তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ১১০ তফসীরে মা'আরেফুল কোরআন ষষ্ঠ খণ্ড (আ)-এর এই বাক্যে ছিল £ 1০ ১ Ml LAS al shel is তাই ইরশাদ হচ্ছে যে,] তিনি (পালনকর্তা) তোমাদের জন্য পৃথিবীকে শয্যা (সদৃশ) করেছেন, (তোমরা এর উপর আরাম কর) এবং এতে তোমাদের (চলার) জন্য পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর আমি তা (পানি) দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি (এবং তোমাদেরকে অনুমতি দিয়েছি যে,) নিজেরা (ও) খাও এবং তোমাদের চতুষ্পদ জত্তুদেরকে (ও) চরাও। (উল্লিখিত) এসব বস্তুর মধ্যে বিবেকবানদের (বোঝার) জন্য (আল্লাহ্‌র কুদরতের) নিদর্শনাবলী রয়েছে। (উদ্ভিদকে যেমন মৃত্তিকা থেকে উৎপন্ন করি, তেমনিভাবে) আমি তোমাদেরকে এ মাটি থেকেই (প্রথমে) সৃজন কয়েছি (আদম মৃত্তিকা থেকে সৃজিত হয়েছেন। তার মাধ্যমে সবার দূরবর্তী উপাদান হচ্ছে মৃত্তিকা ৷) এতেই আমি তোমাদেরকে (মৃত্যুর পর) ফিরিয়ে দেব (মৃত ব্যক্তি যে অবস্থায়ই থাকুক না কেন, দেরীতে হলেও পরিণামে মাটির সাথে মিশে যাবে।) এবং (কিয়ামতের দিন) পুনর্বার এ থেকেই আমি তোমাদেরকে বের করব । আমি ফিরাউনকে আমার (এ) সব নিদর্শন দেখিয়েছি, [যা মূসা (আ)-কে দান করা হয়েছিল] অতঃপর সে মিথ্যাই আরোপ করেছে এবং অস্বীকারই করেছে৷ সে বলল £ হে মূসা, তুমি আমাদের কাছে (এ দাবি নিয়ে) এজন্যে এসেছ যে, আমাদেরকে আমাদের দেশ থেকে জাদুর জোরে বহিষ্কার করে দেবে। (এবং নিজে জনগণকে মুগ্ধ ও অনুগত করে সরদার হয়ে যাবে)। অতএব আমরাও তোমার মুকাবিলায় অনুরূপ জাদু উপস্থিত করব । তুমি আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক কর ; যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না। কোন সমতল ময়দানে (যাতে সবাই দেখে নেয়) । মূসা (আঁ) বললেন ঃ তোমাদের (মুকাবিলার) ওয়াদার দিন (তোমাদের) মেলার দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হয়ে যাবে। (বলা বাহুল্য, মেলার স্থান' সমতল ভূমিই হয়ে থাকে। এতেই 5+ ০০ এর শর্তটিও পূর্ণ হয়ে যাবে।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় LUNI Liss ১০ U০ 0-ফিরাউন অতীত উশ্মতদের পরিণতি সম্পর্কে প্রশ্ব করেছিল। এর উত্তরে মূসা (আঁ) যদি পরিষ্কার বলে দিতেন যে, তারা গোমরাহ, ও জাহারনামী, তবে ফিরাউন এরূপ দোষারোপের সুযোগ পেয়ে যেত যে, সে তো শুধু আমাদেরকেই নয়, সারা বিশ্বকে গোমরাহ্‌ ও জাহার্নামী মনে করে। এ কথা জনগণের শ্রুতিগোচর হলে তারাও মূসা (আ)-এর প্রতি সন্দেহপরায়ণ হয়ে যেত । মূসা (আ) এমন বিজ্ঞজনোচিত জওয়াব দিলেন যে, পূর্ণ বক্তব্যও ফুটে উঠেছে এবং ফিরাউনওড বিভ্রান্তি ছড়াবার সুযোগ পায়নি। একেই বলে ‘সাপও মরেছে এবং লাঠিও ভাঙেনি ৷’ তিনি বললেন £ তাদের পরিণতি সম্পর্কিত জ্ঞান আমার পালনকর্তার কাছে আছে। আমার পালনকর্তা ভুল করেন না এবং ভুলেও যান না৷ ভুল করার অর্থ এক কাজ করতে গিয়ে অন্য কাজ হয়ে যাওয়া । ভুলে যাওয়ার অর্থ বর্ণনাসাপেক্ষ নয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।