তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ১৩০ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 ষষ্ঠ খণ্ড .. ‘কাফিরদের মাল. মুসলমানদের জন্য.কখন হালাল ? £ এখানে প্রশ্ন হয় যে, যেসব কাফির যুসলিম 'রাষ্ট্রে আইন মান্য করে বসবাস করে এবং যেসব কাফিরের সাথে জান ও মালের নিরাপত্তা সম্পর্কিত কোন চুক্তি হয়, তাদের মাল তো মুসলমানদের জন্য হালাল নয়; কিন্তু যেসব কাফির ইসলামী রাষ্ট্রের -যিদ্মী-.নয় এবং যাদের সাথে কোন চুক্তিও হয়নি-ফিকাহ্‌বিদদের পরিভাষায় যাদেরকে ‘কাফির, হরবী' বলা হয়, তাদের মাল মুসলমান্‌দের জন্য মূলতই হালাল । এমতাস্থায় হারুন (আ) এই মালকে ১৯ তথা পাপ কেন বললেন এবং তাদের ক্রজা থেকে বের করে গর্তে নিক্ষেপ করার আদেশ কেন দিলেন? এর একটি প্রসিদ্ধ জওয়াব বিশিষ্ট তফসীরবিদগণ লিখেছেন যে, কাফির হরবীর মাল যদিও মুসলমানদের জন্য হালাল; কিন্তু তা গনীমতের মালের (যুদ্ধলব্ধ মালের) মতই বিধান রাখে । ইসলামপূর্ব-কালে গনীমতের মাল সম্পর্কে এ আইন ছিল যে, তা কাফিরদের কবজা থেকে বের করে আনা জায়েয ছিল, কিন্তু মুসলমানদের জন্য তা ব্যবহার করা ও ভোগ করা জায়েয নয়। বরং গনীমতের মাল একত্র করে কোন টিলা ইত্যাদির উপর রেখে দেওয়া হতো এবং আসমানী আগুন (বজ্ব ইত্যাদি) এসে তা. গ্রাস করে ফেলত । এটাই ছিল তাদের জিহাদ কবূল হওয়ার আলামত । পক্ষান্তরে যে গনীমতের মালকে আসমানী আগুন গ্রাস করত না, সেই মাল জিহাদ কবূল না হওয়ার লক্ষণরূপে গণ্য হতো । ফলে এরূপ মালকে অশুভ মনে করে কেউই তার কাছে যেত না। রাসূলে করীম (সা)-এর শরীয়তে যেসব বিশেষ সুবিধা ও রেয়াত দেওয়া হয়েছে, তন্ধ্যে গনীমতের মাল মুসলমানদের জন্য হালাল করে -.দেওয়াও অন্যতম ৷ সহীহ্‌ মুসলিমের হাদীসে একথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই নীতি অনুযায়ী কিবতীদের যেসব মাল বনী ইসরাইলের অধিকারভুক্ত ছিল, সেগুলোকে গনীমতের মাল সাব্যস্ত করা হলেও তাদের জন্য সেগুলো ভোগ করা বৈধ ছিল না। এ কারণেই এই মালকে _৷;,৷ (পাপরাশি) শব্দ ব্যক্ত করা হয়েছে এবং হযরত হারূন (আ)-এর আদেশে সেগুলো গর্তে নিক্ষিপ্ত হয়েছে। ‘জরুরী জ্ঞাতব্য £ কিন্তু ফিকাহ্র দৃষ্টিভঙ্গিতে ইমাম মুহাম্মদ প্রণীত সিয়ার ও তার টীকা সুরখসী গ্রন্থে এ ব্যাপারে যে পুঙ্খানুপুঞ্খ আলোচনা করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অধিক সত্যাশ্রয়ী। তা এই যে, কাফির হরবীর মালও সর্বাবস্থায় গনীমতের মাল হয় না; বরং যথারীতি জিহাদ ও যুদ্ধের মাধ্যমে তরবারির জোরে এই মাল অর্জন করা শর্ত । একারণেই সুরখসী গ্রন্থে ৬, ৬-০ অর্থাৎ যুদ্ধের মাধ্যমে অধিকারভুক্ত করাকে শর্ত সাব্যস্ত করা হয়েছে। কাক্ষির হরবীর যে মাল যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় না, তা গনীমতের মাল নয়; বরং একে ,১: 3J42 অর্থাৎ অনায়াসলন্ধ মাল বলা হয়। এরূপ মাল হালাল হওয়ার জন্য কাফিরদের সম্মতি ও অনুমতি শর্ত; যেমন কোন ইসলামী রাষ্ট্র কাফিরদের উপর কর ধার্য করে দেয় এবং তারা তা দিতে সম্মত হয়। এরূপ ক্ষেত্রে যদিও কোন জিহাদ ও যুদ্ধ নেই; কিন্তু সন্মতিক্ৰমে প্রদত্ত এই মালও অনায়াসলন্ধ মালের অন্তর্ভুক্ত হয়ে হালাল । এখানে কিবতীদের কাছ থেকে নেওয়া অলংকারপাতি যুদ্ধলন্ধ মাল নয়। কারণ এখানে কোন জিহাদ ও যুদ্ধ হয় নি এবং অনায়াসলন্ধ মালও নয়; কারণ এগুলো তাদের কাজ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।