তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্ৰ সূরা তোয়া-হা ১০৭ সাহাবী প্রথমে আবিসিনিয়ায় ও পরে মদীনার দিকে হিজরত করেন। আহযাব যুদ্ধে এই ভয় থেকেই আত্মরক্ষার জন্য পরিখা খনন করা হয়। অথচ আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের ওয়াদা বারবার এসেছিল। কিন্তু সত্য এই যে, আল্লাহ্র ওয়াদার প্রতি তারা সবাই পুরোপুরি বিশ্বাসী ছিলেন, কিন্তু মানবের স্বভাবগত তাকীদ অনুযায়ী যে স্বভাবজাত ভয় পয়গন্বরদের মধ্যেও দেখা দেয়, তা এই বিশ্বাসের পরিপন্থী নয় । ১৮০ (50 ;আল্লাহ্‌ তাআলা বললেন ঃ আমি তোমাদের সাথে আছি। আমি সব শুনব এবং দেখব সঙ্গে থাকার অর্থ সাহায্য করা। এর পূর্ণ স্বরূপ ও গুণ মানবের উপলদ্ধির বাইরে। মূসা (আ) ফিরাউ্ডটনকে ঈমানের দাওয়াতসহ বনী ইসরাইলকে অর্থনৈতিক দুৰ্গতি থেকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান £ এ থেকে জানা গেল যে, পয়গন্বরগণ যেমন মানবজাতিকে ঈমানের প্রতি পথ প্রদর্শনের দায়িত্ব বহন করেন, তেমনি স্ব স্ব উম্মতকে পার্থিব ও অর্থনৈতিক দুর্গতির কবল থেকে মুক্ত করাও তাদের অন্যতম কর্তব্য । তাই কোরআন পাকে মূসা (আ)-এর দাওয়াতে উভয় বস্তুটিই উল্লেখ করা হয়েছে। আল্লাহ্‌ তা‘আলা প্রত্যেক বস্তু সৃষ্টি করে প্রত্যেকের অস্তিত্বের উপযোগী নির্দেশ দিয়েছেন, ফলে সে তার কাজে নিয়োজিত হয়েছে £ এর বিস্তারিত ব্যাখ্যা এই যে, এক প্রকার বিশেষ নির্দেশ হচ্ছে পয়গস্বরদের দায়িত্ব ও পরম কর্তব্য । জ্ঞানশীল মানব ও জিনই এই নির্দেশের পাত্র ও প্রতিপক্ষ । এছাড়া অন্য এক প্রকার সৃষ্টিগত নির্দেশও আছে। এই নির্দেশ সৃষ্ট জগতের প্রত্যেক বস্তুর মধ্যে পরিব্যাপ্ত। অগ্নি, পানি, মৃত্তিকা, বাতাস ও এদের সমন্বয়ে গঠিত প্রত্যেক বস্তুকে আল্লাহ্‌ তা'আলা বিশেষ এক প্রকার চেতনা ও অনুভূতি দান করেছেন। এই চেতনা ও অনুভূতি মানব ও জিনের সমান নয়। এ কারণেই এই চেতনার অধিকারীদের উপর হালাল ও হারামের বিধি-বিধান আরোপিত হয় না। এই অপূর্ণ চেতনা ও অনুভূতির পথেই আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক বস্তুকে নির্দেশ দিয়েছেন যে, তোকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোকে অমুক কাজ করতে হবে। এই সৃষ্টিগত নির্দেশ অনুসরণ করে ভূমণ্ডল, নভোমণ্ডল ও এতদুভয়ের সব সৃজিত বস্তু নিজ নিজ কাজে ও আপন আপন কর্তব্যে নিয়োজত রয়েছে। চন্দ্র, সূর্য তাদের কাজ করছে। গ্রহ, উপগ্রহ ও অন্যান্য তারকা আপন আপন কাজে এমনভাবে মশ্গুল আছে যে, এক মিনিট অথবা এক সেকেণ্ডও পার্থক্য হয় না। বাতাস, পানি, অগ্নি, মৃত্তিকা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণে ব্যাপৃত আছে এবং আল্লাহ্র নির্দেশ ব্যতীত তাতে কেশাগ্র পরিমাণও ব্যতিক্ৰম করছে না । হাঁ, ব্যতিক্রমের নির্দেশ হলে কখনও অগ্নিও পুল্পোদ্যানে পরিণত হয়। যেমন হযরত ইবরাহীম (আ)-এর জন্যে হয়েছিল এবং কখনও পানি অগ্নূর কাজ করতে থাকে, যেমন কওযমে নূহের জন্য করেছিল । 1,615 1১4,41. (তাদেরকে পানিতে ডুবিয়ে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল)। জন্মের শুরুতে শিশুকে কথাবার্তা শিক্ষা দেওয়ার সাধ্য কারও নেই ৷. এমতাবস্থায় তাকে কে শিক্ষা দিল যে, মায়ের স্তন থেকে খাদ্য হাসিল করতে হবে এবং মায়ের স্তন চেপে ধরে দুধ চুষে নেওয়ার কৌশল তাকে কে বলে দিল ? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।