তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ১০৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড উপকারিতা ও উপযোগিতার প্রতি) পথ প্রদর্শন করেছেন। (তাই প্রত্যেক জন্তু তার উপযুক্ত খাদ্য, যুগল, বাসস্থান ইত্যাদি খুঁজে নেয়। সুতরাং তিনিই আমাদেরও পালনকর্তা ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় হযরত মূসা (আ) কেন ভয় পেলেন ? ও ১5 -_মূসা ও হারুন (আ) এখানে আল্লাহ্‌ তা‘আলার সামনে দুই প্রকার ভয় প্রকাশ করেছেন। এক ভয় ১, ৩ শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন। এর অর্থ সীমালঙ্ঘন করা । উদ্দেশ্য এই যে, ফিরাউন সম্ভবত আমাদের বক্তব্য শ্রবণ করার পূর্বেই আমাদেরকে আক্রমণ করে বসবে । দ্বিতীয় ভয় 5৬১০- শব্দ দ্বারা বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য এই যে, সম্ভবত সে আপনার শানে অসমীচীন কথাবার্তা বলে আরও বেশি অবাধ্যতা প্রদর্শন করবে। এখানে প্রশ্ন দেখা দেয় যে, কথাবার্তার শুরুতে মূসা (আ)-কে নবুয়ত ও রিসালত দান করা হলে তিনি হারূন (আ)-কে তার সাথে শরীক করার আবেদন করেন। তার এ আবেদন কবূল করার সাথে সাথে আল্লাহ্‌ তা'আলা তাঁকে বলে দেন $ eS) KLE SF ER I) CTE TI EP CEG অর্থাৎ আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহু সবল করব এবং তোমাদেরকে আধিপত্য দান করব । ফলে শত্রুরা তোমাদের কাছে পৌছতে পারবে না । এছাড়া এ আশ্বাসও দান করেন যে, তুমি যা যা প্রার্থনা করেছ, সবই তোমাকে দান করলাম । CUS - -এসব প্রার্থিত বিষয়ের মধ্যে বক্ষ উন্মোচনও ছিল। বক্ষ উন্মোচনের সারমর্ম এই যে, শত্রুর সন্মুখীন হয়ে অন্তরে কোনরূপ সংকীৰ্ণতা ও ভয়ভীতি সৃষ্টি হবে না। . আল্লাহ্‌ তা'আলার এসব ওয়াদার পর এই ভয় প্রকাশের অর্থ কি ? এর এক উত্তর এই যে, তোমাদেরকে আধিপত্য দান করব, ফলে শত্রুরা তোমাদের কাছে পৌছতে পারবে না । এই প্রথম ওয়াদাটি অস্পষ্ট । এর অর্থ প্রমাণ ও যুক্তির আধিপত্যও হতে পারে এবং বৈষয়িক আধিপত্যও হতে পারে। এছাড়া এ ধারণাও হতে পারে যে, প্রমাণাদি শোনা ও মু’জিযা দেখার পরই আধিপত্য হবে। কিন্তু আশংকা এই যে, ফিরাউন কথা শোনার আগেই তাদেরকে আক্রমণ করে বসবে। বক্ষ উন্মোচনের জন্য স্বভাবগত ভয় দূর হয়ে যাওয়াও জরুরী নয়। দ্বিতীয়ত, ভয়ের বস্তু দেখে স্বভাবগতভাবে ভয় করা সব পয়গন্বরের সুন্নত । এ ভয় পূর্ণ ঈমান ও বিশ্বাস থাকা সত্ত্বেও হয়। স্বয়ং মূসা (আ) তারই লাঠি সাপে রূপান্তরিত হওয়ার পর তাকে ধরতে ভয় পাচ্ছিলেন, তখন আল্লাহ্‌ বললেন £ 5} ভয় করো না। TR RT যা GE sl ULeEad tilt এবং ০১ 45/০৮ ০৭০১১০ আয়াতসমূহ এর পক্ষে সাক্ষ্য দেয় । এই মানবগত ভয়ের কারণেই শেষনবী (সা) মদীনার দিকে এবং কিছু সংখ্যক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।