= সি পত্ৰ ১২২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড তফসীরের সার-সংক্ষেপ এবং (যখন ফিরাউন এরপরও বিশ্বাস স্থাপন করল না এবং কিছুকাল পর্যন্ত বিভিন ব্যাপার ও ঘটনা ঘটল, তখন) আমি মূসা (আ)-এর কাছে ওহী নাযিল করলাম যে, ‘আমার (এই) বান্দাদেরকে (অর্থাৎ বনী ইসরাইলকে মিসর থেকে) রাত্রিযোগে (বাইরে) নিয়ে যাও (এবং দূরে চলে যাও--_যাতে ফিরাউনের অত্যাচার ও নিপীড়ন থেকে তারা মুক্তি, পায়) ৷ অতঃপর (পথিমধ্যে যে সমুদ্র পড়বে) তাদের জন্য সমুদ্রে (লাঠি মেরে) শুষ্ক পথ নির্মাণ কর (অর্থাৎ লাঠি মারতেই শুষ্ক পথ হয়ে যাবে)। পেছন থেকে এসে ধরে ফেলার আশংকা করো না (কেননা, পশ্চাদ্ধাবন করলেও পশ্চাদ্ধাবনকারীরা সফল হবে না।) এবং অন্য কোন প্রকার (উদাহরণত ডুবে যাওয়ার) ভয়ও করো না। [বরং নির্ভয়ে ও নিশ্চিন্তে পার হয়ে যাবে। নির্দেশ অনুযায়ী মূসা (আ) তাদেরকে রাত্রিযোগে বের করে নিয়ে গেলেন। সকালে মিসরে খবর ছড়িয়ে পড়ল | অতঃপর ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধানন করল । (এদিকে আল্তাহ্র ওয়াদা অনুযায়ী বনী ইসরাইল সমুদ্র “পার হয়ে গেল। সামুদ্রিক পথগুলো তখনও তদবস্থায়ই ছিল, যেমন অন্য এক আয়াতে আছে ১%) ১১১4১ ০৯১১৩03 ফিরাউউনীরা ব্যস্ততার মধ্যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে এসব পথে নেমে পড়ল। যখন সবাই মাঝখানে এসে গেল)' তখন (চতুর্দিক থেকে) সমুদ্র জেৰ্থাৎ সমুদ্রের পানি জমা হয়ে) তাদেরকে যেভাবে ঢেকে নেওয়ার ছিল, ঢেকে নিল (এবং সবাই সলিলসমাধি লাভ করল) । ফিরাউন তার সম্প্রদায়কে ভ্রান্ত পথে পরিচালিত করেছে অ্রবং সৎ পথ দেখায়নি (যা সে দাবি করত SCULLY LL ACI জাত্তপথ এজন্য যে, ইহকালেরও ক্ষতি হয়েছে অর্থাৎ সবাই ধ্বংস হয়েছে এবং পরকালেও ক্ষতি হয়েছে। কেননা, তারা জাহান্নামী হয়েছে; যেমন আয়াতে আছে ১15১2১০) ১৯: ৮!১শ। ফিরাউনের পশ্চাদ্ধাবন ও সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধারের পর বনী ইসরাইলকে আরও অনেক নিয়ামত দান করা হয় ; উদাহরণত তওঁরাত এবং মান্না ও সালওয়া দান করা'। এসব নিয়ামত দিয়ে আমি বনী ইসরাইলকে বললাম £) হে বনী ইসরাইল, (দেখ,) আমি (কি কি নিয়ামত দিয়েছি) তোমাদেরকে তোমাদের (এত বড়) শত্রুর কবল থেকে” উদ্ধার করেছি এবং তোমাদের কাছে (অর্থাৎ তোমাদের পয়গন্বরের কাছে তোমাদের উপকারার্থে) তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে আসার (অর্থাৎ যেখানে আসার পর তওরাত দানের) ওয়াদা করেছি এবং (তীহ উপত্যকায়) আমি তোমাদের কাছে ‘মান্না’ ও ‘সালওয়া' নাযিল করেছি (এবং অনুমতি দিয়েছি যে) আমার দেওয়া উত্তম (হালাল হওয়ার কারণে শরীয়তদৃষ্টে উত্তম এবং সুস্বাদু হওয়ার কারণে স্বভাবগতভাবেও স্ত্তম) বস্তুসমূহ থাও এবং এতে (অর্থাৎ খাওয়ার মধ্যে) সীমালংঘন করো না। [উদাহরণত অবৈধভাবে উপার্জন করো না (দুরর) অথবা খেয়ে গুনাহে লিপ্ত হয়ো না।] তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে। যার উপর আমার ক্রোধ নেমে আসে, সে সম্পূর্ণ নেসন্তনাবুদ হয়ে যায়। (পক্ষান্তরে এটাও স্মর্তব্য য়ে) যে. (কুফর ও.গুনাহ্ থেকে) তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, অতঃপর (এ পথে) কায়েম (ও) থাকে (অর্থাৎ ঈমান ও সৎকর্ম অব্যাহত রাখে) আমি এরূপ লোকদের জন্য অত্যন্ত ক্ষমাশীলও । (আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।