= নি পত্র সূরা তোয়া-হা ১১১ ১৩০১১2051 15শব্দের অর্থ হরেক রকম এবং > শব্দটি ৩3৯ এর বহুবচন । এর অর্থ বিভিন্ন । উদ্দেশ্য এই যে, উদ্ভিদের অগণিত প্রকার সৃষ্টি করেছেন। মানুষ এসব প্রকার গণনা করে শেষ করতে পারে না। এরপর লতাগুলা, ফলফুল ও বৃক্ষের ছালে আল্লাহ্ তা'আলা এমন এমন বৈশিষ্ট্য রেখেছেন যে, চিকিৎসাশাস্ত্রবিশারদগণ :বিশ্ময়ে অভিভূত হয়ে পড়েন। হাজারো বছর ধরে গবেষণা অব্যাহত থাকা সত্বেও কেউ একথা বলতে পারে না যে, এদের সম্পর্কে যা কিছু লেখা হয়েছে, তাই চূড়ান্ত । এসব বিভিন্ন প্রকার উদ্ভিদ মানুষ ও তাদের পালিত জত্তু এবং বন্য জত্তুদের খোরাক অথবা ভেষজ হয়ে থাকে। এদের কাঠ গৃহনির্মাণে এবং গৃহে ব্যবহারোপযোগী হাজারো রকমের আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়। এ৩)৷ ০-২! < এ)৬5;তাই আয়াতের শেষে বলা হয়েছে এ 4! 554০৬9৩১ অৰ্থাৎ এতে আল্লাহ্ তা'আলার অপার শক্তির অনেক নিদর্শন রয়েছে বিবেকবানদের জন্যে । ,% শব্দটি ₹4};-এর বহুবচন । বিবেককে ২; (নিষেধকারক) বলার কারণ এই যে, বিবেক মানুষকে মন্দ ও ক্ষতিকর কাজ থেকে নিষেধ করে। প্রত্যেক মানুষের খামিরে বীর্যের সাথে এঁ স্থানের মাটিও শামিল থাকে যেখানে সে সমাধিস্থ হবে £ 8 SEE ie {৫১ শব্দের সর্বনাম দ্বারা মৃত্তিকা বোঝানো হয়েছে। অর্থ এই যে, আমি তোমাদেরকে মৃত্তিকা দ্বারা সৃষ্টি করেছি। এখানে সব মানুষকেই সম্বোধন করা হয়েছে; অথচ এক আদম (আ) ছাড়া সাধারণ মানুষ মৃত্তিকা দ্বারা নয়, বীর্য দ্বারা সৃজিত হয়েছে। আদম (আ)-এর সৃষ্টিই কেবল সরাসরি মৃত্তিকা দ্বারা সম্পন্ন হয়েছে। তবে ‘তোমাদেরকে মৃত্তিকা দ্বারা সৃজন করেছি’ বলার কারণ এরূপ হতে পারে যে, মানুষের মূল এবং সবার পিতা হলেন হযরত আদম (আ)। তার মধ্যস্থতায় সবার সৃষ্টিকে মাটির সাথে সম্বন্ধযুক্ত করে দেওয়া মোটেই অযৌক্তিক নয়। কেউ বলেন ঃ সব বীর্য মূলত মাটি থেকেই উৎপন্ন । তাই বীর্য দ্বারা সৃষ্টি প্রকৃতপক্ষে মাটি দ্বারাই সৃষ্টি । কারও কারও মতে আল্লাহ্ তা'আলা তার অপার শক্তিবলে প্রত্যেক মানুষের সৃজনে মাটি অন্তর্ভুক্ত করে দেন। তাই প্রত্যেক মানুষের সৃজনকে প্রত্যক্ষভাবে মাটির সাথে সম্বন্ধযুক্ত করা হয়। ইমাম কুরতুবী বলেন £ কোরআনের ভাষা থেকে বাহ্যত একথাই বোঝা যায় যে, মাটি দ্বারাই প্রত্যেক মানুষ সৃজিত হয়েছে। হযরত আবু হুরায়রা বর্ণিত এক হাদীস এর পক্ষে সাক্ষ্য দেয়। এই হাদীসে রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ£ মাতৃগর্ভে প্রত্যেক মানব শিশুর মধ্যে এঁ স্থানের কিছু মাটি শামিল করা হয়, যেখানে আল্লাহ্র জ্ঞানে তার সমাধিস্থ হওয়া অবধারিত । আবু নাঈম এই হাদীসটি ইবনে সিরীনের তাযকেরায় উল্লেখ করে বলেছেন : EO SUNN SURE CHE AE SONCETO ENETS SONU NY - all alow Yl SUA al pas Ln এই বিষয়বস্তু সম্বলিত একটি রেওয়ায়েত হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ থেকেও বর্ণিত রয়েছে। আতা খোরাসানী বলেন $£ যখন মাতৃগর্ভে বীর্য স্থিতিশীল হয়, তখন সৃজনকাজে আদিষ্ট ফেরেশতা গিয়ে সে স্থানের মাটি নিয়ে আসে, যেখানে তার সমাধিস্থ হওয়া নির্ধারিত । অতঃপর এই মাটি বীর্যের মধ্যে শামিল করে দেয়া হয়। কাজেই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।