তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ১২৬ তফসীরে মা'আরেফুল কোরআন 1 ষষ্ঠ খণ্ড তারা আমার পেছনে আসছে । আমি (সবার আগে) আপনার কাছে (অর্থাৎ যেখানে আপনি বাক্যালাপের ওয়াদা করেছেন) তাড়াতাড়ি এসে গেছি, যাতে আপনি (অধিক) সম্তুষ্ট হন। (কেননা, আদেশ পালনে ত্বরা করা অধিক সত্তুষ্টির কারণ হয়ে থাকে।) তিনি বললেন £৪ তোমার সম্প্রদায়কে তো আমি তোমার (চলে আসার) পর এক পরীক্ষায় ফেলেছি এবং তাদেরকে সামেরী পথভ্রষ্ট করে দিয়েছে (১214/07 ১১-বলে এ কথা পরে বর্ণনা করা হয়েছে। &:5 বলে আল্লাহ্‌ তা'আলা এ কাজটিকে নিজের সাথে সম্বন্ধযুক্ত করেছেন। কারণ প্রত্যেক কাজের স্রষ্টা তিনিই । নতুবা এ কাজটি আসলে সামেরীর, যা ০ বাক্যে. প্রকাশ করা হয়েছে।) মোটকথা, মূসা (আ) (মেয়াদ শেষ হওয়ার পর) ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন এবং বললেন ঃ হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম ( ও সত্য) ওয়াদা দেননি (যে, আমি তোমাদেরকে একটি বিধি-বিধানের খ্রস্থ দেৰ, এই গ্রন্থের জন্য তোমাদের অপেক্ষা করা জরুরী ছিল) তবে কি. তোমাদের উপর দিয়ে (নির্দিষ্ট মেয়াদের চাইতে অনেক) বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছিল (যে, তা পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছ, তাই নিজেরাই একটি ইবাদত উদ্ভাবন করে নিয়েছ) ? না (নিরাশ না হওয়া সত্ত্বেও) তোমরা চেয়েছ যে, তোমাদের উপর তোমাদের পালনকর্তার.ক্রোধ নেমে আসুক, এ জন্য তোমরা আমার সাথে কৃত ওয়াদা [অর্থাৎ আপনার ফিরে আসা পর্যন্ত আমরা কোন নতুন কাজ করব না এবং আপনার প্রতিনিধি হারূন (আ)-এর আনুগত্য করব] ভঙ্গ করলে ? তারা বলল £ আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি ; (এর অর্থ এরূপ নয় যে, কেউ জোর-জবরে তাদের দ্বারা একাজ করিয়ে নিয়েছে ; বরং উদ্দেশ্য এই যে, আমরা মুক্ত মনে প্রথমে. যে. অভিমত অবলম্বন করেছিলাম, তার বিপরীতে সামেরীর কাজ আমাদের জন্য সন্দেহের কারণ হয়ে গেছে। ফলে: আমরা পূর্ববর্তী অভিমত অর্থাৎ তওহীদ অৰলম্বন করিনি ; বরং অভিমত বদলে গেছে ; যদিও আমরা ইচ্ছাকৃতভাবেই করেছি। সেমতে পরে বলা হচ্ছে) কিন্তু আমাদের উপর (কিবতী) সম্প্রদায়ের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল । অতঃপর আমরা তা (সামেরীর কথায়- অগ্নিকুণ্ড) নিক্ষেপ করে দিয়েছি। এরপর সামেরীও এমনিভাবে (তার অলঙ্কার) নিক্ষেপ করেছে। (অতঃপর আল্লাহ্‌ তাআলা কাহিনীর এভাবে উপসংহার টেনেছেন,) অতঃপর সে (সামেরী) তাদের জন্য তৈরি করে বের করে "আনল একটি গো-বৎস একটি অবয়ব (গুণাবলী থেকে মুক্ত), যাতে একটি (অর্থহীন) শব্দ ছিল। (এর সম্পর্কে বোকা) লোকেরা বললঃ এটা তোমাদের এবং মূসাঁরও মাবুদ (এর ইবাদত কর) মূসা তো ভুলে গেছে (ফলে আল্লাহ্র তালাশে তুর পর্বতে চলে গেছে। আল্লাহ্‌ তাদের এই বোকামি প্রসূত দৃষ্টতার জওয়াবে বলেন ঃ তারা কি দেখে না যে, এটা (পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে) তাদের কোন কথার উত্তর দিতে পারে না এবং তাদের কোন ক্ষতি অথবা উপকার করার ক্ষমতাও রাখে না। (এমন অকর্মন্য বন্ধু খোদা হবে কিরূপে ? সত্য মাবুদ পয়গন্বরদের মাধ্যমে বাক্যালাপ অবশ্যই-করেন।) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।