তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা তোয়া-হ্থা ১১৫ পাপ এবং ভুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ, তা মার্জনা করেন । আল্লাহ্‌ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী । (৭8) নিশ্চয় যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম । সেখানে সে মরবে না এবং বাচবেও না । (৭৫) আর যারা তার কাছে আসে এমন ঈমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা । (৭৬) বসবাসের এমন পুম্পোদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নির্বারিণীসমূহ প্রবাহিত হয় । সেখানে তারা চিরকাল থাকবে । এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয় । তফসীরের সার-সংক্ষেপ অতঃপর (একথা শুনে) ফিরাউন (দরবার থেকে স্বস্থানে) প্রস্থান করল এবং তার কলাকৌশলের (অর্থাৎ জাঁদুর) উপকরণাদি জমা করতে লাগল ও (সবাইকে নিয়ে নির্ধারিত ময়দানে) উপস্থিত হলো। (তখন) মূসা (আ) তাদেরকে (অর্থাৎ উপস্থিত জাদুকরদেরকে) বললেন £ ওহে হঁতভাগারা, আল্লাহ্‌ তা'আলার বিরুদ্ধে মিথ্যা বলো না (অর্থাৎ তার অস্তিত্‌ অথবা একত্ববাদ অস্বীকার করো না কিংবা তার প্রকাশকৃত মু'জিযাসমূহকে জাদু বলে দিও না ।) তাহলে তিনি তোমাদেরকে কোন প্রকার আযাব দ্বারা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারেন। যে মিথ্যা উদ্ভাবন করে, সে (পরিণামে) বিফল মনোরথ হয়। অতঃপর জাদুকররা (একথা শুনে তাঁদের উভয়ের সম্পর্কে) পরস্পর বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল । (অবশেষে সবাই একমত হয়ে) বলল ঃ$ নিশ্চিতই তারা দুইজন জাদুকর । তাদের মতলর এই যে, তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দেবে এবং তোমাদের উত্তম (ধর্মীয়) জীবন-ব্যবস্থাও রহিত করে দেবে। অতএব তোমরা সম্মিলিতভাবে নিজেদের কলাকৌশল সুসংহত কর এবং সারিবদ্ধ হয়ে (মোকাবিলায়) আস । আজ যে জয়ী হবে, সেই সফলকাম ৷ (অতঃপর) তারা মূসা (আ)-কে বলল ঃ$ হে মূসা, (বল) তুমি (তোমার লাঠি) প্রথমে নিক্ষেপ করবে, না আমরা প্রথমে নিক্ষেপ করব ? মূসা (অত্যন্ত বেপরওয়া হয়ে) বললেন ঃ£ না, প্রথমে তোমরাই নিক্ষেপ কর । (সেমতে তারা তাদের দড়ি ও লাঠিসমূহ নিক্ষেপ করল এবং নজরবন্দী করে দিল) । হঠাৎ তাদের দড়ি ও লাঠিসমূহ নজরবন্দীর কারণে মূসা (আ)-এর কল্পনায় এমন মনে হলো, যেন (সেগুলো সাপের মত) ছুটোছুটি করছে। অতঃপর মূসা (আ) মনে মনে কিছুটা ভীত হলেন। {তিনি আশংকা করলেন যে, এসব দড়ি ও লাঠিও যখন দৃশ্যত সাপ হয়ে গেছে এবং আমার লাঠি নিক্ষেপ করলে তা-ও বড়জোর সাপ হয়ে যাবে, তখন দর্শকরা তো উভয় বস্তুকেই একই মনে করবে। এতে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য কিভাবে হবে ? এই ভীতি স্বভাবের তাগিদে ছিল৷ নতুবা মূসা (আ) পূর্ণরূপে বিশ্বাস করতেন যে, আল্লাহ্‌ তা'আলা যখন নির্দেশ দিয়েছেন তখন এর যাবতীয় উত্থান-পতনের ব্যবস্থাও তিনিই করবেন এবং তার রাসূলের প্রতি পর্যাপ্ত সাহায্য করবেন্‌ ৷ মানসিক কল্পনার স্তরে অবস্থিত এই স্বাভাবিক ভয় কামালিয়তের পরিপন্থী নয়। মোটকথা, এই ভয় দেখা দেওয়ায় তাকে] আমি বললাম ঃ ভয় করো না, তুমিই বিজয়ী হবে। (বিজয় এভাবে হবে যে) তোমার ডান হাতে যা আছে, তা তুমি নিক্ষেপ কর (অর্থাৎ লাঠি), তারা যা কিছু (অভিনয়) করেছে এটা (অর্থাৎ এই লাঠি) সেগুলো গ্রাস করে ফেলবে তারা যা করেছে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।