= সাচ পত্ৰ সূরা তোয়া-হা. ১২৩ এই বিষয়বস্তু বনী ইসরাইলকে বলেছিলাম কেননা, নিয়ামত স্মরণ করানো, কৃতজ্ঞতার আদেশ, -গুনাহে নিষেধ, পুরস্কারের ওয়াদা এবং শাস্তির ভয় প্রদর্শনও ধর্মীয় নিয়ামত বিশেষ) । ন আয ত es ls En eer Le TUE A Cn ইসরাইল এঁক্যবদ্ধ হয়ে গেল, তখন তাদেরকে সেখান থেকে হিজরত করার আদেশ দান করা হলো। কিন্তু ফিরাউনের পশ্চাদ্ধাবন এবং সামনে পথিমধ্যে সমুদ্র অন্তরায় হওয়ার আশংকা বিদ্যমান ছিল। তাই মূসা (আ)-কে এই দুইটি বিষয় সম্পর্কে নিশ্চিন্ত করার- উদ্দেশ্যে বলা হলো যে, সমুদ্রে লাঠি মারলেই মাঝখান দিয়ে শুদ্ধ পথ হয়ে যাবে এবং পশ্চাদ্দিক থেকে ফিরাউনের পশ্চাদ্ধাবনের আশংকা থাকবে না। এর বিস্তারিত ঘটনা এ সূরাতেই 'হাদীসুল-ফুতূনে' উল্লেখ করা হয়েছে। মূসা (আ) সমুদ্রে লাঠি মারতেই তাতে বারটি সড়ক নির্মিত হয়ে গেল । প্রত্যেক সড়কের উভয় পার্শ্বে পানির স্তূপ জমাট বরফের ন্যায়' পাহাড়সম দণ্ডায়মান হয়ে গেল এবং মাঝখান দিয়ে শুষ্ধ পথ দৃষ্টিগোচর হলো। সূরা শু'আরায় বলা হয়েছে ৪ 5১4 ১; ১১১১/৫ বারটি সড়কের মধ্যবর্তী পানির প্রাচীরকে আল্লাহ্ তা'আলা, এমন করে দিলেন যে, এক সড়ক অতিক্রমকারীরা অন্য সড়ক অতিক্রমকারীদেরকে দেখত এবং কথাবার্তাও বলত । অন্যান্য গোত্রের কি অবস্থা হয়েছে, প্রত্যেকের থেকে এই দুশ্চিন্তা দূর করার উদ্দেশ্যে এরূপ করা হয়েছিল ।--(কুরতুবী) মিসর থেকে বের হওয়ার সময় বনী ইসরাইলের কিছু অবস্থা £ তাদের সংখ্যা ও ফিরাউনী সৈন্যবাহিনীর সংখ্যা £ঃ তফসীরে রূহুল মা‘আনীতে বর্ণিত হয়েছে যে, মূসা (আঁ) রাত্রির সূচনাভাগে বনী ইসরাইলকে নিয়ে মিসর থেকে ভূমধ্যসাগরের দিকে রওয়ানা হয়ে যান.। বনী ইসরাইল ইতিপূর্বে শহরবাসীদের মধ্যে প্রচার করে দিয়েছিল যে, তারা ঈদ উৎসব পালন করার জন্য বাইরে যাবে। এই বাহানায় তারা ঈদের পরে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিবতীদের কাছ থেকে কিছু অলংকারপত্র ধার করে নেয়। বনী ইসরাইলের সংখ্যা তখন ছয় লাখ তিন হাজার এবং অন্য রেওয়ায়েতে ছয় লাখ সত্তর হাজার ছিল। এগুলো ইসরাইলী রেওয়ায়েত বিধায় অতিরঞ্জিত হতে পারে। তবে কোরআন পাক ও হাদীস থেকে এতটুকু প্রমাণিত আছে যে, তাদের বারটি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল । এটাও আল্লাহ্র 'কুদরতের একটি বহিঃপ্রকাশ ছিল যে, হযরত ইউসুফ (আ)-এর আমলে বনী ইসরাইল. যখন মিসরে আগমন করে, তখন তারা বার ভাই ছিল। এখন বার ভাইয়ের বার গোত্রের এত বিপুলসংখ্যক লোক মিসর থেকে বের হলো যে, তাদের সংখ্যা ছয় লাখেরও অধিক বর্ণনা করা হয়। ফিরাউন তাদের মিসর ত্যাগের সংবাদ অবগত হয়ে সৈন্যবাহিনীকে একত্র করল । তাদের মধ্যে সত্তর হাজার কৃষ্ণ বর্ণের ঘোড়া ছিল এবং অগ্রবর্তী বাহিনীতে সাত লাখ সওয়ার ছিল। পশ্চাদ্দিক থেকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।