে পারে. এবং বিশেষভাবে নামাযের অর্থেও হতে পারে। তফসীরবিদগণ সাধারণত শেষোক্ত অর্থই নিয়েছেন। এর যেসব নির্দিষ্ট সময় বর্ণিত হয়েছে, সেগুলোকেও তারা নামাযের সময় সাব্যস্ত করেছেন। উদাহরণত. ‘সূর্যোদয়ের, পূর্বে-"বলে ফজরের নামায, 'সূর্যান্তের পূর্বে' বলে যোহর: ও আসরের নামায এবং J%4।, ৫: বলে রাত্রিকালীন সব নামায মাগরিব, এশা, তাহাজ্জুদসহ বোঝানো হয়েছে। অতঃপর 151,১1 বলে এর আব্রও তাকীদ করা হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।