তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ১৪২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড করার অনুমতি দেবেন এবং এ সম্পর্কে সুপারিশকারীর কথা আল্লাহ্‌ তা'আলার কাছে পছন্দনীয় হবে । কাফিরদের জন্য সুপারিশ করার অনুমতি কাউকে দেওয়া হবে না। সুতরাং উপকারে না আসার কারণ হবে সুপারিশ না করা । এ আয়াতে আপত্তিকারী কাফিরদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে যে, তোমরা তো সুপারিশ থেকেও বঞ্চিত থাকবে ।) তিনি (আল্লাহ্‌) জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তাকে (অর্থাৎ তার জ্ঞাত বিষয়কে) এদের জ্ঞান আয়ত্ত করতে পারে না। (অর্থাৎ এমন কোন বিষয় নেই, যা সৃষ্টজীব জানে এবং আল্লাহ্‌ তা'আলা জানেন না ; কিন্তু এমন অনেক বিষয় আছে, যা আল্লাহ্‌ তা'আলা জানেন এবং সৃষ্টজীব জানে না। সুতরাং যেসব অবস্থার কারণে সৃষ্টজীব সুপারিশের যোগ্য ও আযোগ্য হয়, সেগুলোও তিনি জানেন। অতএব যোগ্য লোকদের জন্য সুপারিশ করার অনুমতি সুপারিশকারীদেরকে দেওয়া হবে এবং অযোগ্য লোকদের জন্য এ ক্ষমতা দেওয়া হবে না।) এবং (সেদিন) সব মুখমণ্ডল সেই চিরঞ্জীব, চিরস্থায়ীর সামনে অবনমিত হবে (এবং সব অহঙ্কারী ও অবিশ্বাসীর অহঙ্কার ও অবিশ্বাস খতম হয়ে যাবে) এবং (এ ব্যাপারে সবার অবস্থা একইরূপ হবে। অতঃপর তাদের মধ্যে এক্সূপ পার্থক্য হবে যে) সে ব্যক্তি (সর্বতোভাবে) ব্যর্থ হবে, যে জুলুম (অর্থাৎ শিরক) নিয়ে আসবে আর যে ঈমানদার অবস্থায় সৎকর্ম করেছে, সে (পূর্ণ সওয়াব পাবে) কোন অবিচার ও ক্ষতির আশংকা করবে না যেমন আমলনামায় কোন গুনাহ্‌ বেশি লিখে দেওয়া অথবা কোন সৎকর্ম লিপিবদ্ধ না করা। এ কথা বলে পূর্ণ সওয়াব বোঝানো হয়েছে। সুতরাং এর বিপরীতে কাফিরদের যে সওয়াব হবে না-_একথা বলা উদ্দেশ্য । কারণ সওয়াব প্রাপ্য হওয়ার মত কোন কাজ তাদের নেই । তবে যুলুম ও অবিচার কাফিরদের সাথেও করা হবে না। তবে তাদের সৎকর্মসমূহ হিসেবে লিপিবদ্ধ না করা কোন যুলুম নয়। বরং তাদের কাজ ঈমানের শর্তমুক্ত হওয়ার কারণে ধর্তব্য নয় । আমি (যেমন উল্লিখিত বিষয়বজ্ুসমূহ পরিষ্কারভাবে বর্ণনা করেছি) এমনিভাবে একে (এ সবকিছুকে) আরবী ভাষায় কোরআনর্ূপে নাযিল করেছি। (যার ভাষা সুস্পষ্ট) । আমি এতে (কিয়ামত ও আযাবের) সতর্কবানী নানাভাবে বর্ণনা করেছি (ফলে, এর অর্থ ফুটে উঠেছে ; উদ্দেশ্য এই যে, আমি সমগ্র কোরআনের বিষয়বস্তু পরিষ্কার বর্ণনা করেছি) যাতে তারা (খ্রোতারা এর মাধ্যমে পুরোপুরি) ভয় পায় ( এবং অনতিবিলম্বে বিশ্বাস স্থাপন করে অথবা সম্পর্ণ ভয় না পেলেও এই কোরআন দ্বারা তাদের কিছুটা বোধোদয় হয়। অর্থাৎ পূর্ণ প্রতিক্রিয়া না হলে অল্পই হোক । এমনিভাবে কয়েকবার অল্প অল্প একত্রিত হয়ে পরিমাণে যথেষ্ট হয়ে যায় এবং তা পরে কোন সময় মুসলমান হয়ে যায়) সত্যিকার অধীশ্বর আল্লাহ্‌ মহান (যিনি এমন উপকারী কালাম নাযিল করেছেন।) আর (উপরোল্লিখিত সৎকর্ম করা ও উপদেশ মেনে নেওয়া যেমন কোরআন প্রচারের একটি জরুরী হক, যা আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরয, তেমনিভাবে কোরআন অবতরণের সাথে.সংশ্লিষ্ট কতিপয় আদবের প্রতি যত্ববান হওয়াও আপনার দায়িত্ব । তন্মধ্যে একটি এই যে, আপনার প্রতি এর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন (পাঠে) তৎপর হবেন না। (কারণ এতে আপনার কষ্ট হয়। জিবরাঈলের কাছ থেকে শোনা এবং পাঠ করা একই সাথে করতে হয় । অতএব এরূপ করবেন না এবং ভুলে যাওয়ার আশঙ্কাও করবেন না। মুখস্থ করানো আমার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।