= সটচী-পত্ৰ ১৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ ষষ্ঠ খণ্ড এরপর বনী ইসরাইলের জ্তূপীকৃত অলঙ্কারাদি দ্বারা যখন সে একটি :গো-বৎসের অবয়ব তৈরি করল, তখন নিজ বিশ্বাস অনুযায়ী এই মাটি গো-বৎসের: ভিতরে:নিক্ষেপ করল। আল্লাহ্র কুদরতে তাতে জীবনের চিহ্ন ফুটে উঠল এবং গো-বৎসটি. হাম্বা রব করতে লাগল । হাদীসে ফুতূনে বলা হয়েছে যে, সামেরী হারূন (আ)-কে বলেছিল £ঃ আমি মুঠির ভিতরের বস্তু নিক্ষেপ করব ; কিন্তু শর্ত এই যে, আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার''দোয়া করবেন। হরূন (আ) তার কপটতা ও গো-বৎস পূজার বিষয়ে অবগত ছিলেন না, তাই. দোয়া করলেন। সে পদচিহ্নের মাটি তাতে নিক্ষেপ করল । তখন হারূন (আ)-এর দোয়ার বরকতে তাতে জীবনের চিহ্ন দেখা দিল। এক রেওয়ায়েতের বরাত দিয়ে পূর্বেই বলা হয়েছে যে, পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী এই সামেরী গো-পূজারী সম্প্রদায়ের লোক ছিল। মিসরে পৌছে সে মূসা (আ)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে, অতঃপর ধর্মত্যাগী হয়ে যায় অথবা পূর্বেই কপটতা করে বিশ্বাস স্থাপন করে, এরপর তার কপটতা প্রকাশ হয়ে পড়ে। এই বিশ্বাস প্রকাশের বদৌলতে সে বনী ইসরাইলের সাথে সাগর পার হয়ে যায়। Lt U5 5594211 4৬৬ হযরত মূসা (অ) পাল্রীর জন্য পার্থিব জীবনে এই শাস্তি ধার্য করেন যে, সবাই তাকে বয়কট করবে এবং কেউ তার কাছে ঘেঁষরে না। তিনি তাকেও নির্দেশ দেন যে, কারও গায়ে হাত লাগাবে না । সারা জীবনে এভাবেই বন্য জন্তুদের ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে । .সম্ভবত এই শাস্তিটি একটি আইনের আকারে ছিল, যা পালন করা তার জন্য এবং অন্যান্য বনী ইসরাইলীর জন্য মূসা (আ)-এর তরফ থেকে অপরিহার্য করে দেওয়া হয়েছিল । এটাও সম্ভবপর যে, আইনগত শাস্তির উর্ধে স্বয়ং তার সত্তার আল্লাহ্র কুদরতে এমন বিষয় সৃষ্টি হয়েছিল, যদ্দক্লন সে নিজেও অন্যকে স্পর্শ করতে পারত না এবং অন্যেরাও তাকে স্পর্শ করতে পারত না ; যেমন এক রেওয়ায়েতে রয়েছে, মূসা- (আ)-এর বদদোয়ায় তার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে, সে কাউকে হাত লাগালে অথবা কেউ তাকে হাত লাগালে উভয়েই .জবরাত্রাস্ত হয়ে, যেত । -_(মা‘আলিম) এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মত ঘোরাফেরা করত কাউকে নিকটে আসতে দেখলেই সে চিৎকার করে বলত ৪ ১ অর্থাৎ আমাকে কেউ ল্পর্শ করো না। . সামেরীর শাস্তির ব্যাপারে একটি কৌতুক £ রূহুল মা‘আনী গ্রন্থে বাহ্রে মুহীতের বরাত দিয়ে বর্ণিত হয়েছে, মূসা (আ) সামেরীকে হত্যা করার সংকল্প করেছিলেন ; তার বদান্যতা ও জনসেবার কারণে আল্লাহ্ তা'আলা তাকে হত্যা করতে নিষেধ করে 'দেন। -((বয়ানুল কোরআন) “£5, (অৰ্থাৎ আমরা একে আগুনে পুড়িয়ে দেব) এখানে প্রশ্ন হয় যে, এই গো-বৎসটি স্বর্ণ-রৌপ্যের অলঙ্কারাদি দারা নির্মিত ছিল এমতাবস্থায় একে আগুনে পোড়ানো হবে কিরূপে ? কেননা স্বর্ণ-রৌপ্য গলিত ধাতু-দগ্ধ হওয়ার নয়। উত্তর এই, প্রথমত এ বিষয়ে মতভেদ আছে যে, গো-বৎসের মধ্যে জীবনের চিহ্ন ফুটে ওঠার পরও তা স্বর্ণ-রৌপ্যই রয়ে গেছে, না এর স্বরূপ পরিবর্তিত হয়ে রক্তমাংসসম্পন্ব হয়ে গেছে। রক্তমাংসের গো-বৎস হয়ে থাকলে তাকে পোড়ানোর অর্থ হবে জবাই করে পুড়িয়ে দেওয়া এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।