তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

১১২ তফসীরে মা'আরেফুল কোরআন 1 ষষ্ঠ খণ্ড মানুষের সৃজন মাটি ও বীর্য উভয় বস্তু দ্বারাই হয়। আতা এই বজব্যের প্রমাণস্বরূপ এই তফসীরে মাযহারীতে আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের রেওয়ায়েতে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ প্রত্যেক শিশুর নাভিতে মাটির অংশ রাখা হয়। মৃত্যুর পর সে এ স্থানেই সমাধিস্থ হয়, যেখানকার মাটি তার খামিরে শামিল করা হয়েছিল। তিনি আরও বলেন £ আমি, আবূ বকর ও উমর একই মাটি থেকে সৃজিত হয়েছি এবং একই জায়গায় সমাধিস্থ হব। খতীব এই রেওয়ায়েতটি বর্ণনা করে বলেন ঃ$ হাদীসটি গরীব। ইবনে জওযী একে মওযমুআত অর্থাৎ ভিত্তিহীন হাদীসসমূহের মধ্যে গণ্য করেছেন। কিন্তু শায়খ মুহাদ্দিস মির্যা মুহাম্মদ হারেসী বদখশী (রহ) বলেন £ এই হাদীসের পক্ষে অনেক সাক্ষ্য হযরত ইবনে উমর, ইবনে আব্বাস, আবূ সাঈদ ও আবূ হুরায়রা থেকে বর্ণিত রয়েছে। ফলে রেওয়ায়েতটি শক্তিশালী হয়ে গেছে। কাজেই হাদীসটি হাসান (লিগায়রিহি-র) চাইতে কম নয়। (মাযহারী) ৫+ ৬৫ -ফিরাউন মূসা (আ) ও জাদুকরদের মুকাবিলার জন্য নিজেই প্রস্তাব করল যে, প্রতিযোগিতাটি এমন জায়গায় হওয়া উচিত, যা ফিরাউন বংশীয় লোকদের ও বনী-ইসরাইলের লোকদের সমান দূরত্বে অবস্থিত-_যাতে কোন পক্ষকেই বেশি দূরে যাওয়ার কষ্ট স্বীকার করতে না হয়। মূসা (আ) এই প্রস্তাব সমর্থন করে দিন ও সময় এভাবে নির্দিষ্ট করে দিলেন ৯ 2১১ PS FS TTA -_অৰ্থাৎ এই প্রতিযোগিতা সাজসজ্জার দিনে হওয়া উচিত । উদ্দেশ্য-ঈদ অথবা কোন মেলা ইত্যাদিতে সমবেত হওয়ার দিন। এটা কোন্‌ দিন ছিল, এ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেন ঃ ফিরাউন বংশীয়দের একটি নির্দিষ্ট ঈদের দিন ছিল। সেদিন তারা সাজসজ্জার পোশাক পরিধান করে শহরের বাইরে এক জায়গায় সমবেত হতো । কেউ কেউ বলেন ঃ এটা ছিল নববর্ষের দিন। কেউ বলেন ঃ এটা শনিবার ছিল যাকে তারা সম্মান করত । আবার কারও মতে এটা আশুরা অর্থাৎ মুহাররম মাসের দশম দিবস ছিল। জ্ঞাতব্য £ হযরত মূসা (আ) দিন ও সময় নির্ধারণে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তাদের ঈদের দিন মনোনীত করেছেন, যাতে ছোট-বড় সকল শ্রেণীর লোকের সমাবেশ পূর্ব থেকেই নিশ্চিত ছিল। এর অবশ্যম্ভাবী পরিণতি ছিল এই যে, এই সমাবেশ অত্যন্ত জমজমাট হবে ও সমগ্র শহরের অধিবাসীদের উপস্থিতি নিশ্চিত করবে। সময় রেখেছেন পূর্বাহ্ন, যা সূর্য বেশ উপরে ওঠার পর হয়। এতে এক উপযোগিতা এই যে, এ সময়ে সবাই আপন আপন কাজ সমাধা করে সহজে এই ময়দানে উপস্থিত হতে পারবে। দ্বিতীয় উপযোগিতা এই যে, এই সময়টি আলো প্রকাশের দিক দিয়ে সমস্ত দিনের মধ্যেই উত্তম। এরূপ সময়েই একাগ্রতা ও স্থিরতা সহকারে গুরুত্বপূর্ণ কাজ সমাধা করা হয়। এরূপ সময়ের সমাবেশ থেকে যখন জনতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন সমাবেশের বিষয়বস্তু দূর-দৃূরাস্ত পর্যন্ত প্রচারিত হয়। সেমতে সেদিন যখন আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে ফিরাউনী জাদুকরদের বিপক্ষে বিজয় দান করলেন, তখন একদিনেই সমগ্র শহরে বরং দূর-দূরাস্ত পর্যন্ত এই সংবাদ প্রচারিত হয়ে পড়ে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।