১২ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ ষষ্ঠ খণ্ড পরম করুণাময় দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি। (১) কাফ-হা-ইয়া-আইন-সাদ । (২) এটা আপনার পালনকর্তার অনুখহের বিবরণ তীর বান্দা যাকারিয়ার প্রতি । (৩) যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল নিভূতে ৷ (8) সে বলল, হে আমার পালনকর্তা । আমার অস্থি বয়স-ভারাবনত হয়েছে ; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে ; হে আমার পালনকর্তা ! আপনাকে ডেকে আমি কখনও বিফল-মনোরথ হইনি । (৫) আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা ; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন । (৬) সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব-বংশের এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষভাজন । (৭) হে যাকারিয়্যা, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহ্ইয়া । ইতিপূর্বে এই নামে আমি কারও নামকরণ করিনি । (৮) সে বলল $ হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা, আর আমি যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত । (৯) তিনি বললেন £ঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন £ এটা আমার পক্ষে সহজ । আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না । (১০) সে বলল £ হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দিন । তিনি বললেন ঃ তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না.। (১১) অতঃপর সে কক্ষ থেকে বের' হয়ে তার সম্প্রদায়ের কাছে এল এবং ইঙ্গিতে তাদেরকে সকাল-সঙন্ধ্যায় আল্লাহ্কে স্মরণ করতে বলল ঃ$ (১২) হে ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর । আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম । (১৩) এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি । সে ছিল পরহিযগার, (১৪) পিতামাতার অনুগত এবং সে উদ্ধত, নাফরমান ছিল না । (১৫) তার প্রতি শাস্তি যেদিন সে জন্মখহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুখিত হবে। তফসীরের সার-সংক্ষেপ কাফ-হা-ইয়া-আইন-সাদ--(এর মর্ম আল্লাহ্. তা'আলাই জানেন) এটা (অর্থাৎ. বৰ্ণিত কাহিনী) আপনার পালনকর্তার অনুগহের বৃত্তান্ত তীর (প্রিয়) বান্দা (হযরত) যাকারিয়া (আ)-এর প্রতি, যখন সে তার পালনকর্তাকে নিভূতে আহবান করেছিল। (তাতে) সে বলল ঃ হে আমার পরওয়ারদিগার, আমার অস্থি (বার্ধক্যজনিত কারণে). দুর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথার চুলের শুভ্রতা ছড়িয়ে পড়েছে (অর্থাৎ সব চুল সাদা হয়ে গেছে। এই অবস্থার দাবি এই যে, আমি সন্তান লাভের অনুরোধ না করি ; কিন্তু আপনার কুদরত ও রহমত অসীম) এবং (আমি এই কুদরত ও রহমত লাভে সদাসর্বদাই অভ্যস্ত৷ সেমতে ইতিপূর্বে কখনও) আপনার কাছে (কোন বস্তু) চাওয়ার ব্যাপারে হে আমার পালনকর্তা বিফল মনোরথ হইনি । (এ কারণে দুষ্কর থেকেও দুঙ্কর উদ্দিষ্ট চাওয়ার ব্যাপারেও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।