সূরা মারইয়াম ১৩ কোন দোষ নেই । এই চাওয়ার পক্ষে একটি বিশেষ কারণ এই দেখা দিয়েছে যে,) আমি আমার (মৃত্যুর পর) স্বজনদের (পক্ষ থেকে) ভয় করি (যে, তারা আমার ইচ্ছামত শরীয়ত ও ধর্মের দায়িত্ব পালন করবে না। সন্তান চাওয়ার পক্ষে এটাই বিশেষ একটা কারণ । এতে করে সন্তান ও এমন ধরনের প্রার্থনা করা হলো, যার মাঝে. দীনের খিদমত সম্পন্ন করার মত গুণাবলীও থাকে'।) এবং (যেহেতু আমার বার্ধক্যের সাথে সাথে) আমার স্ত্রী (ও) বন্ধ্যা:-; (যার দৈহিক সুস্থতা সত্ত্বেও কখনও সন্তান হয়নি, তাই সন্তান হওয়ার প্রাকৃতিক কারণসমূহও অনুপস্থিত ।) অতএব (এমতাবস্থায়) আপনি. আমাকে বিশেষভাবে নিজের. পক্ষ থেকে (অর্থাৎ প্রাকৃতিক কারণাদির: মাধ্যম ব্যতিরেকেই) এমন একজন উত্তরাধিকারী (অর্থাৎ পুত্র) দান করুন, যে (আমার বিশেষ জ্ঞানেগুণে) আমার স্থলাভিষিক্ত হতে পারে এবং (আমার পিতামহ). ইয়াকুব (আ)-এর পরিবারের (এঁতিহ্যে তাদের) স্থলাভিষিক্ত হতে পারে। (অর্থাৎ সে পূর্ববর্তী ও পরবর্তী জ্ঞানের অধিকারী হবে) এবং (আমলকারী হওয়ার কারণে) তাকে নিজের সন্তোষভাজন (ও প্রিয়) করুন । হে আমার, পালনকর্তা (অর্থাৎ সে আলিমও হবে এবং আমেলও হবে। আল্লাহ্ তা'আলা ফেরেশতাদের মধ্যস্থতায় বললেন) হে যাকারিয়া! আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহ্ইয়া। ইতিপূর্বে (বিশেষ গুণাবলীতে) আমি কাউকে তার সমগুণসম্পন্ন করিনি(অর্থাৎ তুমি যে ইল্ম ও আমলের দোয়া করছ, তা তো এ পুত্রকে অবশ্যই দেব ; তদুপরি বিশেষ গুণও তাকে দান করব। উদাহরণত আল্লাহ্র ভয়ে বিশেষ পর্যায়ের হৃদয়ের কোমলতা ইত্যাদি । এই দোয়া কবুলের মধ্যে সন্তান লাভের বিশেষ কোন অবস্থা হয়নি; তাই তা জানার জন্যে যাকারিয়া (আ) নিবেদন করলেন £ হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে? অথচ আমার স্ত্রী বন্ধ্যা এবং (এদিকে) আমি নিজে তো বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি? (অতএব জানি না আমরা ‘যৌবন লাভ:করব, না আমাকে দ্বিতীয় বিবাহ. করতে হবে, না বর্তমান অবস্তাতেই পুত্র হবে।) ইরশাদ হলো (বর্তমান) অবস্থা এমনিই থাকবে, (এরই মধ্যে সন্তান হবে। হে যাকারিয়া,)) তোমার পালনকর্তা বলেন, এটা আমার পক্ষে সহজ (শুধু এটি কেন, আমি তো আরও বড় কাজ করেছি। উদাহরণত) আমি পূর্বে তোমাকে সৃষ্টি করেছি, অথচ (সৃষ্টির পূর্বে) তুমি কিছুই ছিলে না । (এমনিভাবে প্রাকৃতিক কারণাদিও কিছুই ছিল না। যখন অনস্তিত্বকে অস্তিত্বে আনা আমার জন্যে সহজ; তখন এক অস্তিত্ থেফে অন্য অস্তিত্ আনয়ন করা কঠিন হবে সন্দেহ নিরসনের জন্যে নয়। কেননা, যাকারিয়ার মনে কোন সন্দেহ ছিল না। যখন) যাকারিয়া [(আ)-এর আশা জোরদার .হয়ে গেলু, তখন তিনি] নিবেদন করলেন £ হে * আমার পালনকর্তা, (আপনার ওয়াদায় আমি পূর্ণরূপে আশ্বস্ত হলাম। এখন এই ওয়াদার বাস্তবায়ন নিকটবর্তী হওয়ার অর্থাৎ গর্ভসঞ্চারেরও) আমাকে একটি নিদর্শন দিন (যাতে আরও অধিক শোকর করি। স্বয়ং বাস্তবায়ন তো বাহ্যিক ইন্দ্রিয়্রাহ্য বিষয়ই) । ইরশাদ হলো £ তোমার (সে) নিদর্শন হলো এই যে, তুমি তিন রাত (ও তিন দিন) কোন মানুষের সাথে কথাবার্তা বলতে পারবে না; অথচ তুমি সুস্থ অবস্থায় থাকবে (কোন অসুখ বিসুখ হবে না। এ কারণেই আল্লাহ্র যিকিরে মুখ খুলতে সক্ষম হবে.। সেষতে.আল্লাহ্র নির্দেশে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।