তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= ন পত্ৰ "সূরা তোয়া-হা ১৩১ থেকে ধারের কথা বলে গ্রহণ করা 'হয়েছিল। তায়া: এগুলো বনী ইসরাইলের. মালিকানায় Ln Hl Shashi Rk cel OL SS EU না। | রাসূলুল্লাহ্‌ (সা) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করতে মনস্থ করেন; তখন আরবের কাফিরদের অনেক আমানত তার কাছে গচ্ছিত ছিল। কেননা সমগ্র আর্মব তাকে আমানতদাররূপে বিশ্বাস করত এবং তাঁকে ‘আমীন’ (বিশ্বস্ত) বলে সম্বোধন করত । রাসূলে করীম (সা) তাদের আমানত ফেরত দেওয়ার জন্য সযক্র তৎপরতা প্রদর্শন করেন এবং সবগুলো আমানত হযরত আলী (রা)-এর হাতে সোপর্দ করে আদেশ দেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) এই মালকে' গনীমতের মাল হিসেবে হালাল সাব্যস্ত করেন নি। এরূপ করলে তা মুসলমানদের মাল হয়ে যেত এবং ফেরতদানের প্রশ্নই উঠত না +4143 ১545 অর্থাৎ আমরা এসব অলংকারপাতি নিক্ষেপ করে দিয়েছি। উল্লিখিত হাদীসুল ফুতূনের বর্ণনা অনুযায়ী এই কাজ হযরত হারূন (আ)-এর নির্দেশে করা হয়েছিল। কোন কোন রেওয়ায়েতে আছে, সামেরী তাদেরকে প্ররোচিত করে অলংকারপাতি গর্তে নিক্ষেপ করিয়ে দেয়। এখানে উভয় কারণের সমাবেশ হওয়াও অবান্তর নয় । ৷ ০% 4১৫ হাদীসে ফুতুনে আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের রেওয়ায়েত থেকে জানা যায় যে, হারুন (আ) সব অলংকার গর্তে নিক্ষেপ করিয়ে আগুন লাগিয়ে দেন, যাতে সবগুলো গলে এক অবয়বে পরিণত হয় এবং মূসা (আ)-এর ফিরে আসার পর এ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা যায়। সবাই যখন নিজ নিজ অলংকার গর্তে নিক্ষেপ করে দিল, তখন সামেরীও হাতের মুঠি বন্ধ করে সেখানে পৌছল এবং হারূন (আ)-কে জিজ্ঞেস করল £ আমিও নিক্ষেপ করব ? হারুন (আ) মনে করলেন যে, তার হাতেও .কোন অলংকার আছে, তাই তিনি নিক্ষেপ করার আদেশ দিয়ে দিলেন। তখন সামেরী 'হারূন (আ)-কে- বলল $ আমার মনোবাঞ্চা পূর্ণ হোক_-আপনি আমার জন্য এই মর্মে দোয়া করলেই আমি নিক্ষেপ করব-নতুবা নয়। তার কপটতা ও কুফর হারূন. (আ)-এর জানা ছিল না। তিনি দোয়া করলেন । তখন সে হাত থেকে যা নিক্ষেপ করল, তা অলঙ্কারের পরিবর্তে মাটি ছিল। সে এই মাটি জিবরাঈল ফেরেশতার .ঘোড়ার পায়ের নিচ থেকে সংগ্রহ করেছিল । কারণ একদা সে এই বিশ্বয়কর ঘটনা প্রত্যক্ষ করেছিল যে, যে মাটিকে জিবরাঈলের ঘোড়ার পা স্পর্শ করে, সেখানেই সজীবতা ও জীবনের স্পন্দন সৃষ্টি হয়ে যায়। এতে সে বুঝে নিয়েছিল যে, এই মাটিতে জীবনের স্পন্দন নিহিত আছে । শয়তানের প্ররোচনায় সে এই মাটি দ্বারা একটি জীবিত গো-বৎস তৈরি করতে উদ্যত হলো। মোটকরুথা, এই মাটির নিজস্ব প্রতিক্রিয়া হোক কিংরা হারূন (আ)-এর দোয়ার বরকতে হোক-_অলংকারাদির গলিত স্তূপ এই মাটি নিক্ষেপের এবং হারূন (আ)-এর দোয়া করার সাথে সাথেই একটি জীবিত গো-বৎসে পরিণত হয়ে আওয়াজ করতে লাগল । রেওয়ায়েতে রয়েছে যে, সামেরীই বনী ইসরাইলকে অলঙ্কারাদি গর্তে নিক্ষেপ করতে প্ররোচিত করেছিল, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।